Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

পাকিস্তান-সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পরিকল্পনা জানাল তুরস্ক

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৭:৪৯
পাকিস্তান-সৌদির সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পরিকল্পনা জানাল তুরস্ক

ছবি: রয়টার্স

গত সপ্তাহে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এবার এই প্রতিরক্ষা চুক্তির পরিকল্পনা জানিয়েছে তুরস্ক। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় দেশগুলো জ্যেষ্ঠ মন্ত্রীদের নিয়ে বৈঠক করবে, যৌথ সামরিক মহড়া চালাবে এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও গভীর করবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে এ তথ্য।

যুক্তরাষ্ট্রের তিন মিত্র সুন্নি মুসলিম দেশ তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাসহ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়া সংঘাত নিয়ে উদ্বেগের মধ্যে গত ৭ আগস্ট তারা ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি সদস্যের ওপর সশস্ত্র হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে এর মিল রয়েছে।

আঙ্কারায় সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ককে ‘আরও প্রাতিষ্ঠানিক ও টেকসই’ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করাই এ চুক্তির মূল লক্ষ্য।

মন্ত্রণালয় বলেছে, ‘চুক্তির আওতায় প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়ে কৌশলগত রাজনৈতিক ও সামরিক ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিন দেশের মধ্যে সমন্বয় সর্বোচ্চ পর্যায়ে পরিচালিত হবে।’

আরও পড়ুন

মক্কা জোটের বিস্তার ঘটাতে চান এরদোয়ান

১৩ আগস্ট ২০২৬

মন্ত্রণালয় আরও জানিয়েছে, স্থল, নৌ ও বিমানবাহিনীর পাশাপাশি বিমান প্রতিরক্ষা ও চালকবিহীন ব্যবস্থা নিয়ে যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতাও আরও বাড়ানো হবে।

মন্ত্রণালয় বলেছে, ‘শুধু পণ্য ও ব্যবস্থা সরবরাহ নয়, যৌথ উন্নয়ন ও উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা এবং টেকসই রক্ষণাবেক্ষণ ও সরবরাহ সহায়তা নিশ্চিত করাই এর লক্ষ্য।’ এ ক্ষেত্রে চালকবিহীন ও স্বয়ংক্রিয় ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী তুরস্ক জানিয়েছে, পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান ও বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি আরবের সঙ্গে করা এ চুক্তি আরও দেশকে যুক্ত করার জন্য উন্মুক্ত। সম্ভাব্য সদস্য হিসেবে মিসরের নামও রয়েছে। তবে এ চুক্তির উদ্দেশ্য বিদ্যমান কোনো জোটের বিকল্প হওয়া নয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তর্জাতিক জোট গঠনের লক্ষ্যে জেদ্দায় অনুষ্ঠিত বৈঠকগুলোতেও তুরস্ক অংশ নিচ্ছে।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতুরস্কসৌদি আরবপাকিস্তানসুন্নি জোট
    শেয়ার করুন:
    Advertisement
    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১২ আগস্ট ২০২৬, ২০:২৯

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    অসহায়ের ভরসা খান এ রউফ

    অসহায়ের ভরসা খান এ রউফ

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৯

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    রাত ৮টার মধ্যে দোকান ও বিপণিবিতান বন্ধের নির্দেশ

    রাত ৮টার মধ্যে দোকান ও বিপণিবিতান বন্ধের নির্দেশ

    ১২ আগস্ট ২০২৬, ২০:০১

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা

    দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৪৬

    বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

    বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২১:৫৫

    ‘ঘুষ না দেওয়ায়’ ঠিকাদারকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

    ‘ঘুষ না দেওয়ায়’ ঠিকাদারকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

    ১২ আগস্ট ২০২৬, ২১:১৫

    জট খুলছে না পাকাচ্ছে

    জট খুলছে না পাকাচ্ছে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    ঝড় কেড়ে নিল প্রাণ!

    ঝড় কেড়ে নিল প্রাণ!

    ১২ আগস্ট ২০২৬, ২১:৩৯

    গ্যাস সংকটে দুঃখ প্রকাশ, বিজ্ঞপ্তিতে যা বলল বিজিডিসিএল

    গ্যাস সংকটে দুঃখ প্রকাশ, বিজ্ঞপ্তিতে যা বলল বিজিডিসিএল

    ১২ আগস্ট ২০২৬, ২১:০৮

    বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিন পর মৃত্যু

    বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফার ৯ দিন পর মৃত্যু

    ১২ আগস্ট ২০২৬, ২১:২৬

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    ১৩ আগস্ট ২০২৬, ১৪:২২

    advertiseadvertise