Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

পারমার জাদুঘর থেকে চুরি হওয়া চিত্রকর্ম উদ্ধার

শরিফুল ইসলাম টগর, ইতালি থেকে
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:৩৯
পারমার জাদুঘর থেকে চুরি হওয়া চিত্রকর্ম উদ্ধার

ফন্দাজিওনে মাগনানি রোকা জাদুঘর থেকে চুরি যাওয়া চিত্রকর্ম উদ্ধার করেছে ইতালির পুলিশ। ছবি: রয়টার্স

ইতালির উত্তরাঞ্চলীয় শহর পারমার কাছে একটি জাদুঘর থেকে চুরি হওয়া ফরাসি চিত্রশিল্পী পল সেজান, পিয়ের-অগস্ত রেনোয়া ও অঁরি মাতিসের তিনটি মূল্যবান চিত্রকর্ম উদ্ধার করেছে দেশটির পুলিশ। চিত্রকর্মগুলোর আনুমানিক মূল্য ৯ মিলিয়ন ইউরোর বেশি। এ ঘটনায় তদন্তের আওতায় আনা হয়েছে নয়জন মলদোভান নাগরিককে।

শুক্রবার (১৪ আগস্ট) ইতালীয় কর্মকর্তারা জানান, পারমার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে চিত্রকর্মগুলো উদ্ধার করেন কারাবিনিয়েরি সদস্যরা। তবে চুরির পেছনে কারা ছিল এবং কীভাবে শিল্পকর্মগুলো জাদুঘর থেকে ওই অ্যাপার্টমেন্টে পৌঁছাল, তা জানতে তদন্ত চলছে।

চলতি বছরের ২২ থেকে ২৩ মার্চের মধ্যবর্তী রাতে পারমার কাছে মামিয়ানো দি ত্রাভেরসেতোলোতে অবস্থিত ফন্দাজিওনে মাগনানি রোকা জাদুঘর থেকে চিত্রকর্মগুলো চুরি হয়। উদ্ধার হওয়া শিল্পকর্ম তিনটি হলো পল সেজানের ‘চেরি ভর্তি কাপ ও প্লেট’, পিয়ের-অগস্ত রেনোয়ার ‘মাছ’ এবং অঁরি মাতিসের ‘বারান্দায় ওডালিস্ক’।

আরও পড়ুন

ইরানকে হারানোর পর হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের

১৫ আগস্ট ২০২৬

চুরির ঘটনাটি ছিল অত্যন্ত দ্রুত ও পরিকল্পিত। শুক্রবার প্রকাশ করা পুলিশের ভিডিও ফুটেজে দেখা যায়, জাদুঘরে একটি জানালা দিয়ে প্রবেশ করেন দুই মুখোশধারী ব্যক্তি। এরপর দেয়াল থেকে একে একে তিনটি চিত্রকর্ম খুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা। পুরো চুরির ঘটনা সম্পন্ন করতে তাদের সময় লাগে তিন মিনিটেরও কম।

ফন্দাজিওনে মাগনানি রোকা জাদুঘরে রয়েছে প্রয়াত সংগীত সমালোচক লুইজি মাগনানির ব্যক্তিগত সংগ্রহ। জাদুঘরটির সংগ্রহে রয়েছে বিশ্বখ্যাত শিল্পীদের বহু মূল্যবান শিল্পকর্ম। এর মধ্যে তিশিয়ানো, ফ্রান্সিসকো গোয়া, জিওভান্নি বাতিস্তা তিয়েপোলো, ক্লদ মোনে, পিটার পল রুবেনস ও জর্জিও মোরান্দির শিল্পকর্ম উল্লেখযোগ্য।

চুরি হওয়া তিনটি মূল্যবান চিত্রকর্ম দ্রুত উদ্ধার হওয়ায় ইতালির শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে পুলিশের অভিযানের সাফল্য হিসেবে দেখা হচ্ছে ঘটনাটিকে। তবে চক্রটির সঙ্গে আর কারা জড়িত এবং চিত্রকর্মগুলো কোথায় ও কীভাবে সংরক্ষণ করা হয়েছিল, তা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চলছে।

ইতালিচিত্রকর্ম চুরিচিত্রকর্ম উদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে