Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইসরাইলে নতুন নেতৃত্ব: বদলাবে ইরান ও ফিলিস্তিন নীতি?

সিরাজুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ২০:১০
শেয়ার করুন:
ইসরাইলে নতুন নেতৃত্ব: বদলাবে ইরান ও ফিলিস্তিন নীতি?

ছবি: রয়টার্স

ইসরাইলের রাজনীতিতে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অধ্যায়ের অবসান ঘটিয়ে সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করতে পারেন দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। তাকে ঘিরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ইসরাইলের নেতৃত্বে পরিবর্তন এলেও দেশটির পররাষ্ট্র ও সামরিক নীতিতে কতটা পরিবর্তন আসবে? বিশেষ করে ইরান ও ফিলিস্তিন প্রশ্নে নেতানিয়াহুর অনুসৃত নীতি থেকে আইজেনকট কতটা সরে আসবেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে তার সামরিক অতীত, রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক বক্তব্য বিশ্লেষণ করা প্রয়োজন।

সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর ইরান সম্পর্কে আইজেনকটের সর্বশেষ বক্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। ২৩ নভেম্বর মিডল ইস্ট আই ও টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের পার্লামেন্টে আইজেনকট বলেছেন, ইরান ইসরাইল রাষ্ট্রের জন্য সবচেয়ে গুরুতর হুমকি হলেও এই মুহূর্তে এমন কোনো প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি নেই, যার কারণে নতুন সরকার গঠনের আগেই সামরিক অভিযান পরিচালনা করতে হবে।

অন্যদিকে, টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান পরিচালনার পক্ষে তৎপরতা চালাচ্ছেন। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যেও এ নিয়ে আপত্তি রয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এমনকি নতুন সরকার গঠনের প্রক্রিয়া বিলম্বিত করার রাজনৈতিক উদ্দেশ্যে নেতানিয়াহু যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন বলেও অভিযোগ উঠেছে।

আইজেনকট মনে করেন, নতুন সামরিক অভিযানের পরিবর্তে ইরানের প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টিতে মনোযোগ দেওয়া উচিত। তার দাবি, এই ইউরেনিয়াম এখনো ধ্বংস করা হয়নি কিংবা সরিয়েও নেওয়া হয়নি। তার বক্তব্যে আপাতত সামরিক সংযমের ইঙ্গিত পাওয়া গেলেও তাকে ইরানের প্রতি নমনীয় ভাবার যথেষ্ট কারণ নেই।

আইজেনকটের সামরিক অতীত:

২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত ইসরাইলের সেনাপ্রধান ছিলেন আইজেনকট। নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকাকালেই তিনি এই দায়িত্ব পালন করেন। ইরানের আঞ্চলিক প্রভাব মোকাবিলায় ইসরাইলের গৃহীত সামরিক কৌশল বাস্তবায়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

২০১৯ সালের ১৩ জানুয়ারি রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সেনাপ্রধানের দায়িত্ব ছাড়ার আগে নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আইজেনকট স্বীকার করেন, তার নেতৃত্বাধীন ইসরাইলি বাহিনী সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট হাজার হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি ঠেকানো এবং লেবাননের হিজবুল্লাহর সামরিক সক্ষমতা বৃদ্ধিতে বাধা দেওয়াই ছিল এসব অভিযানের অন্যতম উদ্দেশ্য।

প্রকাশ্য সর্বাত্মক যুদ্ধের পরিবর্তে সীমিত ও গোপন সামরিক অভিযানের মাধ্যমে প্রতিপক্ষের সক্ষমতা দুর্বল করার কৌশলকে ইসরাইলের সামরিক পরিভাষায় বলা হয় ‘ক্যাম্পেইন বিটুইন ওয়ারস’ বা যুদ্ধের মধ্যবর্তী সামরিক অভিযান। আইজেনকটের আমলে এই কৌশল বিশেষ গুরুত্ব পায়।

তবে তার সামরিক দর্শনের সবচেয়ে বিতর্কিত দিক হচ্ছে ‘দাহিয়া ডকট্রিন’। ২০০৬ সালে লেবানন যুদ্ধের সময় তিনি ইসরাইলি সেনাবাহিনীর অপারেশনস ডিরেক্টরেটের প্রধান ছিলেন। ওই যুদ্ধে বৈরুতের দাহিয়া এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরাইল।

২০০৮ সালের অক্টোবরে ইসরাইলি সংবাদপত্র ইয়েদিয়থ আহরোনথকে দেওয়া সাক্ষাৎকারে উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডের তৎকালীন প্রধান আইজেনকট এমন এক কৌশলের কথা তুলে ধরেন, যার আওতায় ইসরাইলের ওপর হামলার উৎস হিসেবে বিবেচিত জনবসতিতে মাত্রাতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগ করে ব্যাপক ধ্বংস সাধনের কথা বলা হয়। এসব জনপদকে তিনি সামরিক ঘাঁটি হিসেবে বিবেচনার কথা বলেন। পরবর্তী সময়ে ‘দাহিয়া ডকট্রিন’ নামে পরিচিতি পাওয়া এই নীতি আন্তর্জাতিক মানবিক আইনের দৃষ্টিতে গুরুতর প্রশ্নের জন্ম দেয়।

গাজায় আইজেনকটের ভূমিকা:

২০১৪ সালে গাজায় ইসরাইলের ‘অপারেশন প্রোটেকটিভ এজ’ চলাকালে আইজেনকট ছিলেন উপ-সেনাপ্রধান। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওচা) তথ্য অনুযায়ী, ওই যুদ্ধে ব্যাপক বেসামরিক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটে। সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বের অংশ হিসেবে যুদ্ধ পরিচালনায় তার প্রাতিষ্ঠানিক ভূমিকা ছিল। তবে প্রতিটি অভিযানের সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে তিনিই দিয়েছিলেন, এমন দাবি করা যাবে না।

সেনাপ্রধান হিসেবে তার চার বছরের মেয়াদে ২০১৪ কিংবা ২০২৩ সালের মতো দীর্ঘমেয়াদি সর্বাত্মক গাজা যুদ্ধ হয়নি। তবে একাধিক দফায় বিমান হামলা ও সামরিক সংঘর্ষ হয়েছে। সবচেয়ে বিতর্কিত ঘটনা ঘটে ২০১৮ সালে।

ওই বছরের মার্চে গাজায় শুরু হয় ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামে ফিলিস্তিনিদের বিক্ষোভ কর্মসূচি। আইজেনকটের নেতৃত্বাধীন ইসরাইলি সেনাবাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে।

২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি জাতিসংঘ মানবাধিকার পরিষদের স্বাধীন তদন্ত কমিশন প্রকাশিত প্রতিবেদনে জানায়, ২০১৮ সালে এসব বিক্ষোভের সময় ১৮৯ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে ১৮৩ জন ইসরাইলি নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। নিহতদের মধ্যে শিশু, সাংবাদিক ও চিকিৎসাকর্মীও ছিলেন। কমিশন কিছু ঘটনায় সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের উপাদান থাকার কথা উল্লেখ করে। ইসরাইল অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এবং সীমান্তের নিরাপত্তা রক্ষার যুক্তি তুলে ধরে।

ফলে গাজায় বেসামরিক মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের ইতিহাস থেকে আইজেনকটকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই।

নেতানিয়াহুর সঙ্গে পার্থক্য কোথায়?:

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর আইজেনকট ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক সদস্য হিসেবে যোগ দেন। গাজায় সামরিক অভিযান পরিচালনায় তিনি সমর্থন দিলেও পরবর্তী সময়ে যুদ্ধের লক্ষ্য অর্জনের পদ্ধতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে তার মতপার্থক্য প্রকাশ্যে আসে।

২০২৪ সালের ১৯ জানুয়ারি অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে আইজেনকট হামাসের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় অর্জনের ধারণাকে অবাস্তব বলে মন্তব্য করেন। সামরিক অভিযানের মাধ্যমে সব জিম্মিকে জীবিত ফিরিয়ে আনার পরিবর্তে তিনি সমঝোতার ওপর গুরুত্ব দেন। গাজা যুদ্ধের শুরুতে লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে আগাম বড় ধরনের হামলা চালানোরও বিরোধিতা করেছিলেন তিনি।

এসব অবস্থান থেকে বোঝা যায়, সামরিক শক্তি প্রয়োগের বিরোধী নন আইজেনকট; তবে সেই শক্তি প্রয়োগের রাজনৈতিক ও কৌশলগত পরিণতি বিবেচনায় নিতে আগ্রহী তিনি।

ফিলিস্তিনিদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নে অবশ্য আইজেনকটের কাছ থেকে সুস্পষ্ট কোনো প্রতিশ্রুতি পাওয়া যায়নি। নেতানিয়াহুর মতো প্রকাশ্য ও কঠোর ভাষায় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিরোধিতা না করলেও ফিলিস্তিনিদের পূর্ণ রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করার ব্যাপারে তার অবস্থান এখনো স্পষ্ট নয়, বরং বিরুদ্ধেই বলা যায়।

টাইমস অব ইসরাইলের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলের আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা থাকলেও আইজেনকটের রাজনৈতিক জোটের মধ্যেই এ নিয়ে মতবিরোধ রয়েছে। ফলে নতুন নেতৃত্বের অধীনে ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের মৌলিক নীতিতে বড় পরিবর্তন আসবে, এমন প্রত্যাশা করার সময় এখনো আসেনি।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ কি বন্ধ হবে?:

আইজেনকট ক্ষমতায় এলে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক অভিযানের ঝুঁকি কিছুটা কমতে পারে। কূটনৈতিক উদ্যোগ, আন্তর্জাতিক চাপ এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণের প্রচেষ্টা অধিক গুরুত্ব পেতে পারে। তবে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের পথ তিনি পুরোপুরি বন্ধ করবেন, এমন কোনো নিশ্চয়তা নেই।

সরকার গঠনের আগে সামরিক অভিযানের প্রয়োজন নেই— আইজেনকটের এই বক্তব্য এবং ইরানের বিরুদ্ধে ভবিষ্যতেও যুদ্ধ করা হবে না— দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। বিশেষ করে নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠিত হলে নতুন সরকারের ইরান নীতি নির্ধারণে রাজনৈতিক সমঝোতার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সার্বিকভাবে বলা যায়, নেতানিয়াহু ও আইজেনকটের মধ্যে রাষ্ট্র পরিচালনার ধরন, যুদ্ধের সময় নির্বাচন, সামরিক কৌশল এবং রাজনৈতিক জবাবদিহির প্রশ্নে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। কিন্তু ইরানকে মোকাবিলা এবং ফিলিস্তিন প্রশ্নে ইসরাইলের নিরাপত্তাকেন্দ্রিক মৌলিক দর্শনে তাদের মধ্যে খুব একটা পার্থক্য নেই বরং যথেষ্ট মিল রয়েছে।

তাই ইসরাইলে নেতৃত্বের পরিবর্তন মধ্যপ্রাচ্যে সাময়িক উত্তেজনা প্রশমনের সুযোগ সৃষ্টি করতে পারে। কিন্তু দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা কিংবা ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সেই পরিবর্তন কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে নতুন সরকারের বাস্তব পদক্ষেপের ওপর। নেতৃত্বের পরিবর্তন আর রাষ্ট্রীয় নীতির পরিবর্তন যে এক বিষয় নয়, আইজেনকটের সামরিক ও রাজনৈতিক অতীত সেই কথাই স্মরণ করিয়ে দেয়।

লেখক- সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক।

ইসরাইলনেতানিয়াহুআইজেনকটফিলিস্তিনইরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ