Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

পুরো মধ্যপ্রাচ্যকে ‘অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৯:৫১
পুরো মধ্যপ্রাচ্যকে ‘অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের

৪ মার্চ সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনায় হামলা চালায় ইরান। ফাইল ছবি/ রয়টার্স

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যকে ‘অন্ধকারে ডুবিয়ে দেওয়া হবে’—এমন কঠোর হুঁশিয়ারি গত সপ্তাহে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর কাছে পৌঁছে দিয়েছে তেহরান। একই সঙ্গে হামলার জন্য সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি তালিকাও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুই কর্মকর্তা।

বার্তা সংস্থা এএফপিকে তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকি দেওয়ার পরই এই বার্তা পাঠানো হয়। তবে পরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধ এবং কূটনৈতিক আলোচনায় অগ্রগতির আশায় ট্রাম্প সেই পরিকল্পনা থেকে সরে আসেন।

উপসাগরীয় দেশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইরান স্পষ্টভাবে বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়, তাহলে উপসাগরীয় দেশগুলোকে একে একে বিদ্যুৎহীন করে দেওয়া হবে। আরেক আঞ্চলিক কর্মকর্তাও একই তথ্য নিশ্চিত করেছেন। সংবেদনশীল বিষয় হওয়ায় দুজনই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।

এর আগে ট্রাম্প বলেছিলেন, পরিকল্পিত হামলাটি হলে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক অভিযান হতো। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার বিষয়টিও বিবেচনায় ছিল।

কর্মকর্তাদের ভাষ্য, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান জানিয়ে দিয়েছে, তাদের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা হলে উপসাগরীয় দেশগুলোর একই ধরনের স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে।

এর আগেও প্রকাশ্যে এমন হুমকি দিলেও এবার বার্তাটি ছিল অনেক বেশি গুরুতর। এক কর্মকর্তার দাবি, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর একটি দীর্ঘ তালিকাও এতে যুক্ত ছিল।

আরও পড়ুন

হুতিদের হামলায় ইয়েমেনের ৩০ সেনা নিহত

০৭ আগস্ট ২০২৬


গত জুলাইয়ের মাঝামাঝি ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে প্রতিটি হামলার জবাবে ইরানের একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছিলেন। এর জবাবে তেহরান ‘চোখের বদলে চোখ’ নীতিতে প্রতিশোধের কথা জানিয়েছিল। পরে মার্কিন কর্মকর্তারা পাল্টা বলেন, ট্রাম্পের জবাব হবে ‘চোখের বদলে মাথা’।

উপসাগরীয় ওই কর্মকর্তার দাবি, ইরানের বার্তায় বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি সমুদ্রের পানি বিশুদ্ধকরণ কেন্দ্রেও হামলার হুমকি দেওয়া হয়েছে। মরুভূমিপ্রধান উপসাগরীয় দেশগুলোর অধিকাংশই সুপেয় পানির জন্য এসব কেন্দ্রের ওপর নির্ভরশীল।

ট্রাম্প হামলার পরিকল্পনা বাতিল করার পর সৌদি আরব জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা কমানোর লক্ষ্যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে উপসাগরীয় অঞ্চল। সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনার পাশাপাশি জ্বালানি অবকাঠামো, বন্দর ও বিমানবন্দরের মতো বেসামরিক স্থাপনাও হামলার শিকার হয়েছে।

এপ্রিল ও জুনে যুদ্ধবিরতি এবং সমঝোতা স্মারক হলেও বিচ্ছিন্ন হামলা অব্যাহত ছিল। তবে জুলাইয়ে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর হামলার মাত্রা ও সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে কুয়েত ও বাহরাইনকে লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে।

সূত্র : দ্য নিউ আরব 

মধ্যপ্রাচ্যআমেরিকা-ইরান যুদ্ধউপসাগরীয় দেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে