Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ বন্ধে ভোট, ‘দেশপ্রেমহীন’ পদক্ষেপ বললেন ট্রাম্প

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৯:৫০
ইরান যুদ্ধ বন্ধে ভোট, ‘দেশপ্রেমহীন’ পদক্ষেপ বললেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প— রয়টার্স

প্রতিনিধি পরিষদে আজ বৃহস্পতিবার ইরান যুদ্ধ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয় ভোট। এর তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দেন, এই ‘দেশপ্রেমহীন’ পদক্ষেপ তেহরানের সঙ্গে চলমান আলোচনায় বিঘ্ন সৃষ্টি করেছে।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, এই ভোট হয়েছে ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে আমার চূড়ান্ত আলোচনার ঠিক মাঝখানে।’

তিনি লেখেন, ‘এমন দেশপ্রেমহীন কাজ কে করতে পারে? তারা জানে আলোচনা কোন পর্যায়ে রয়েছে।’

ট্রাম্পের জন্য তাৎপর্যপূর্ণ ধাক্কা হয়ে আসে বুধবারের ভোট। তার নিজ দল রিপাবলিকান পার্টির চার সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। এখন সিনেটে যাবে ২১৫-২০৮ ভোটে পাস হওয়া প্রস্তাবটি।

প্রস্তাবটি শেষ পর্যন্ত প্রেসিডেন্টের ভেটোর মুখে পড়তে পারে। তবে তিন মাস আগে যুদ্ধ শুরুর পর এই প্রথম ট্রাম্পকে তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান সীমিত করতে চাপ দেওয়া কোনো প্রস্তাব অনুমোদন করল রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ।

ডেমোক্র্যাটদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা চালিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন ট্রাম্প।

ওয়ার পাওয়ারস অ্যাক্ট অনুযায়ী, কোনো সংঘাতে মার্কিন বাহিনী মোতায়েনের পর ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। কয়েক সপ্তাহ আগেই শেষ হয়েছে সেই সময়সীমা। ডেমোক্র্যাটদের দাবি, এখন আইন ভঙ্গ করছেন ট্রাম্প।

ট্রাম্প বললেন, ‘ডেমোক্র্যাটরা বরং চায় দেশ ব্যর্থ হোক। আমাকে আরেকবার বিজয়ী হতে দিতে চায় না তারা।’

রিপাবলিকানদের উদ্দেশে তিনি আরও বললেন, ‘ওই চার রিপাবলিকান, সেটা আলাদা বিষয়—তারা শুধু লোক দেখানো রাজনীতি করছে। তাদের লজ্জা পাওয়া উচিত।’

ইরান যুদ্ধমার্কিন প্রতিনিধি পরিষদভোটডোনাল্ড ট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!