Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কে এই মাদকসম্রাট এল চাপো, যার মাথার দাম ৫০ লাখ ডলার?

  • অভিযান ঘিরে সিনালোয়ায় গোলাগুলি, আগুন ও উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫২
শেয়ার করুন:
কে এই মাদকসম্রাট এল চাপো, যার মাথার দাম ৫০ লাখ ডলার?

এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড পলাতক অপরাধীদের তালিকায় থাকা ফাউস্তো ইসিদ্রো মেসা-ফ্লোরেসের ছবি সংবলিত একটি পোস্টার। ছবি : এএফপি

মেক্সিকোর কুখ্যাত মাদকচক্রের নেতা ফাউস্তো ইসিদ্রো মেসা-ফ্লোরেসকে গ্রেপ্তারে শুক্রবার রাতে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক হামলা চালানো হয়। অভিযান ঘিরে সিনালোয়া রাজ্যের গুয়াসাভে শহরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সড়কে আগুন জ্বালানো ও গোলাগুলির মধ্যে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত ৪৪ বছর বয়সী মেসা-ফ্লোরেস যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড ১০ অপরাধীর একজন ছিলেন। তাকে ধরিয়ে দিতে ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। শুক্রবার রাতে গুয়াসাভে শহর থেকে তাকে আরও দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মাদকচক্রের নেতৃত্বে যেভাবে

মেসা-ফ্লোরেস ছিলেন উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যের অন্যতম প্রভাবশালী মাদক পাচারকারী। এই রাজ্য থেকেই অপরাধী চক্রগুলো বিপুল পরিমাণ ফেন্টানিলসহ বিভিন্ন অবৈধ মাদক উৎপাদন করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ভাষ্য, ভারী অস্ত্রে সজ্জিত ও সহিংস একটি অপরাধী সংগঠন পরিচালনা করতেন মেসা-ফ্লোরেস।

মেক্সিকোর মাদকচক্রের ভেতর থেকেই ধীরে ধীরে ক্ষমতাশালী হয়ে ওঠেন তিনি। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৮ সালে সিনালোয়া মাদকচক্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বেলত্রান লেইভা মাদক পাচারকারী সংগঠনের একজন নেতা ছিলেন মেসা-ফ্লোরেস। পরে নিজের নামে ‘মেসা-ফ্লোরেস’ অপরাধী সংগঠন গড়ে তোলেন তিনি।

সিনালোয়া মাদকচক্র প্রতিষ্ঠা করেছিলেন হোয়াকিন গুজমান লোয়েরা, যিনি ‘এল চাপো’ নামে পরিচিত, এবং ইসমায়েল সাম্বাদা গার্সিয়া, যিনি ‘এল মায়ো’ নামে পরিচিত। বিশ্বের বড় ও ভয়ংকর অপরাধী সংগঠনগুলোর একটি এই মাদকচক্র। নিজেদের মধ্যে বিরোধ ও ভাঙনের জেরে মেক্সিকোয় বিভিন্ন মাদকচক্রের মধ্যে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ে। তবে ‘এল চাপো’ নামের মিল থাকলেও মেসা-ফ্লোরেসের সঙ্গে হোয়াকিন গুজমানের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। ২০১৪ সালে গ্রেপ্তার হন গুজমান।

বেলত্রান লেইভা সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন মাদক ও অস্ত্র পাচারকারী আরতুরো বেলত্রান লেইভা ও তার ভাইয়েরা। সংগঠনটির একটি সশস্ত্র শাখা ছিল, যারা শত্রুদের নির্মমভাবে হত্যার জন্য পরিচিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, প্রতিপক্ষকে দমনে সংগঠনটির এই শাখা অত্যন্ত নিষ্ঠুর ও নৃশংস পন্থা অবলম্বন করত।

সামরিক অভিযানে গ্রেপ্তারের পর ফাউস্তো ইসিদ্রো মেসামাদক পাচার ও সহিংসতার অভিযোগ

মেসা-ফ্লোরেসের সংগঠনের বিরুদ্ধে মেক্সিকোর বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন, মেথামফেটামিন, কোকেন ও গাঁজা যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সিনালোয়া রাজ্যের গুয়াসাভে শহর থেকে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল।

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় মেসা-ফ্লোরেস ও তার সংগঠনকে আনুষ্ঠানিকভাবে মাদক পাচারকারী সংগঠন হিসেবে চিহ্নিত করে। একই সঙ্গে তার স্ত্রী, মা-বাবা, বোন ও চাচাদেরও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত বলে উল্লেখ করে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে সিনালোয়া মাদকচক্রের সঙ্গে মেসা-ফ্লোরেসের সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে ভয়াবহ সংঘাত হয়। ওই সময়ে মাদকসংক্রান্ত হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় চার গুণ বেড়ে যায়। একই সঙ্গে অপহরণ ও অগ্নিসংযোগের ঘটনাও বৃদ্ধি পায়। তবে সিনালোয়া রাজ্যের মাদকচক্রগুলোর সংঘাত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা একটি সংবাদপত্রের প্রকাশক আদ্রিয়ান লোপেজের ভাষ্য, সম্প্রতি নিয়ন্ত্রণ নিয়ে লড়াইরত মাদকচক্রটির একটি পক্ষের সঙ্গে মেসা-ফ্লোরেসের সংগঠনের মিত্রতা তৈরি হয়েছিল।

এফবিআইয়ের অভিযোগ, মেসা-ফ্লোরেসের সংগঠন মেক্সিকোর বহু পুলিশ সদস্য এবং সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তার মৃত্যুর জন্য দায়ী।

এফবিআইয়ের তালিকায় নাম, পুরস্কার ৫০ লাখ ডলার

২০১২ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে মেসা-ফ্লোরেসের বিরুদ্ধে কোকেন ও মেথামফেটামিন মজুত এবং বিতরণের অভিযোগ আনা হয়। ২০১৯ সালে নতুন অভিযোগপত্রে মাদক পাচারের আরও কয়েকটি অভিযোগের পাশাপাশি আগ্নেয়াস্ত্র আইন লঙ্ঘনের অভিযোগ যুক্ত করা হয়।

গত বছর এফবিআই তাকে মোস্ট ওয়ান্টেড ১০ অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করে। তার অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে গ্রেপ্তারে সহায়তা করতে পারলে ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

সে সময় তৎকালীন ভারপ্রাপ্ত এফবিআই পরিচালক ব্রায়ান ড্রিসকল জানিয়েছিলেন, ‘এল চাপো ইসিদ্রো’ নামে পরিচিত মেসা-ফ্লোরেস গত ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল, কোকেন ও হেরোইনসহ প্রাণঘাতী মাদক সরবরাহের অভিযোগে অভিযুক্ত। প্রথমে স্বাধীনভাবে মাদক পাচার করলেও পরে নিজস্ব অপরাধী সংগঠনের প্রধান হয়ে ওঠেন তিনি। তার ও সংগঠনটির বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, নির্যাতন ও হত্যার অভিযোগও রয়েছে।

তাকে গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের তৎপরতাও অব্যাহত ছিল। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই মাস আগে ওয়াশিংটনের ফেডারেল কৌঁসুলিরা তার বিরুদ্ধে অভিযোগ হালনাগাদ করেন। নতুন অভিযোগে সিনালোয়া মাদকচক্রকে সহায়তার মাধ্যমে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এ ছাড়া ২০২২ সালে মেক্সিকোর ওহাক্সা রাজ্যে জাতীয় রক্ষীবাহিনীর এক সদস্যকে অপহরণ ও হত্যার অভিযোগও যুক্ত করা হয়।

সিনালোয়া রাজ্যের লস মোচিসের কাছে মহাসড়কে জ্বলছে কয়েকটি যানবাহন। ছবি: এএফপিগোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান, উত্তপ্ত গুয়াসাভে

মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এতে মেক্সিকোর জাতীয় রক্ষীবাহিনী ও সেনাবাহিনীর বিশেষ বাহিনী অংশ নেয়। গুয়াসাভে শহরের একটি বাড়ি ঘিরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে অভিযান শুরু করেন সেনাসদস্যরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ও বিস্ফোরক হামলা চালানো হয়। পরে বাড়িটিতে ঢুকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় মেসা-ফ্লোরেসের সঙ্গে ছিলেন তার সংগঠনের কথিত দ্বিতীয় শীর্ষ নেতা ‘সেরাফিন’ নামে পরিচিত জার্মান এন এবং সংগঠনটির অর্থনৈতিক কর্মকাণ্ডের দায়িত্বে থাকা হোসে এন। পরে তিনজনকে উড়োজাহাজে করে রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

অভিযানের পর সিনালোয়া রাজ্যের জননিরাপত্তা সংস্থা বাসিন্দাদের ঘরে থাকার, ঘটনাস্থল এড়িয়ে চলার এবং সড়কে চলাচল না করার আহ্বান জানায়। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারের পর রাজ্যের চারটি এলাকায় সড়ক অবরোধের খবর পাওয়া যায়। পরে যান চলাচল স্বাভাবিক করতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, গুয়াসাভে শহরে গোলাগুলির মধ্যে একটি বেসবল খেলা থেকে লোকজনকে পালিয়ে যেতে দেখা যায়। এ ছাড়া কয়েকটি গাড়ি ও জ্বালানি তেলের পাম্পে আগুন জ্বলতে দেখা গেছে।

শনিবার মেক্সিকোর নিরাপত্তা সচিব ওমর গার্সিয়া হারফুচ জানান, বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সিনালোয়া রাজ্যে সেনাসদস্যরা অবস্থান করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এই গ্রেপ্তারগুলো সিনালোয়ায় শান্তি ফিরিয়ে আনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস 

মেক্সিকোমোস্ট ওয়ান্টেড তালিকাফাউস্তো ইসিদ্রোএল চাপো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    স্থানীয়দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি পরিচ্ছন্নতা কর্মসূচি

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    টুঙ্গিপাড়া থানা এখন ধ্বংসস্তূপ, নথিপত্র-গাড়ি ও পুলিশ ব্যারাক পুড়ে ছাই

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ‘হতাশায়’ এনসিপি ছাড়লেন ৫ নেতা

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের

    ককটেল তৈরি হচ্ছে সাভারে, কাঁচামাল পদ্মার ওপারের