ইরানের মাহশহরে পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের হামলা
অনলাইন ডেস্ক

ইরানের মাহশহরে অবস্থিত পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।
আইডিএফ জানায়, তাদের এই হামলায় মাহশহরের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের বিভিন্ন অংশে আঘাত হানা হয়েছে।
তবে এই হামলার ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।
আইডিএফের এই স্বীকারোক্তির আগেই ইরানের সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো এই হামলার খবর প্রকাশ করে।
ইরানি গণমাধ্যমের প্রতিবেদনেও জানানো হয়েছে, হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রকাশ করা হবে।
এদিকে, ইসরায়েলি হামলার পর মাহশাহর শিল্পাঞ্চল থেকে শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র : আলজাজিরা




