সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা হুতিদের
- হরমুজ আর ব্যবহার করতে দেওয়া হবে না শত্রুদের: ইরান
- কূটনীতির পথ এখনো খোলা: রুবিও

ছবি: রয়টার্স
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও এক ধাপ বেড়েছে। কয়েক বছর পর গত সপ্তাহে সরাসরি হামলা-পাল্টা হামলার পর আজ সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। একই সময়ে হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান জানিয়েছে ইরান। তেহরান বলছে, দেশের নিরাপত্তার বিরুদ্ধে এই নৌপথ শত্রুরা ব্যবহার করতে পারবে না। তবে সংঘাতের মধ্যেও কূটনীতির পথ খোলা আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এক বিবৃতিতে বলেন, ‘চোখের বদলে চোখ



