Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মোদি সরকারের বাধায় অক্সফোর্ড যাত্রা ভেস্তে গেল

  • হাইকোর্টের দ্বারস্থ সিজেপির সৌরভ
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৯:৪০
শেয়ার করুন:
মোদি সরকারের বাধায় অক্সফোর্ড যাত্রা ভেস্তে গেল

ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক সৌরভ দাস

ব্রিটেনের অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে আলোচনা সভায় যোগ দিতে যাওয়ার কথা ছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক সৌরভ দাসের। কিন্তু লন্ডনগামী উড়োজাহাজে ওঠার

আগেই দিল্লি বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়। এ ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বুধবার, ২৫ নভেম্বর তার আইনজীবী জরুরি শুনানির আবেদন জানান। আদালত জানিয়েছে, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর মামলাটি শুনবে। সৌরভের অভিযোগ, ২৩ নভেম্বর রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন কাউন্টারে যাওয়ার পর তাকে জানানো হয়, তার পাসপোর্টে সমস্যা রয়েছে। ফলে রাত ১টার লন্ডনগামী বিমানে উঠতে পারেননি তিনি। আদালতে তার আইনজীবী জানান, বিমানবন্দরে সৌরভকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কোনো লিখিত নির্দেশ দেখানো হয়নি। তার বিরুদ্ধে
কোনো ‘লুক আউট সার্কুলার’ বা ভ্রমণ নিষেধাজ্ঞার কথাও জানানো হয়নি। আইনজীবীর বক্তব্য, দ্রুত শুনানি হলে ২৭ নভেম্বরের মধ্যে যুক্তরাজ্যে পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে পারতেন সৌরভ।

যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দপ্তর ২৩ নভেম্বর সৌরভকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। তার পাসপোর্টে জন্মস্থান হিসেবে চেন্নাইয়ের উল্লেখ থাকলেও জন্মস্থান দিল্লি বলে দাবি করা হয়েছে। ২০১৯ সালের ২১ আগস্ট চেন্নাইয়ের আঞ্চলিক দপ্তর থেকে পাসপোর্টটি ইস্যু করা হয়েছিল। সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে। জবাব না দেওয়া পর্যন্ত ওই পাসপোর্ট ব্যবহার করে বিদেশযাত্রা না করার পরামর্শও দেওয়া হয়েছে। এমনকি পাসপোর্ট বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হতে পারে।

অন্যদিকে ছাত্রনেতা সৌরভের দাবি, বিমান ছাড়ার মাত্র পাঁচ ঘণ্টা আগে তাকে নোটিশ পাঠানো হয়েছিল। তার প্রশ্ন, ২০১৯ সালে পুলিশি যাচাইয়ের পর পাসপোর্ট দেওয়া হলে এতদিন পর কেন জন্মস্থানের তথ্য নিয়ে আপত্তি উঠল? ওই পাসপোর্ট ব্যবহার করে তিনি এর আগে একাধিকবার বিদেশেও গেছেন। তার অভিযোগ, সিজেপির সঙ্গে যুক্ত
থাকার কারণেই তাকে হয়রানি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি সরকারকে ‘বুদ্ধি বৃত্তিক আলোচনা বিরোধী’ বলেও আক্রমণ করেছেন তিনি।

উল্লেখ্য যে, আগামী ১ ডিসেম্বর অক্সফোর্ড ইউনিয়নে ককরোচ আন্দোলন নিয়ে একটি আলোচনা সভায় সৌরভ ও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের অংশ নেওয়ার কথা ছিল। কেমব্রিজ, লন্ডন স্কুল অব ইকোনমিকস ও এডিনবরাতেও আলোচনার আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়েছেন সৌরভ। তাঁর সফর ঘিরে তৈরি হওয়া বিতর্কে এখন নজর দিল্লি হাইকোর্টের আগামীকালের শুনানির দিকে।

সিজেপিককরোচ নেতাসৌরব দাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য