Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

মহাকাশে প্রথম নভোচারী

পাকিস্তানে আকাশ ছোঁয়ার আনন্দ

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৩৯
শেয়ার করুন:
পাকিস্তানে আকাশ ছোঁয়ার আনন্দ

ছবি: রয়টার্স

পাকিস্তান জুড়ে উৎসবের আমেজ। ভোরের আলো ফোটার আগেই ইসলামাবাদে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর সদর দপ্তরে জড়ো হয়েছেন বিজ্ঞানী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কারও হাতে পাকিস্তানের পতাকা, কারও হাতে চীনের। সবার চোখ বড় পর্দায়, বুকভরা উত্তেজনা আর অপেক্ষা। দেশের প্রথম নভোচারীর মহাকাশযাত্রার সাক্ষী হতে রাতভর জেগে ছিলেন অনেকে। মহাকাশযানটি উড়াল দেওয়ার মুহূর্তে বেজে ওঠে পাকিস্তানের জাতীয় সংগীত। উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত বিজ্ঞানী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পাকিস্তানে তখন আকাশছোঁয়া আনন্দ। কারও চোখেমুখে বিস্ময়, কারও কণ্ঠ আবেগাপ্লুত। কারণ, এ শুধু একজন মানুষের মহাকাশযাত্রা নয়, পাকিস্তানের দীর্ঘদিনের স্বপ্নপূরণের এক ঐতিহাসিক মুহূর্ত।

প্রথমবারের মতো কোনো পাকিস্তানির এই মহাকাশযাত্রার সুযোগ করে দেয় চীন। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ১৮ মিনিটে দুই চীনা নভোচারীর সঙ্গে শেনঝো-২৪ মহাকাশযানে চড়ে মহাকাশের উদ্দেশে রওনা হন মুহাম্মদ জিশান আলি। তিনি পাকিস্তানের প্রথম মহাকাশচারী এবং চীনের মহাকাশ অভিযানে যুক্ত হওয়া প্রথম বিদেশি নাগরিক। এই অভিযানে যুক্ত হতে পারায় তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশের সুযোগও পাচ্ছেন তিনি।

মহাকাশযান উৎক্ষেপণের সময় পুরো পাকিস্তানের চোখ আটকে ছিল সেই দৃশ্য দেখার জন্য। শুধু ইসলামাবাদে নয়, দেশ জুড়ে সবার নজর তখন মোবাইল ফোন বা টিভি স্ক্রিনে। পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের শিক্ষার্থী এবং শৌখিন জ্যোতির্বিদ জয়েনব আব্বাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দৃশ্যটি দেখে তার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। এত অল্পসময়ের মধ্যে একজন পাকিস্তানিকে মহাকাশে যেতে দেখবেন, তা কখনো ভাবেননি তিনি।

আলির এই অভিযানকে ঘিরে মানুষের আগ্রহ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সুপারকোর প্রধান মুহাম্মদ ইউসুফ খান। তিনি বলেছেন, গত ৩০ মাসে পাকিস্তানের মহাকাশ সংস্থা ছয়টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। তবে এবার মানুষের আবেগ অন্যরকম। কারণ, এবার কোনো স্যাটেলাইট নয়, দেশের একজন মানুষ মহাকাশে পাড়ি জমিয়েছেন।

পাকিস্তানের প্রথম মহাকাশচারী ৪০ বছর বয়সী জিশান পাকিস্তান বিমানবাহিনীর একজন উইং কমান্ডার। এ অভিযানে তিনি পেলোড বিশেষজ্ঞ হিসেবে যুক্ত হয়েছেন। কোনো বিঘ্ন না ঘটলে প্রায় এক সপ্তাহ কক্ষপথে অবস্থান করবেন তিনি। এ সময় তিনি চারটি বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন। এর মধ্যে রয়েছে অণুশৈবাল নিয়ে গবেষণা, মহাকাশযানের ক্ষত স্বয়ংক্রিয়ভাবে সারাতে সক্ষম উপাদান তৈরি এবং মহাকাশে কিনোয়া চাষের সম্ভাবনা যাচাই। পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তিন শতাধিক গবেষণা প্রস্তাবের মধ্য থেকে এসব পরীক্ষা বাছাই করা হয়েছে। পরে শেনঝো-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরবেন তিনি।

অভিযানের জন্য নভোচারী নির্বাচন প্রক্রিয়া ছিল বেশ কঠিন। প্রাথমিকভাবে ৫০ জনের বেশি প্রার্থীকে বাছাই করা হয়। তাদের মধ্যে ১৯ জনকে পরীক্ষার জন্য চীনে পাঠানো হয়। সবশেষে দুজনকে চূড়ান্ত করা হয়। তারা হলেন বিমানবাহিনীর মুহাম্মদ জিশান আলি ও নৌবাহিনীর খুররম দাউদ। নির্বাচনের পর তাদের জন্য ছয় মাসের প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হলেও সেন্ট্রিফিউজে অনুশীলন, পানির নিচে মহড়াসহ বিভিন্ন প্রশিক্ষণ শেষ করতে প্রায় সাত মাস লাগে।

যদিও পাকিস্তানের মহাকাশ কর্মসূচির শুরু ১৯৬১ সালে এবং পরের বছরই প্রথম রকেট ‘রাহবার-১’ উৎক্ষেপণ করে দেশটি। তবে বর্তমানে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে সক্ষমতা বাড়াতে ঘনিষ্ঠ মিত্র চীনের সহযোগিতা নিচ্ছে তারা। এর অংশ হিসেবে পাকিস্তানি নভোচারীদের প্রশিক্ষণের কর্মসূচি চালুর লক্ষ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে চুক্তি হয়।

বিশেষজ্ঞদের মতে, চীনের সহায়তা নিয়ে নিজস্ব মহাকাশ সক্ষমতা গড়ে তোলা পাকিস্তানের জন্য দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির অধ্যাপক রাজা আকবর বলেছেন, এই সহযোগিতার মাধ্যমে পাকিস্তান প্রযুক্তি ও দিকনির্দেশনা পাচ্ছে এবং নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে।

জিশান আলির অর্জনে আবেগাপ্লুত ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির সদস্য আমনা ইজাজ আজিজ বলেছেন, আলি সবার জন্য ইতিহাস তৈরি করেছেন। ভবিষ্যতে শ্রেণিকক্ষের শিশুরা তার নাম পড়বে এবং তার অর্জন সম্পর্কে জানবে।

পাকিস্তানি নভোচারীচীন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য