Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ফ্রান্সে বাড়ছে টিউশন ফি

উদ্বেগে বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা

হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স) থেকে
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৪:০৬
উদ্বেগে বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা

পৃথিবীর বিখ্যাত বিদ্যাপীঠ পিএসএল বিশ্ববিদ্যালয় ফ্রান্স। ছবি: আগামীর সময়

ফ্রান্সে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশ থেকে আসা বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সরকারি সিদ্ধান্ত ঘিরে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা ও উদ্বেগ। সম্প্রতি প্রকাশিত এক সরকারি ডিক্রিতে জানানো হয়, আগামী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে এই নতুন ফি কাঠামো।

নতুন নিয়ম অনুযায়ী, ব্যাচেলর বা লাইসেন্স পর্যায়ে বিদেশি শিক্ষার্থীদের বছরে পরিশোধ করতে হবে ২ হাজার ৮৯৫ ইউরো এবং মাস্টার্স পর্যায়ে ৩ হাজার ৯৪১ ইউরো টিউশন ফি। বর্তমানে এই ফি যথাক্রমে ১৭৮ ইউরো ও ২৫৪ ইউরো।

সরকারের দাবি, আন্তর্জাতিক শিক্ষাবাজারে ফ্রান্সের প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করা এবং বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি করতেই এই সিদ্ধান্ত। অতিরিক্ত রাজস্ব শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে ব্যয় করা হবে বলেও জানানো হয়েছে।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। তাদের অভিযোগ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথ সংকুচিত করবে এই নীতি।

এ সিদ্ধান্তকে ‘চ্যালেঞ্জিং ও উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন প্যারিসের সর্বোন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ডা. রোকনুজ্জামান। ‘ফ্রান্স এতদিন তুলনামূলক কম খরচে ইউরোপে উচ্চশিক্ষার অন্যতম গন্তব্য ছিল। নতুন ফি কাঠামো কার্যকর হলে অনেক শিক্ষার্থীর জন্য এখানে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।’

তিনি আরও বলেন, ‘অনেক শিক্ষার্থী সীমিত আর্থিক সহায়তা নিয়ে এখানে আসে। স্কলারশিপ ও পার্ট-টাইম কাজের ওপর নির্ভর করে পড়াশোনা চালিয়ে যেতে হয়। কিন্তু অতিরিক্ত ফি পরিবারের ওপর বড় চাপ সৃষ্টি করবে।’

এরই মধ্যে নতুন নীতির প্রতিবাদে গত ১২ মে প্যারিস, লিওঁ, মার্সেই ও নিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। সরকারের এই সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।

প্রথমে মাত্র ১০ শতাংশ শিক্ষার্থীকে অতিরিক্ত ফি থেকে অব্যাহতির সুযোগ রাখলেও সমালোচনার মুখে তা ৩০ শতাংশে উন্নীত করে সরকার। তবে আগামী বছরগুলোতে ধাপে ধাপে এই সুবিধা কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই নীতির ফলে ফ্রান্সে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আগ্রহ কমে যেতে পারে, যা দেশটির উচ্চশিক্ষা খাত এবং বহুসাংস্কৃতিক পরিবেশে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলতে পারে।

ফ্রান্সশিক্ষার্থীটিউশন ফি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে