Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ভারত

মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১৬:২০
শেয়ার করুন:
মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সংগৃহীত ছবি

ভারতের বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কায় মেয়ের সঙ্গে নিজের বাড়িতে এক কর্মচারীকে দেখে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম কিরণ। তিনি কেরালার বাসিন্দা। অভিযুক্ত আনন্দ রাজের বাড়ি তামিলনাড়ুতে।

আনন্দ রাজ সুইট কর্ন তৈরির যন্ত্র উৎপাদনের একটি ছোট কারখানা পরিচালনা করেন। প্রায় দুই বছর আগে সেখানে কিরণকে নিয়োগ দিয়েছিলেন তিনি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আনন্দ রাজের মেয়ের সঙ্গে কিরণের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিলেন আনন্দ রাজ।

আনন্দ রাজ সোমবার মেয়েকে জানান, তিনি তামিলনাড়ুতে নিজের গ্রামের বাড়িতে যাচ্ছেন। তবে ওই দিন বিকেলেই স্ত্রীকে নিয়ে ইয়েলাহাঙ্কায় ফিরে আসেন তিনি। এদিকে কিরণ তাদের বাড়িতে গিয়ে আনন্দের মেয়ের সঙ্গে একটি কক্ষে ছিলেন। এ সময় তাদের একসঙ্গে দেখে ফেলেন আনন্দ রাজ।

এরপর মেয়েকে মায়ের সঙ্গে চিক্কাবল্লাপুরে এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেন আনন্দ রাজ। অন্যদিকে, কিরণকে বাড়ির ভেতরে আটকে রেখে সারা রাত ব্যাট দিয়ে নির্মমভাবে পেটানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পরদিন দুপুরে আনন্দ রাজ কিরণের তলপেটে লাথি মারেন বলে অভিযোগ। এরপরই মাটিতে লুটিয়ে পড়ে মারা যান কিরণ। পরে অভিযুক্ত তাকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ইয়েলাহাঙ্কা থানায় খবর পৌঁছানোর পর ঘটনাটি সামনে আসে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

আনন্দ রাজের মেয়ে মহীশূরে প্রি-ইউনিভার্সিটি কোর্সের (পিইউসি) দ্বিতীয় বর্ষে পড়ছেন। তিনি একটি হোস্টেলে থাকেন। দশেরা ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি। এ সময় কিরণের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় বলে অভিযোগ।

ইয়েলাহাঙ্কা পুলিশ হত্যার মামলা করেছে। গ্রেপ্তার করা হয়েছে আনন্দ রাজকে। এ ঘটনায় আরও তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

ভারতপিটিয়ে হত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    জাহাজে বেতন ১৫ লাখ, মেরিনে লাখের নিচে, মিলছে না শিক্ষক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান