Agamir Somoy E-Paper
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ
শনিবার, ৬ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুমকি ইরানের, লাভবান হচ্ছে মার্কিন কোম্পানি

মেহের নিউজ ও রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৯:০৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুমকি ইরানের, লাভবান হচ্ছে মার্কিন কোম্পানি

হরমুজ প্রণালির ওমান অংশের মুসান্দামে নোঙর করা কিছু জাহাজের ড্রোন ভিউ- রয়টার্স

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বিমান ও নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। একই সঙ্গে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। অন্যদিকে, রাশিয়ার তেল জায়ান্ট রোজনেফটের প্রধান নির্বাহী ইগোর সেচিন মন্তব্য করেছেন, হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়ার ঘটনায় সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে মার্কিন জ্বালানি কোম্পানিগুলো।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স সরাসরি এই পাল্টা হামলা চালায়। তাদের দাবি, হরমুজ প্রণালিতে অনুমতি ছাড়া ট্যাংকার চলাচল কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা সৃষ্টির হয়। এর জেরে কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মূলত কুয়েত ও বাহরাইনের এই মার্কিন ঘাঁটিগুলো থেকে সম্প্রতি কেশম দ্বীপ এবং সিরিকে আইআরজিসির যোগাযোগ টাওয়ারে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছিল। যার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এক বিস্তারিত বিবৃতিতে আইআরজিসি পুরো ঘটনার বিবরণ দিয়ে জানায়, রাত ১টা ৩০ মিনিটে চারটি তেলের ট্যাংকার তাদের নৌবাহিনীর সঙ্গে কোনো প্রকার সমন্বয় না করে এবং সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করে। আইআরজিসির সতর্কবার্তার পর একটি ট্যাংকারে আঘাত করা হলে সেটি থেমে যায় এবং বাকি জাহাজগুলো ফিরে যায়।

এর ঠিক আধঘণ্টা পর, রাত ২টার দিকে মার্কিন ড্রোন কেশম ও সিরিক দ্বীপে আইআরজিসির দুটি যোগাযোগ টাওয়ারে হামলা চালায়। এর তাৎক্ষণিক প্রতিশোধ হিসেবে মার্কিন বিমান ও নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

বিবৃতিতে আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ‘এই ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি হলে পাল্টা জবাব শুধু এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটকে মনে রাখতে হবে, তাদের তেল-গ্যাস রপ্তানির জন্য হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলে তার সমস্ত পরিণতির দায় তাদেরই নিতে হবে।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর হরমুজ প্রণালি অবরুদ্ধ করে ইরান। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এবং সারসহ বিভিন্ন জরুরি পণ্য এই রুট দিয়েই পরিবাহিত হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছে।

এই পরিস্থিতি নিয়ে শনিবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে রাশিয়ার জ্বালানি খাতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ইগোর সেচিন বলেছেন, ‘হরমুজ বন্ধের ঘটনাটি আসলে বিশ্ব জ্বালানি বাজারের নিয়মকানুনকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুবিধার্থে পুনর্গঠন করার একটি চেষ্টা। ইরানকে লক্ষ্য করে এই অবরোধের সিদ্ধান্ত নেওয়া হলেও তা পুরো বিশ্বের ওপর উল্টো আঘাত হেনেছে। এর কৌশলগত ঝুঁকিগুলোকে খাটো করে দেখা হয়েছিল।’

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ঘনিষ্ঠ সহযোগী আরও বললেন, ‘এর মূল সুবিধাভোগী অবশ্যই মার্কিন কোম্পানিগুলো। যারা প্রতিযোগিতাহীন বাড়তি সুবিধা এবং চড়া মূল্যে জ্বালানি সরবরাহের সুযোগ পেয়েছে।’

ইগোর সেচিন- রয়টার্সতবে তিনি সতর্ক করে বলেছেন, ‘এই উত্তেজনা চলতে থাকলে তেলের দীর্ঘমেয়াদি চাহিদা কমে যেতে পারে। বিকল্প জ্বালানির প্রতি মানুষের আগ্রহ আবার চাঙ্গা হতে পারে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাবে মে মাসে রাশিয়ার তেল ও গ্যাস খাত থেকে কর রাজস্ব গত বছরের তুলনায় ৩২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৩০ কোটি ডলারে পৌঁছেছে। যুদ্ধ পরিস্থিতিতে বিপাকে পড়া দেশগুলোকে সহায়তার জন্য রাশিয়ার সমুদ্রবাহিত তেল কেনার ওপর নিষেধাজ্ঞার মাত্রাও কমিয়েছে যুক্তরাষ্ট্র।’

সেচিন মন্তব্য করেন, সুচিন্তিত রাষ্ট্রীয় নীতির কারণে চীন এই সংকট মোকাবিলায় সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়েছে। তবে মালাক্কা, বাব আল-মান্দেব ও জিব্রাল্টারের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশ্বিক রুটগুলোও এখন ঝুঁকিতে পড়তে পারে।

তিনি পূর্বাভাস দেন, যদি অদূর ভবিষ্যতে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়, তবে বছরের শেষ নাগাদ তেলের দাম প্রতি ব্যারেলে ৯৫ থেকে ৯৬ ডলারে থাকবে। আগামী এক বছরে তা কমে ৮০ থেকে ৮৫ ডলারে নামবে। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধ নাগাদ বাজার আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে।

বিশ্বের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ‘প্যান্ডোরার বাক্সের তলানিতে আর কী বাকি আছে?’ শীর্ষক এক বক্তব্যে সেচিন বলেছেন, বিশ্ব জুড়ে সংকট এখন পাহাড়সম। একদিকে ক্ষমতাধর দেশগুলোর সামরিক প্রতিযোগিতা আর অর্থনৈতিক মন্দার ঝুঁকি, অন্যদিকে সামনে আসছে বিদ্যুৎ, খাদ্য ও পানির তীব্র অভাব।

এ ছাড়া ওপেক প্লাস জোটের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি জানান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো জোট ছাড়ার কারণে গত ১০ বছরে এর উৎপাদন দৈনিক ৫৮ মিলিয়ন ব্যারেল থেকে কমে ৩৭ মিলিয়ন ব্যারেলে নেমে এসেছে। যা জোটের শক্তি হ্রাস পাওয়ার প্রমাণ।

রাশিয়াযুক্তরাষ্ট্রহরমুজ প্রণালিআইআরজিসি
    শেয়ার করুন:
    Advertisement
    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    আসছে ককরোচ, কাঁপছে দিল্লি

    ০৬ জুন ২০২৬, ০০:৩৬

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    রাস্তার পাশে খোরশেদের সোয়া লাখ তালগাছ

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৫

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে অন্তত ২ শতাংশ বরাদ্দের দাবি

    ০৬ জুন ২০২৬, ০১:২১

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    সাতক্ষীরায় সীমানা পিলারসহ চারজন আটক

    ০৬ জুন ২০২৬, ০১:৪৫

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    কসবায় বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত

    ০৬ জুন ২০২৬, ০৩:৫৯

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    রইদে লুকানো প্রতীক বনাম মমতা ব্যানার্জির বিস্ফোরণ

    ০৬ জুন ২০২৬, ০৮:১৩

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

    ০৬ জুন ২০২৬, ০৩:২৮

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

    ০৬ জুন ২০২৬, ০৫:০৪

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি, রংপুরে সংহতি সমাবেশ

    ০৬ জুন ২০২৬, ০৪:৪৫

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ঈশ্বরদীতে লিচু সংরক্ষণাগার নির্মাণের আশ্বাস দিলেন মন্ত্রী

    ০৬ জুন ২০২৬, ০৫:২৩

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    তপুর জোড়া গোলে ইউরোপ জয় বাংলাদেশের

    ০৬ জুন ২০২৬, ০৫:৫১

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ছাত্রলীগের সভা-মিছিল: সাবেক মেয়র মনজুর আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

    ০৬ জুন ২০২৬, ০৫:৩৬

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে বাড়তি নিরাপত্তা

    ০৬ জুন ২০২৬, ০৪:৩৯

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    নতুন রানির অপেক্ষায় প্যারিস

    ০৬ জুন ২০২৬, ০৬:২৩

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    নেইমার : বেড়াতে যাচ্ছি না, আমার মনোযোগ খেলায়

    ০৬ জুন ২০২৬, ০৬:৫৪

    advertiseadvertise