Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ট্রাম্পের আপত্তিতে পিছু হটল যুক্তরাজ্য

যুক্তরাজ্য প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ২০:৪৬
ট্রাম্পের আপত্তিতে পিছু হটল যুক্তরাজ্য

চাগোস দ্বীপপুঞ্জ। সংগৃহীত ছবি

মরিশাসের কাছে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে যুক্তরাজ্য। সংশ্লিষ্ট চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন প্রত্যাহার করায় এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন।

মরিশাসের উত্তর-পূর্বে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থান চাগোস দ্বীপপুঞ্জের। ৬০টির বেশি দ্বীপ নিয়ে গঠিত এ দ্বীপপুঞ্জ ১৮১৪ সাল থেকে নিয়ন্ত্রণ করছে ব্রিটেন।

বহু বছরের আলোচনার পর গত বছরের মে মাসে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব মরিশাসের কাছে হস্তান্তর করতে সম্মত হয় যুক্তরাজ্য। কিন্তু গেল জানুয়ারিতে প্রস্তাবিত হস্তান্তরকে ‘বড় বোকামি’ বলে আখ্যা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্যের পর চুক্তিটি স্থগিত করে লন্ডন।

ব্রিটিশ কর্মকর্তারা বলছেন, বর্তমান অধিবেশন শেষ হওয়ার আগে চুক্তিটি অনুমোদন করার সময় নেই পার্লামেন্টের। এ ছাড়া চুক্তি কার্যকর করতে ওয়াশিংটনের কাছ থেকে প্রয়োজনীয় আনুষ্ঠানিক ‘এক্সচেঞ্জ অব নোটস’ এখনো পায়নি লন্ডন।

২০২০ সাল পর্যন্ত ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা হিসেবে কাজ করা সাইমন ম্যাকডোনাল্ড বলেছেন, ‘চুক্তিটি স্থগিত করা ছাড়া ব্রিটেনের কোনো পথ ছিল না। যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রকাশ্যেই বৈরী অবস্থানে থাকেন, তখন নতুন করে ভাবতেই হয় লন্ডনকে।’

১৯৬০-এর দশকে মরিশাস স্বাধীনতা পাওয়ার পরও চাগোস দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ ধরে রাখে ব্রিটেন। তবে শুরু থেকেই এই দ্বীপমালার সার্বভৌমত্ব নিজেদের বলে দাবি করে আসছে মরিশাস। ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালত মত দেয় যে, দ্বীপপুঞ্জটি মরিশাসকে ফিরিয়ে দেওয়া উচিত। একই সঙ্গে ব্রিটেনকে ওই অঞ্চল ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘও।

এমতাবস্থায় চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে ফিরিয়ে দিতে চুক্তি করেছে ব্রিটেন। তবে চুক্তিটির বিরোধিতা করেছে ব্রিটেনের বিরোধী কনজারভেটিভ পার্টি ও রিফর্ম ইউকে—দুদলই। তাদের দাবি, দ্বীপগুলোর সার্বভৌমত্ব ছেড়ে দিলে সেখানে বাড়বে চীন ও রাশিয়ার হস্তক্ষেপ। তারাই সমর্থন প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল ট্রাম্পকে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর বলছে, ওয়াশিংটন ও পোর্ট লুইস—দুই পক্ষের সঙ্গেই অব্যাহত থাকবে আলোচনা। তবে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া চাগোস চুক্তি আলোর মুখ দেখার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


যুক্তরাজ্যট্রাম্পআপত্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!