Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

সৌদি রাজধানী ও দক্ষিণাঞ্চলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি রিয়াদের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৫:০২
শেয়ার করুন:
সৌদি রাজধানী ও দক্ষিণাঞ্চলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি রিয়াদের

ছবি: রয়টার্স

ইয়েমেনের হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবার রাজধানী রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এ সময় রাজধানীতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতিদের ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করেছে জোটের বাহিনী। প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু স্থাপনার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।

পরে আল-মালিকি জানান, দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুতিদের চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। রিয়াদে হামলার চেষ্টায় ব্যবহৃত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রও ধ্বংস করেছে জোট।

হুতিরা বৃহস্পতিবার সৌদি রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে। এ ছাড়া দক্ষিণের খামিস মুশাইত ও আভা শহরেও হামলার কথা জানিয়েছে তারা। এসব এলাকায় সতর্কসংকেত বাজানো হয়।

এদিকে বৃহস্পতিবার ভোরে সৌদি বিমান ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবা। তবে হামলার বিস্তারিত জানায়নি তারা।

সৌদি আরবে হুতিদের হামলার মধ্যেই ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তারা বিভিন্ন রণাঙ্গনে হুতিদের বিরুদ্ধে প্রায় ৭৫০টি বিমান হামলা ও অভিযান চালিয়েছে। এর মধ্যে তাইজ ও লাহিজও রয়েছে। এসব এলাকায় দিন দিন মানবিক পরিস্থিতির অবনতি হচ্ছে।

জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ বৃহস্পতিবার জানিয়েছে, নতুন করে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে আনুমানিক ১ লাখ ৭৪ হাজার শিশু। তাইজ ও লাহিজের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় লড়াই অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

আরও পড়ুন

হুতিদের সঙ্গে উত্তেজনার মধ্যেই মার্কিন সামরিক কমান্ডারের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক

১৯ নভেম্বর ২০২৬

এদিকে বৃহস্পতিবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল হুতিদের ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করেছে। গোষ্ঠীটির সঙ্গে সহযোগিতাকারীদের বিচারের মুখোমুখি করার কথা জানিয়েছে কাউন্সিল। শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড অথবা ৩০ বছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ড হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত আগস্টে শুরু হওয়া সাম্প্রতিক সংঘাতে এ পর্যন্ত ২ হাজার ২৬০ জন নিহত এবং ১০ হাজার ৫১৯ জন আহত হয়েছেন।

গত মাসে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকাগুলো দখলে নেয় হুতিরা। এরপর সৌদি আরব ও হুতিদের মধ্যে লড়াই আরও তীব্র হয়েছে। এর ফলে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়েছে। ওই যুদ্ধবিরতির পর সৌদি নেতৃত্বাধীন জোট ও হুতিদের মধ্যে হামলা-পাল্টা হামলা অনেকটাই বন্ধ ছিল।

সূত্র : আলজাজিরা 

সৌদি-হুতি যুদ্ধরিয়াদে হামলাসানায় হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগ নেতাকর্মীরা

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে