Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারতে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি আরশাদ মাদানির

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৫:৫৮
ভারতে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি আরশাদ মাদানির

ভারতে গরুকে জাতীয় পশু ঘোষণা করার দাবি তুলেছেন জমিয়তে উলেমা-ই-হিন্দের প্রধান আরশাদ মাদানি। তার দাবি, এমন সিদ্ধান্ত নিলে গরুর নামে গণপিটুনি, সাম্প্রদায়িক ঘৃণা এবং রাজনৈতিক অপব্যবহারের স্থায়ী সমাধান হতে পারে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মাদানি বলেছেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ গরুকে শুধু পবিত্র বলেই মনে করেন না, তারা গরুকে মায়ের মর্যাদাও দেন। তাই সরকার এখনো কেন গরুকে জাতীয় পশুর স্বীকৃতি দিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

মাদানি বলেছেন, গরুকে জাতীয় পশু ঘোষণা করা হলে এই ইস্যুর স্থায়ী সমাধান হওয়ার পাশাপাশি মানুষের প্রাণহানি বন্ধ হবে।

গোমাংস ও গরু জবাই নিয়ে দেশে আলাদা আলাদা আচরণ হচ্ছে বলেও অভিযোগ করেন মাদানি। তিনি বলেছেন, দেশের কিছু রাজ্যে প্রকাশ্যে গোমাংস বিক্রি ও খাওয়া হয়, কিন্তু সেখানে কোনো প্রতিবাদ বা গণপিটুনির ঘটনা দেখা যায় না। অথচ মুসলিম অধ্যুষিত এলাকায় গরুর নাম করে রক্তপাত ও হিংসার ঘটনা ঘটে। মাদানির কথায়, এটা ভক্তি নয়, এটা দ্বিচারিতা এবং রাজনৈতিক খেলা।

তিনি অভিন্ন দেওয়ানি বিধি বা ‘এক দেশ, এক আইন’-এর প্রসঙ্গও তোলেন। তার দাবি, যদি সারা দেশে এক আইন চালুর কথা বলা হয়, তাহলে পশু জবাই সংক্রান্ত আইনও সব রাজ্যে সমানভাবে কার্যকর করতে হবে।

মাদানি আরও বলেছেন, এমন বহু রাজ্য রয়েছে, যেখানে গোমাংস খাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। এমনকি শাসক দলের কিছু নেতাও প্রকাশ্যে গোমাংস খাওয়ার কথা স্বীকার করেছেন বলেও দাবি করেন তিনি। শেষে তিনি বলেছেন, ‘আমরা শুধু চাই গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হোক, যাতে এই বিতর্ক চিরতরে শেষ হয়। এ বিষয়ে যে আইন তৈরি হবে, তা যেন কোনো বৈষম্য ছাড়া দেশের সব রাজ্যে সমানভাবে কার্যকর করা হয়।’

ভারতগণপিটুনিপশু জবাই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে