গত সপ্তাহে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়। এবার এই প্রতিরক্ষা চুক্তির পরিকল্পনা জানিয়েছে তুরস্ক। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় দেশগুলো জ্যেষ্ঠ মন্ত্রীদের নিয়ে বৈঠক করবে, যৌথ সামরিক মহড়া চালাবে এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও গভীর করবে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে এ তথ্য।যুক্তরাষ্ট্রের তিন মিত্র সুন্নি মুসলিম দেশ তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাসহ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়া সংঘ...