Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

সাভার (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৩:২৮
আল-মুসলিম গ্রুপে ১,৮৬৪ শ্রমিক ছাঁটাই, অসন্তোষের শঙ্কা

ছবি: আগামীর সময়

সাভারের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান আল-মুসলিম গ্রুপ ব্যবসায়িক মন্দা ও ক্রয়াদেশ কমে যাওয়ার কারণ দেখিয়ে একযোগে ছাঁটাই করেছে ১ হাজার ৮৬৪ জন শ্রমিক। আর এই শ্রমিক অসন্তোষের আশঙ্কার মধ্যেই এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার রাতে সাভার পৌর এলাকার উলাইলে অবস্থিত আল-মুসলিম গ্রুপের কারখানায় আয়োজিত ওই সভায় সাংবাদিকদের আপ্যায়নের পর ছাঁটাইয়ের তথ্য তুলে ধরেন কর্তৃপক্ষ। বৈঠকে উপস্থিত সাংবাদিক ও প্রতিষ্ঠানের দায়িত্বশীল সূত্রে জানা গেছে এ তথ্য।

আলোচনায় কারখানা কর্তৃপক্ষ জানায়, বিশ্ববাজারে পোশাক খাতে মন্দা এবং ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিট থেকে শ্রমিক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত এক গণমাধ্যমকর্মী বলছিলেন, আল-মুসলিম গ্রুপে ১ হাজার ৮৬৪ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে। এতে আগামীকাল শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে। সে কারণে আগেভাগে সাংবাদিকদের ডেকে নিজেদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এমন ঘটনা আগে কখনও দেখিনি।

আল-মুসলিম গ্রুপের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু রায়হান বললেন, ব্যবসায়িক মন্দা ও ক্রয়াদেশ কমে যাওয়ায় মালিকপক্ষ শ্রমিকদের ছাঁটাই করেছে। শ্রম আইন অনুযায়ী ছাঁটাই হওয়া শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হয়েছে। প্রত্যেক শ্রমিক এক মাসের বেতনসহ প্রাপ্য সুবিধা পেয়েছেন।

তিনি আরও বললেন, আজ শ্রমিক অসন্তোষের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে গণমাধ্যম যেন সঠিক তথ্য তুলে ধরে, সে অনুরোধ করছি।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেছেন, কারখানায় কাজ না থাকলে শ্রম আইনের ২০ ধারা অনুযায়ী শ্রমিক ছাঁটাই করা যায়। তবে পরবর্তীতে নতুন করে শ্রমিক নিয়োগের প্রয়োজন হলে ছাঁটাই হওয়া শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নিয়োগ দেওয়ার বিধান রয়েছে।

তিনি জানান, অনেক শ্রমিক এখনও ছাঁটাইয়ের বিষয়টি জানেন না। ফলে শনিবার কারখানা খোলার পর এ নিয়ে অসন্তোষ বা প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

সাভারগার্মেন্টসশ্রমিকছাঁটাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার