ইরানি জনগণকে শাসকদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান নেতানিয়াহুর

সংগৃহীত ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের জনগণের উদ্দেশে সরাসরি বার্তা দিয়ে দেশটির শাসকদের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
এক্সে রবিবার প্রকাশিত একটি ভিডিও ক্লিপে নেতানিয়াহু বলেছেন, তার দেশের লক্ষ্য ‘স্বৈরাচারের জোয়াল থেকে ইরানকে মুক্ত করা’।
ভিডিও ক্লিপটিতে সিনেমাটিক সংগীতের সঙ্গে ইরানের ‘লায়ন অ্যান্ড সান’ পতাকা এবং ইসরায়েলের পতাকা হাতে জনতার দৃশ্যও দেখানো হয়েছে।
তিনি উল্লেখ করেছেন, শেষ পর্যন্ত এই শাসনের অবসান ঘটাতে ইরানিদেরই ‘দাঁড়িয়ে যেতে হবে’।
‘আমি বিশ্বাস করি, এই সত্যের মুহূর্তে যদি আপনারা দাঁড়িয়ে যান, তাহলে সেই দিন খুব দূরে থাকবে না যখন ইসরায়েল ও ইরান আবার সাহসী বন্ধুতে পরিণত হবে’, নেতানিয়াহু বলেছেন।
নেতানিয়াহুসহ ইসরায়েলের কর্মকর্তারা প্রকাশ্যে বলেছেন, চলমান সংঘাত ইরানে শাসন পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে বলে তারা আশা করছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। রাজধানী তেহরানসহ ইরানের বড় বড় শহরগুলোতে হামলা চালানো হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির নেতৃত্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। এরপর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেয়।




