Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

চলমান যুদ্ধ কখন শেষ হবে জানালেন আরাঘচি

  • ‘কৌশলগত সুবিধা’ নিশ্চিত করার পরই যুদ্ধের অবসান ঘটাবে ইরান
  • হরমুজে নৌপরিবহন সুরক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রুবিওর
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা ইরানের
  • হরমুজের জাহাজে হামলা
  • তেলের দাম পৌঁছেছে ৯০ ডলারে
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০৭
চলমান যুদ্ধ কখন শেষ হবে জানালেন আরাঘচি

আব্বাস আরাঘচি- রয়টার্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে হবে তা স্পষ্ট করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ‘কৌশলগত সুবিধা’ নিশ্চিত করার পরই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাবে ইরান। তার এ বক্তব্য থেকে ইঙ্গিত মিলছে, নির্ণায়ক সামরিক সুবিধা অর্জনের আগে এই সংঘাত শেষ করার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা দেখছে না তেহরান।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেছেন, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো কখন যুদ্ধ থামানো হবে এবং কখন আলোচনায় বসা হবে, সেই সঠিক সময় নির্ধারণ করা।

তিনি বললেন, ‘যুদ্ধের সমাপ্তি হতে পারে হয় পূর্ণাঙ্গ সামরিক বিজয়ের মাধ্যমে, নয়তো আলোচনার মাধ্যমে। আলোচনার সঠিক সময় হলো তখনই, যখন সামরিক ক্ষেত্রে নির্ভরযোগ্য কৌশলগত ও যুদ্ধক্ষেত্রের সাফল্য অর্জিত হবে।’

আরাঘচি জোর দিয়ে বলেছেন, যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত শুধু রাজনৈতিক চাপের ভিত্তিতে নেওয়া সম্ভব নয়। ইরানের জনগণের জীবন ও দেশের ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় রেখে যুদ্ধক্ষেত্রের বাস্তবতার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌপরিবহন সুরক্ষায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, ইরান আঞ্চলিক সংঘাতে এই কৌশলগত জলপথকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

ফিলিপাইনের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের রুবিও বলেছেন, হরমুজ প্রণালিতে নৌপরিবহন নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে বিশ্বের ব্যস্ততম নৌপথগুলোর একটি রক্ষার দায়িত্ব ভাগ করে নিতে অন্য দেশগুলোকেও সরঞ্জাম, সক্ষমতা বা অর্থায়নের মাধ্যমে অবদান রাখা উচিত।

অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা আকাবা বিমানবন্দরে থাকা যুক্তরাষ্ট্রের সি-১৭ পরিবহন বিমান এবং একটি পি-৮ নজরদারি বিমানের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, এতে কয়েকটি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বাহিনী ব্যবহৃত ২০টি আশ্রয়কেন্দ্রেও তারা হামলা চালিয়েছে। এতে কয়েক ডজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও দাবি করেছে তারা।

তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা জর্ডানের কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য বা প্রতিক্রিয়া জানায়নি।

মধ্যপ্রাচ্যে সর্বশেষ উত্তেজনার জেরে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে গেছে।

ব্রিটিশ সামরিক বাহিনী জানিয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালির দক্ষিণে আইআরজিসির হামলায় একটি জাহাজে আগুন লেগেছে।

ইরান যুদ্ধআব্বাস আরাঘচি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!