Agamir Somoy E-Paper
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

আন্ডারওয়াটার ড্রোন তৈরি করবে যুক্তরাষ্ট্রসহ তিন দেশ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১০:২২
আন্ডারওয়াটার ড্রোন তৈরি করবে যুক্তরাষ্ট্রসহ তিন দেশ

রিচার্ড মার্লেস (বাঁয়ে), পিট হেগসেথ (ডানে) এবং জন হিলি (মাঝে)। ছবি : রয়টার্স

সমুদ্রতলের ক্যাবল রক্ষা এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে চালকবিহীন সাবমেরিন ড্রোন প্রযুক্তি তৈরির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। অকাস সামরিক জোটের অধীনে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ।

২০২৭ সালের মধ্যে এই চালকবিহীন আন্ডারওয়াটার ভেহিকল প্রযুক্তি প্রস্তুত হতে পারে। এই প্রকল্পের মোট ব্যয় উল্লেখ করা না হলেও যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, তার দেশ এতে ১৫০ মিলিয়ন পাউন্ড দেবে।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত একটি নিরাপত্তা সম্মেলনে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রীদের পক্ষ থেকে দেওয়া হয়েছে এই ঘোষণা।

এর আগে অকাস জোটের প্রকল্পগুলোর ধীরগতি নিয়ে চলছিল সমালোচনা। সেই সমালোচনা স্বীকার করে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, ‘অকাস জোটে দীর্ঘদিন ধরে আমরা কেবল কথাই বেশি বলেছি। কাজ করেছি কম। তবে আমাদের তিন সরকারের অধীনে এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে।’

এই চালকবিহীন সাবমেরিন প্রযুক্তিটি মূলত অকাস জোটের ‘পিলার টু’-এর আওতাধীন প্রথম কোনো প্রধান প্রকল্প। এই পিলারের অধীনে অংশীদার দেশগুলো দূরপাল্লার হাইপারসনিক মিসাইল, আন্ডারওয়াটার রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উন্নত সক্ষমতা নিয়ে একসঙ্গে কাজ করছে।

এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, এই নতুন প্রকল্পের মাধ্যমে চালকবিহীন সাবমেরিনগুলোর জন্য এমন অত্যাধুনিক ব্যবস্থা ও প্রযুক্তি তৈরি করা হবে। যা সমুদ্রতলের অবকাঠামো রক্ষা, হামলা পরিচালনা, নজরদারি এবং রসদ সরবরাহের কাজ করতে পারবে।

জন হিলি বলেছেন, এই সাবমেরিনগুলোর জন্য সেন্সর ও অস্ত্র ব্যবস্থা তৈরি করা হবে। যা বাহিনীগুলোকে দ্রুত উন্নত যুদ্ধপ্রযুক্তি সরবরাহ করবে।

‘এটি আমাদের সমুদ্রতলের ক্যাবল ও পাইপলাইনের ওপর আসা হুমকি মোকাবিলা করতে সাহায্য করবে। যার ওপর আমাদের দৈনন্দিন জীবন অনেকাংশে নির্ভরশীল’, যোগ করেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, অস্ট্রেলিয়ায় মার্কিন ও ব্রিটিশ পারমাণবিক সাবমেরিন পালাক্রমে মোতায়েনের পরিকল্পনাটি সঠিক পথেই রয়েছে। চলতি বছরের শেষের দিকে মার্কিন নৌবাহিনীর প্রথম দলটি সেখানে পৌঁছাবে।

সূত্র : বিবিসি

অস্ট্রেলিয়াযুক্তরাষ্ট্রযুক্তরাজ্যআন্ডারওয়াটার ড্রোন
    শেয়ার করুন:
    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ৩০ মে ২০২৬, ২৩:৪৫

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    ৩০ মে ২০২৬, ২৩:৩১

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    ৩০ মে ২০২৬, ২২:২৩

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    ৩১ মে ২০২৬, ০০:৫১

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ৩০ মে ২০২৬, ২৩:৩৬

    তরুণদের রক্ষায় তামাকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি

    তরুণদের রক্ষায় তামাকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ জরুরি

    ৩১ মে ২০২৬, ০৭:১০

    ৪০০ বছরের ঐতিহ্য এখনও চকবাজারে

    ৪০০ বছরের ঐতিহ্য এখনও চকবাজারে

    ৩০ মে ২০২৬, ১৮:১৬

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ৩১ মে ২০২৬, ০১:০১

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ৩০ মে ২০২৬, ০৭:৪৯

    জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    জাতিসংঘের ‘দাগ হ্যামারশোল্ড মেডেল’ পাচ্ছেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

    ৩১ মে ২০২৬, ০৪:২৩

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    ৩০ মে ২০২৬, ২৩:২২

    দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

    দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান আইনমন্ত্রীর

    ৩১ মে ২০২৬, ০৫:৫০

    প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ

    প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ

    ৩১ মে ২০২৬, ০১:০৪

    advertiseadvertise