Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৭, ঘরছাড়া ২০ হাজার মানুষ

এপি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:২৩
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত বেড়ে ৩৭, ঘরছাড়া ২০ হাজার মানুষ

ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধারকাজ করছে পুলিশ। ছবি: রয়টার্স

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে। ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপে এখনো কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে আজ মঙ্গলবার উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।

কর্তৃপক্ষ বলছে, ৭.৮ মাত্রার ওই ভূমিকম্প গত ৫০ বছরের মধ্যে ফিলিপাইনের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। সরকারি হিসাবে এখন পর্যন্ত অন্তত চারজন নিখোঁজ রয়েছেন। তবে অনেক ভবন ধসে পড়ায় আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুনামির আতঙ্ক

ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় অনেক মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যায়। কিছু এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় ১ দশমিক ৪ মিটার উঁচু ঢেউ আঘাত হানে। তবে সুনামিতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিধসে সবচেয়ে বেশি প্রাণহানি

ভূমিকম্পের পর অধিকাংশ প্রাণহানি ঘটেছে ভবনধস ও ভূমিধসের কারণে। জেনারেল সান্তোস শহরে ভবনধস এবং ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে অন্তত ১৩ জন মারা গেছেন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সারাঙ্গানি প্রদেশে।

পাহাড়ি শহর গ্লানে বড় ধরনের ভূমিধসে ঘরবাড়ি চাপা পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, সাউথ কোটাবাটো, দাভাও অক্সিডেন্টাল এবং বালুত দ্বীপ থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

ব্যাপক ক্ষয়ক্ষতি

সরকারের প্রাথমিক হিসাবে প্রায় ২ হাজার বাড়ি এবং ১১৭টি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেনারেল সান্তোস আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ৬৩টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। বর্তমানে শুধু ত্রাণ ও জরুরি সহায়তার ফ্লাইট চালু রাখা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, পরীক্ষা-নিরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় ৬ হাজার স্কুল ভবনে কার্যক্রম শুরু হবে না।

১৯৭৬ সালের পর সবচেয়ে শক্তিশালী

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফিলিপাইনে ১৯৭৬ সালের পর এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে সমুদ্রের নিচে প্রায় ৩৩ কিলোমিটার গভীরে। ধারণা করা হচ্ছে, কোটাবাটো ট্রেঞ্চ এলাকায় ভূত্বকের নড়াচড়ার কারণেই এ ভূমিকম্প হয়েছে। একই এলাকায় ১৯৭৬ সালে ৮.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এর আগে ১৯৯০ সালের ৭.৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় এক হাজারের বেশি মানুষ।

উদ্ধার তৎপরতা চলছে

সরকারের শীর্ষ কর্মকর্তারা উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ তদারকি করছেন।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রয়োজন হলে সহায়তা দিতে প্রস্তুত। ফ্রান্স, জাপান ও নিউজিল্যান্ডও সহায়তার আশ্বাস দিয়েছে।

ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থান করায় প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। এ ছাড়া, প্রতিবছর প্রায় ২০টি টাইফুন ও গ্রীষ্মমণ্ডলীয় ঝড় দেশটিতে আঘাত হানে। এ কারণে দেশটিকে বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে বিবেচনা করা হয়।

ফিলিপাইনভূমিকম্পসুনামিভূমিধসপ্রাণহানি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়