চরম নিরাপত্তা ঝুঁকিতে যুক্তরাজ্য : রবার্টসন

সংগৃহীত ছবি
সাবেক ন্যাটো মহাসচিব লর্ড জর্জ রবার্টসন সতর্ক করে বলেছেন, ‘চরম ঝুঁকিতে রয়েছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা। প্রতিরক্ষা খাতে পর্যাপ্ত বিনিয়োগ না করায় যুদ্ধের জন্য অপ্রস্তুত হয়ে পড়েছে দেশটি।’ মঙ্গলবার স্যালিসবারিতে এক ভাষণে এসব কথা বলেছেন তিনি।
তার ভাষ্য, ‘প্রতিরক্ষা নিয়ে স্টারমারের বক্তব্য ও বাস্তব পদক্ষেপের মধ্যে রয়েছে ফারাক। নিরাপত্তা ইস্যুতে বর্তমান সরকারের অবস্থান বিপজ্জনক।’
প্রতিরক্ষা পরিস্থিতি নিয়ে জাতীয় পর্যায়ে সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি। বলেছেন, ‘ঝুঁকি ও হুমকির মুখে বিভিন্ন কথা বলা হচ্ছে, কিন্তু প্রতিরক্ষা ইস্যুতে জাতীয় সংলাপ শুরু করছে না সরকার।’
সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা প্রায় চূড়ান্ত, যা দ্রুতই প্রকাশ করা হবে। এর মাধ্যমে আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি তুলে দেওয়া হবে সামরিক বাহিনীর হাতে। একইসঙ্গে ন্যাটোর প্রতি অঙ্গীকার আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

