Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ব্রিটিশ আমলের মানচিত্র দেখে হিমালয়ের নতুন সীমানা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০২:১৫
ব্রিটিশ আমলের মানচিত্র দেখে হিমালয়ের নতুন সীমানা

সংগৃহীত ছবি

সীমান্ত বিরোধ নিয়ে সমঝোতার আশায় এবার যুক্তরাজ্যের দরজায় হাজির হয়েছে নেপাল। তবে দেশটিকে ব্রিটিশ শাসনামলের মানচিত্র দেখে সিদ্ধান্ত নিতে বলেছে লন্ডন। এমনটাই উঠে এসেছে দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে।

ভারত ও চীনের সঙ্গে হিমালয়ার সীমান্ত নিয়ে বিরোধ প্রায় ৬৪ বছরের। এর আগে ব্রিটিশ শাসনামল থেকে এই সীমান্ত নিয়ে প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে দেশগুলোর মধ্যে চলছে অমীমাংসিত লড়াই। গত রবিবার নেপালের প্রাধানমন্ত্রী বালেন্দ্র শাহ নতুন করে এই বিরোধে আগুন ঢেলেছেন। পার্লামেন্টে তিনি মন্তব্য করেছেন নেপাল ভারতের কাছে থেকে জোরপূর্বক হিমালয়ের সীমান্ত দখল করেছে। তার এই বক্তব্য নেপালের আগের সব সীমান্ত যুক্তির বিরুদ্ধে। কারণ, নেপাল সবসময় বলে এসেছে ভারত তাদের জমি দখল করে রেখেছে। ‘আমরা শুধুমাত্র ভারত আর চীনের সঙ্গেই আলাপ করিনি, যুক্তরাজ্যের সঙ্গেও করেছি। আমাদের বিশ্বাস, যুক্তরাজ্যের এ বিষয়ে আগ্রহী হওয়া উচিত। কারণ, এই বিরোধ ভারতে তাদের শাসনামলের সময়ের’, জানিয়েছেন বালেন্দ্র। তার মতে, কূটনৈতিক আলোচনার মধ্য দিয়েই এ বিষয়ের মীমাংসা হওয়া প্রয়োজন।

দেশগুলোর এই বিরোধ মূলত কালাপানি-লিম্পিয়াধুরা-লিপুলেখ অঞ্চল নিয়ে। ভারত, নেপাল ও তিব্বতের মধ্যে একপ্রকার চেপে আছে এই জমি। এই অঞ্চল আবার রয়েছে চীন সরকারের অধীনে। নেপালের দাবি, ১৯৬২ সালের সিনো-ইন্ডিয়ান যুদ্ধের পর থেকে ভারত তাদের ১৪৪ বর্গমাইল জমি অবৈধভাবে দখল করেছে। তাদের দাবির যুক্তি হিসেবে নেপাল ১৮১৯ থেকে ১৮৭৯ সালের মধ্যে যুক্তরাজ্যের বানানো মানচিত্র তুলে এনেছে। গত মাসে এ বিষয়ে সহায়তার জন্য নেপালে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ফেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির সরকারের প্রধান উপদেষ্টা কুমার ব্যাঞ্জাঙ্কার। তবে নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, ফেনের মতে এই সীমান্ত বিরোধ ভারত ও নেপালের মধ্যকার। এতে যুক্তরাজ্য যোগ দেবে না।

২০১৯ সালে কালাপানি অঞ্চলকে ভারতের অংশ হিসেবে একটি মানচিত্র প্রকাশ করে ভারত। এতে ভারত-নেপালের এই সীমান্ত বিরোধ হয় আরও তিক্ত। জবাবে নেপাল নিজেদের মানচিত্রে কালাপানি, লিম্পিয়াধুরা ও লিপুলেখকে অন্তর্ভুক্ত করে তা প্রকাশ করে।

নেপালহিমালয়
    শেয়ার করুন:
    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ‘গরিবের ডাক্তার’ এবাদুল্লাহ

    ০৪ জুন ২০২৬, ০৩:৩৯

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    মবের মুখে বিজিবির জব্দ করা গাড়ি ছিনিয়ে নিল চোরাকারবারিরা

    ০৪ জুন ২০২৬, ০০:১২

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    চার্টার্ড ফ্লাইটে চুরি ৪৬৮ কোটি

    ০৪ জুন ২০২৬, ০৭:১২

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ইসলামী ব্যাংক যেখান থেকে এখানে

    ০৪ জুন ২০২৬, ০৭:৫৪

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    চরের মতো দখল হচ্ছে দক্ষিণ চীন সাগর

    ০৪ জুন ২০২৬, ১০:৫৬

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    সাইবার-সিকিউরিটি জোরদারে ৫ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’

    ০৪ জুন ২০২৬, ০০:০৫

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    শিশুর উপর যৌন নির্যাতন : ১৩ দিনেই অভিযোগপত্র যাচ্ছে আদালতে

    ০৪ জুন ২০২৬, ০০:৫৬

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    বিদ্যুতের দাম বৃদ্ধিতে জীবনযাত্রার ব্যয় বাড়বে ৬০ শতাংশ

    ০৪ জুন ২০২৬, ১০:৪৭

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ৩৮ বছর পর ফিরে এলেন স্বামী, ঘরে তুললেন না স্ত্রী

    ০৪ জুন ২০২৬, ০৫:৫৭

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    বোমা বৃষ্টির মাঝেই বেড়ে উঠছে শিশুরা

    ০৪ জুন ২০২৬, ০১:১৪

    রপ্তানি আয়ে ভাটা

    রপ্তানি আয়ে ভাটা

    ০৪ জুন ২০২৬, ০১:১৬

    শ্রম ইস্যুতে বাড়ছে  মার্কিন শুল্ককোপ

    শ্রম ইস্যুতে বাড়ছে মার্কিন শুল্ককোপ

    ০৪ জুন ২০২৬, ০১:২৫

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ইরানে বসবাস করলে সবসময়ই আশঙ্কা কাজ করে

    ০৪ জুন ২০২৬, ১০:৪৬

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    বাড়তি শুল্কে ডিসিসিআইয়ের উদ্বেগ

    ০৪ জুন ২০২৬, ০১:৩০

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    হোয়াইট হাউস পর্যন্ত যেন পৌঁছাতে পারে ইরানের ক্ষেপণাস্ত্র

    ০৪ জুন ২০২৬, ০২:৫১

    advertiseadvertise