ট্রাম্পকে লারিজানি
নিজের প্রতি খেয়াল রাখুন

সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। তিনি মার্কিন প্রেসিডেন্টকে নিজের নিরাপত্তার প্রতি সতর্ক হতে বলেছেন।
এর আগে ট্রাম্প হুমকি দেন, ইরান যদি কৌশলগত জলপথ হরমুজ প্রণালি দিয়ে তেলের সরবরাহ বন্ধ হয়ে করে দেয় তাহলে কঠিন আঘাত করা হবে।
তবে লারিজানি ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তেহরান এসব হুমকিকে ভয় পায় না।
এই হুমকির জবাবে এক্সে এক পোস্টে লারিজানি লিখেছেন, ‘ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান!’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। রাজধানী তেহরানসহ ইরানের বড় বড় শহরগুলোতে হামলা চালানো হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির নেতৃত্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হন। এরপর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বড় ধরনের পাল্টা অভিযানের ঘোষণা দেয়।




