Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

বড়দিনের আগে শাটডাউন শঙ্কা যুক্তরাষ্ট্রে!

হারিসুল ইসলাম সজীব, নিউ ইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৯
শেয়ার করুন:
বড়দিনের আগে শাটডাউন শঙ্কা যুক্তরাষ্ট্রে!

বড়দিনের উৎসবের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু এর মধ্যেই নতুন করে সামনে এসেছে ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। ইরান যুদ্ধের ব্যয় নিয়ে রাজনৈতিক মতবিরোধ যদি সরকারি অর্থায়নের সিদ্ধান্তকে আটকে দেয়, তাহলে বড়দিনের আগেই দেখা দিতে পারে নতুন সংকট।

সরকারি কর্মীদের বেতন, গুরুত্বপূর্ণ প্রশাসনিক সেবা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়তে পারে। তবে সরকার বন্ধ হওয়ার আশঙ্কা আর বাস্তবে শাটডাউন শুরু হওয়া এক বিষয় নয়। এজন্য কংগ্রেসে অর্থায়ন-সংক্রান্ত সিদ্ধান্ত আটকে যাওয়া এবং বিদ্যমান বরাদ্দের মেয়াদ শেষ হওয়া প্রয়োজন।

রয়টার্সের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ ডিসেম্বর শেষ হচ্ছে ফেডারেল সরকারের বর্তমান অর্থায়নের মেয়াদ। এর আগে নতুন বাজেট বা সাময়িক অর্থায়নের ব্যবস্থা অনুমোদন করতে হবে কংগ্রেসকে। তা না হলে ১২ ডিসেম্বর থেকে সরকারের বিভিন্ন কার্যক্রম বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

ট্রাম্পের ৩৫০ বিলিয়ন ডলারের দাবিতে জটিলতা

সংকটের কেন্দ্রে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ৩৫০ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয়ের দাবি। ইরান যুদ্ধের মধ্যে পেন্টাগনের জন্য এই বিপুল অর্থ বরাদ্দ নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।

ডেমোক্র্যাটদের একাংশ চাইছেন, সরকারি অর্থায়নের নতুন আইনে এমন শর্ত রাখা হোক, যাতে ইরান যুদ্ধে অর্থ ব্যয় সীমিত করা যায়। অন্যদিকে রিপাবলিকানরা প্রতিরক্ষা খাতে অতিরিক্ত বরাদ্দের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

তবে রিপাবলিকানদের মধ্যেও অর্থ বরাদ্দের পদ্ধতি নিয়ে একমত হওয়া সম্ভব হয়নি। সিনেটে দ্বিদলীয় আলোচনার মাধ্যমে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৬৯ বিলিয়ন ডলার বরাদ্দের একটি প্রস্তাব নিয়েও আলোচনা চলছে।

ডেমোক্র্যাটদের মধ্যেও বিভক্তি

ইরান যুদ্ধ বন্ধে চাপ বাড়াতে চাইলেও সরকার অচল করার ঝুঁকি নিতে রাজি নন ডেমোক্র্যাটদের অনেক নেতা।

প্রতিনিধি পরিষদের বরাদ্দ-সংক্রান্ত কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রোজা ডেলাউরো জানিয়েছেন, যুদ্ধের বিরোধিতা করলেও তিনি সরকার বন্ধের পক্ষে নন। তার মতে, সরকারি কার্যক্রম বন্ধ করলেই যুদ্ধ বন্ধ হবে— এমন নিশ্চয়তা নেই।

অন্যদিকে সিনেটর টিম কেইনসহ কয়েকজন ডেমোক্র্যাট অর্থায়ন-সংক্রান্ত বিলে যুদ্ধের ব্যয় সীমিত করার বিধান যুক্ত করতে চাইছেন।

ফলে বিরোধী দলের সামনে এখন দুটি প্রশ্ন। ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধ করতে কতটা কঠোর অবস্থান নেওয়া হবে? আর সেই অবস্থানের কারণে সরকার বন্ধ হয়ে গেলে তার দায় কে নেবে?

শাটডাউন হলে কী হবে

১১ ডিসেম্বরের মধ্যে অর্থায়নের ব্যবস্থা না হলে ১২ ডিসেম্বর থেকে বিভিন্ন ফেডারেল সংস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে।

অনেক সরকারি কর্মীকে সাময়িকভাবে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হতে পারে। জরুরি দায়িত্বে থাকা কর্মীদের কাজ চালিয়ে যেতে হলেও বেতন পেতে দেরি হতে পারে।

সরকারি অনুমোদন, প্রশাসনিক সেবা ও বিভিন্ন দপ্তরের নিয়মিত কার্যক্রমেও বিলম্ব দেখা দিতে পারে। তবে সব সরকারি সেবা একসঙ্গে বন্ধ হবে না। জননিরাপত্তা ও সম্পদ সুরক্ষার মতো নির্দিষ্ট জরুরি কার্যক্রম চালু রাখার আইনি ব্যবস্থা রয়েছে।

নিউ ইয়র্কট্রাম্পবড়দিনশাটডাউনযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের