Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ককরোজ পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে লুক আউট সার্কুলার

  • পাসপোর্ট ও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ভারতের
  • ৯ ডিসেম্বর ফের শুনানি
নয়াদিল্লি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২০:৪৫
শেয়ার করুন:
ককরোজ পার্টির নেতা সৌরভ দাসের বিরুদ্ধে লুক আউট সার্কুলার

কক্‌রোচ জনতা পার্টি (সিজেপি)-র মুখ্য মুখপাত্র সৌরভ দাস

কক্‌রোচ জনতা পার্টি (সিজেপি)-র মুখ্য মুখপাত্র সৌরভ দাসের বিদেশযাত্রা ঘিরে আইনি জটিলতা আরও বাড়ল। তার বিরুদ্ধে লুক আউট সার্কুলার (এলওসি) জারি করেছে মহারাষ্ট্র পুলিশ। অন্যদিকে, পাসপোর্টে জন্মস্থান-সহ পরিচয় সংক্রান্ত তথ্যের অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এমনকি এই অসঙ্গতির সঙ্গে সৌরভের নাগরিকত্বের প্রশ্নও জড়িয়ে থাকতে পারে বলে দিল্লি হাই কোর্টে দাবি করেছে কেন্দ্র। আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।

বৃহস্পতিবার বিচারপতি অমিত মহাজনের এজলাসে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, ২২ ও ২৩ নভেম্বরের মধ্যবর্তী রাতে মহারাষ্ট্র পুলিশ সৌরভের বিরুদ্ধে এলওসি জারি করেছে। ফলে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করতে হলে উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারস্থ হতে হবে তাকে। সৌরভের হয়ে আইনজীবী অখিল সিবল পাল্টা জানান, এলওসি জারির বিষয়ে তার মক্কেলকে কোনও তথ্য দেওয়া হয়নি। ওই নথির প্রতিলিপি চাইলেও কেন্দ্র জানায়, তা দেওয়া সম্ভব নয়।

শুধু এলওসি নয়, সৌরভের পাসপোর্ট নিয়েও প্রশ্ন তুলেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিসের তরফে তার কাছে একটি শোকজ নোটিস পাঠানো হয়েছিল। অভিযোগ, পাসপোর্ট ও অন্যান্য পরিচয়পত্রে তথ্যের অসঙ্গতি রয়েছে। ওই নোটিসের জবাবও দেননি সৌরভ। সিবলের বক্তব্য অনুযায়ী, নোটিসে বলা হয়েছিল, সৌরভের জন্মস্থান সংক্রান্ত তথ্য ভুল এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে পাসপোর্ট নেওয়া হয়ে থাকতে পারে। তাই প্রয়োজনীয় নথি-সহ ব্যাখ্যা চাওয়া হয়েছিল। তা না দিলে পাসপোর্ট স্থগিত বা বাজেয়াপ্ত করা হতে পারে বলেও জানানো হয়েছিল।

কেন্দ্রের তরফে এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়। চেতন শর্মা জানান, গত ২০ অগস্ট পুদুচেরির এসএসপি সৌরভের জন্মস্থান, ঠিকানা এবং বাবা-মায়ের পরিচয় যাচাই করতে তদন্ত শুরু করেছিলেন। পাসপোর্টের একটি নির্দিষ্ট জায়গায় বাবার নামের তথ্য ফাঁকা রাখা হয়েছে বলেও আদালতে উল্লেখ করেন তিনি। কেন্দ্রের দাবি, পাসপোর্টে যে অসঙ্গতিগুলি সামনে এসেছে, তার প্রভাব সৌরভের নাগরিকত্বের প্রশ্নেও পড়তে পারে।

তবে ভারত সরকারের বক্তব্য, এখনও পর্যন্ত সৌরভের পাসপোর্ট বাতিল বা স্থগিত করার কোনও নির্দেশ জারি হয়নি। তাকে শুধুমাত্র শোকজ নোটিসের জবাব দিতে বলা হয়েছে। পাসপোর্ট আধিকারিক তার ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও সৌরভ কার্যত এমন এক পরিস্থিতিতে পড়তে পারেন, যেখানে তার নাগরিকত্ব ও ভ্রমণের অধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। সেই কারণেই তাকে দেওয়া পরামর্শ তার স্বার্থেই বলে দাবি কেন্দ্রের।

অন্যদিকে, সিবলের যুক্তি, শোকজ নোটিসের অজুহাতে সৌরভের বিদেশযাত্রা আটকানো যায় না। বিদেশে যাতায়াতের অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। আগামী ১ ডিসেম্বর ব্রিটেনের অক্সফোর্ড ইউনিয়নে ‘কক্‌রোচ মুভমেন্ট’ নিয়ে বক্তব্য রাখার কথা ছিল তার। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই ব্রিটেন যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।

সৌরভকে ঘিরে আইনি বিতর্ক অবশ্য শুধু দিল্লি হাই কোর্টেই সীমাবদ্ধ নয়। গত ৩০ অক্টোবর মাদ্রাজ হাই কোর্টেও তাঁকে নিয়ে একটি মামলায় নোটিস জারি হয়েছে। সৌরভের অতীত পরিচয় ও নাগরিকত্ব সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখতে বিস্তারিত ও নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন মামলাকারী। তাঁর পাসপোর্ট এবং আধার কার্ড বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের আর্জিও জানানো হয়েছে। মামলাকারীর অভিযোগ, সৌরভ ভারতীয় নাগরিক হয়েও দেশের সরকার ও বিচারব্যবস্থা নিয়ে বিদেশের মঞ্চে বক্তৃতা দিতে পারেন না। যদিও এটি মামলাকারীর বক্তব্য, আদালতের কোনও সিদ্ধান্ত নয়।

ককরোজ নেতা সৌরভ দাসলুক আউট সার্কুলার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    সব মিলিয়ে সৌরভের পাসপোর্ট, নাগরিকত্বের প্রশ্ন এবং বিদেশযাত্রায় বাধা—তিনটি বিষয়কে কেন্দ্র করে আইনি বিতর্ক ক্রমশ জটিল হচ্ছে। দিল্লি হাই কোর্টে আগামী ৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।