Agamir Somoy E-Paper
শনিবার, ২০ জুন, ২০২৬
আগামীর সময়
প্রাণীর প্রতি শাম্মীর ভালোবাসা
শনিবার, ২০ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মমতার ছায়াসঙ্গী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তৃণমূলের সব পদ থেকে ইস্তফা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৩:১৮
মমতার ছায়াসঙ্গী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তৃণমূলের সব পদ থেকে ইস্তফা

সংগৃহীত ছবি

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকে দলের অন্যতম পরিচিত মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী তথা ছায়াসঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু এবার দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন। মাত্র কয়েক দিন আগেই তাঁকে দলের জাতীয় কর্মসমিতিতে স্থান দেওয়া হয়েছিল। কিন্তু সেই দায়িত্ব পাওয়ার অল্প সময়ের মধ্যেই পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়ায় নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের সময় থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। দলের আন্দোলন, সাংগঠনিক বিস্তার এবং নির্বাচনী লড়াইয়ে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিধায়ক ও মন্ত্রী হিসেবেও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ২০২৩ সালে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছিল। সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। একাধিক সভা থেকে তিনি দাবি করেছিলেন, বালুকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। যদিও তিনি জয়ী হতে পারেননি। তারপরও সম্প্রতি দলীয় পুনর্গঠনের সময় তাঁকে জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল।

পদত্যাগের কারণ হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করেছেন। তাঁর দাবি, রক্তে শর্করার মাত্রা ৩৫০-এর উপরে পৌঁছে গিয়েছে এবং কিডনির সমস্যাও রয়েছে। এই পরিস্থিতিতে দলীয় দায়িত্ব পালন করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়েছে বলেই তিনি সমস্ত পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রাক্তন মন্ত্রীর কথায়, আমার ৩৫০-এর উপর সুগার, কিডনি খারাপ হয়ে গিয়েছে। তাই এই অবস্থায় দলের কোনও কাজকর্মে আমি এখন যুক্ত থাকতে পারছি না। তাই সব পদ ছেড়ে দিলাম। 

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, বিষয়টি শুধুমাত্র শারীরিক অসুস্থতার মধ্যে সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূলের ধাক্কা, দলের অভ্যন্তরীণ টানাপোড়েন,আইনি জটিলতা এবং একের পর এক সাংগঠনিক পরিবর্তনের প্রেক্ষাপটেই এই পদত্যাগ। অন্যদিকে তৃণমূলের দাবি, দীর্ঘদিনের অসুস্থতা এবং আইনি লড়াইয়ের চাপের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর সঙ্গে দলের অভ্যন্তরীণ রাজনীতির কোনও সম্পর্ক নেই। তৃণমূল নেতা অনিকেত ভট্টাচার্য বলেন, জ্যোতিপ্রিয়দা দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ নেতা। তিনি অসুস্থতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন। দল তাঁর দ্রুত সুস্থতা কামনা করে।

তৃণমূল কংগ্রেসসাংগঠনিক পদইস্তফা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২০ জুন ২০২৬
    রাত ১:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ২
    অস্ট্রেলিয়া
    ০
    ২০ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    স্কটল্যান্ড
    ০
    মরক্কো
    ০
    ২০ জুন ২০২৬
    সকাল ৬:৩০ টা
    ব্রাজিল
    ০
    হাইতি
    ০
    ২০ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    তুরস্ক
    ০
    প্যারাগুয়ে
    ০
    ২০ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    নেদারল্যান্ডস
    ০
    সুইডেন
    ০
    মরিচা ধরা মেশিনে থমকে গেছে হাজারো শ্রমিকের জীবন

    মরিচা ধরা মেশিনে থমকে গেছে হাজারো শ্রমিকের জীবন

    ২০ জুন ২০২৬, ০০:১৯

    পুরনো ভয় সরে গিয়ে নতুন ভয়

    পুরনো ভয় সরে গিয়ে নতুন ভয়

    ২০ জুন ২০২৬, ০০:০১

    পুশইনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসমুখী মিছিল

    পুশইনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসমুখী মিছিল

    ২০ জুন ২০২৬, ০০:৪৯

    ৩০ বছর পরও কমে জন্মসাল

    ৩০ বছর পরও কমে জন্মসাল

    ২০ জুন ২০২৬, ০০:০১

    বুর্গেনস্টকের কুয়াশা, শান্তি কি মরীচিকা?

    বুর্গেনস্টকের কুয়াশা, শান্তি কি মরীচিকা?

    ২০ জুন ২০২৬, ০০:০১

    শিক্ষালোক সম্মাননা পেলেন তিন গুণীজন

    শিক্ষালোক সম্মাননা পেলেন তিন গুণীজন

    ২০ জুন ২০২৬, ০০:৫৫

    বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

    বকশীগঞ্জে সাপের কামড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

    ২০ জুন ২০২৬, ০১:৪১

    বড়লেখা সীমান্তে গুলিসহ দুইটি ভারতীয় এয়ারগান জব্দ

    বড়লেখা সীমান্তে গুলিসহ দুইটি ভারতীয় এয়ারগান জব্দ

    ২০ জুন ২০২৬, ০১:৩২

    শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল

    শ্রীমঙ্গলে শুরু হলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল

    ২০ জুন ২০২৬, ০১:০৪

    রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ মারা গেছেন

    রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী কাইল্যা পলাশ মারা গেছেন

    ২০ জুন ২০২৬, ০১:৫৩

    বিমানবন্দরে অভিষেককে ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীরা

    বিমানবন্দরে অভিষেককে ঘিরে উত্তেজনা, হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীরা

    ২০ জুন ২০২৬, ০৪:২৭

    মমতার ছায়াসঙ্গী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তৃণমূলের সব পদ থেকে ইস্তফা

    মমতার ছায়াসঙ্গী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তৃণমূলের সব পদ থেকে ইস্তফা

    ২০ জুন ২০২৬, ০৩:১৮

    আগামীর সময় কুইজে চতুর্থ দিনের বিজয়ী খায়রুন্নেছা

    আগামীর সময় কুইজে চতুর্থ দিনের বিজয়ী খায়রুন্নেছা

    ২০ জুন ২০২৬, ০৩:১২

    ৯৬ বছর পর টানা দুই জয় যুক্তরাষ্ট্রের

    ৯৬ বছর পর টানা দুই জয় যুক্তরাষ্ট্রের

    ২০ জুন ২০২৬, ০৩:০৫

    শিক্ষামন্ত্রীর অপসারণ চাইলেন ককরোচ নেতা অভিজিৎ

    শিক্ষামন্ত্রীর অপসারণ চাইলেন ককরোচ নেতা অভিজিৎ

    ২০ জুন ২০২৬, ০৪:০৬

    advertiseadvertise