Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

সৌদির আভা বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১১:০৭
সৌদির আভা বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : রয়টার্স

সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। গোষ্ঠীটির দাবি, রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের হামলার প্রতিশোধ নিতেই সোমবার এই অভিযান চালানো হয়েছে।

হুতি নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের আভা বিমানবন্দর লক্ষ্য করে বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তার দাবি, অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বিবৃতিতে হুতি মুখপাত্র সানা আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর থেকে ফ্লাইটের বিধিনিষেধ প্রত্যাহার না করা পর্যন্ত বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহারের বিষয়ে সতর্ক করে দেন। তিনি আরও বলেছেন, এই উত্তেজনার যেকোনো পরিণতির জন্য সৌদি আরব দায়ী থাকবে এবং সানা বিমানবন্দরের ওপর আরোপিত ‘অবরোধ’ বন্ধ করতে হুতি বাহিনী আরও পদক্ষেপ নেবে।

এর আগে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারকে ক্ষমতায় পুনরায় বসানোর জন্য গঠিত সৌদি জোট বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছিলেন, রিয়াদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির দক্ষিণ অঞ্চলে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা করেছে।

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর থেকে হুতিরা সেখানে এবং দেশের বড় একটি অংশে নিয়ন্ত্রণ বজায় রেখেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারকে পুনর্বহালের জন্য সৌদি নেতৃত্বাধীন ‘কোয়ালিশন টু রিস্টোর লেজিটিমেসি ইন ইয়েমেন’ দীর্ঘ সময় ধরে লড়াই করছে।

সোমবার ভোরে তেহরান থেকে সানা অভিমুখী একটি ইরানি যাত্রীবাহী বিমানকে কেন্দ্র করে এই উত্তেজনা তীব্র আকার ধারণ করে। বিমানটিতে হুতিদের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল ছিল।

সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার ইরানের বিরুদ্ধে সরাসরি ফ্লাইট পরিচালনা করে হুথিদের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ আনে। তাদের দাবি, এসব ফ্লাইট সামরিক কর্মকর্তা ও কারিগরি বিশেষজ্ঞদের পরিবহনে ব্যবহৃত হতে পারে। তবে হুতিরা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইরানি বিমানটি সানার কাছাকাছি পৌঁছালে হুতি নিয়ন্ত্রিত বিমানবন্দরের রানওয়েতে বিমান হামলা চালানো হয়। এতে বিমানটি অবতরণ করতে না পেরে লোহিত সাগর উপকূলের হোদেইদাহ বিমানবন্দরে গিয়ে নামে।

হুতিদের দাবি, সৌদি যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে। হুতিরা রাজধানী সানার দখল পর ইয়েমেনে সংকটের সূত্রপাত হয় এবং পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট সেখানে হস্তক্ষেপ করে।

সূত্র : চায়না ডেইলি ও আলজাজিরা

সৌদি আরবের আভা বিমানবন্দরইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিসৌদি জোটসৌদি বিমানবন্দরে হামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise