Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র : ট্রাম্প

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৩:০৮
ইরানের সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ শেষ করার জন্য ইরান আমেরিকার সঙ্গে একটি সমঝোতায় আসতে চায়। তবে তিনি তেহরানের সঙ্গে সমঝোতায় রাজি নন।

অন্যদিকে দুই জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতির সম্ভাবনা নেই। বেশ কয়েকটি দেশ সংঘাতের অবসানের জন্য মধ্যস্থতার চেষ্টা করছে।

মার্কিন গণমাধ্যম এনবিসির সঙ্গে এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরান সমঝোতায় আসতে চাইলেও তিনি এতে আগ্রহী নন। কারণ যুদ্ধ অবসানের জন্য যেসব শর্তাদি দেখা যাচ্ছে তাকে পর্যাপ্ত মনে করেন না তিনি।

তবে, শর্তসমূহ কী বা তার বিস্তারিত সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সম্ভাব্য সমঝোতায় অবশ্যই ইরানের পক্ষ থেকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের প্রতিশ্রুতি থাকতে হবে।

একই সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি রক্ষায় যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে প্রতিশ্রুতি দিয়েছে মিত্র দেশগুলো।

যদিও সেসব মিত্র দেশ কারা তার বিস্তারিত বলেননি তিনি।

তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র খারগ দ্বীপটি পুরোপুরি ধ্বংস করেছে। মজা করার জন্য আমরা (যুক্তরাষ্ট্র) এ দ্বীপে আরো কয়েকবার হামলা চালাতে পারি।
‍
সম্প্রতি যুদ্ধ বন্ধের জন্য তিনটি শর্ত দিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেগুলো হলো— ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উসকানিতে শুরু হওয়া এই যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো—ইরানের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে, যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে আর কোনো হামলা হবে না বলে আন্তর্জাতিকভাবে শক্তিশালী গ্যারান্টি দিতে হবে।

তবে এর আগে ইরানের নিরাপত্তা প্রধন আলী লারিজানি বলেছিলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না।

আর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছিল, যুদ্ধের সমাপ্তি কবে হবে তা নির্ধারণ করবে তেহরান।

যুদ্ধ বন্ধে ওয়াশিংটন এবং তেহরানের আগ্রহের অভাব ইঙ্গিত দেয় যে উভয় পক্ষই দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে ঝুঁকছে। যদিও ক্রমবর্ধমান যুদ্ধে বেসামরিক লোকের হতাহতের ঘটনা ঘটছে এবং ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ফলে তেলের দাম বেড়েই চলেছে। এতে বিশ্বজুড়ে অর্থনৈতিক বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আলজাজিরা

ইরানহামলাডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রইসরায়েলসমঝোতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!