Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
এক হাতেই মানবতার জয়
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

কলকাতায় চালকহীন মেট্রোর সফল ট্রায়াল

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১৭:৩২
কলকাতায় চালকহীন মেট্রোর সফল ট্রায়াল

কলকাতার মেট্রোরেল-সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেট্রো পরিষেবায় প্রযুক্তিগতভাবে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে। শহরের পূর্ব-পশ্চিম করিডরে (গ্রিন লাইন) চালকবিহীন বা স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবা চালুর পথে আরও এক ধাপ এগোলো কর্তৃপক্ষ। রবিবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পুরো রুটে সফলভাবে সম্পন্ন হয়েছে স্বয়ংক্রিয় মেট্রোর পরীক্ষামূলক চলাচল এবং নিরাপত্তা মূল্যায়ন। এখন অপেক্ষা শুধু কমিশনার অব রেলওয়ে সেফটির আনুষ্ঠানিক অনুমোদনের। সেই ছাড়পত্র পেলেই যাত্রীদের জন্য চালু হতে পারে কলকাতার প্রথম চালকহীন মেট্রো পরিষেবা।

এই বিশেষ পরিদর্শনের জন্য রবিবার গ্রিন লাইনে নির্ধারিত সময়ের পরিবর্তে বিকাল সাড়ে ৪টা থেকে যাত্রী পরিষেবা শুরু হয়। পরীক্ষার সময় একটি বিশেষ মেট্রো রেক হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত স্বয়ংক্রিয় ব্যবস্থায় চলাচল করে। যদিও নিরাপত্তার স্বার্থে চালকের কেবিনে একজন মোটরম্যান এবং মেট্রোর ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুরো ট্রেনটি নিয়ন্ত্রণ করা হয় সেন্ট্রাল পার্কে অবস্থিত অপারেশন কন্ট্রোল সেন্টার থেকে।

কলকাতা মেট্রো সূত্র জানায়, এই রুটে অত্যাধুনিক কমিউনিকেশন-বেসড ট্রেন কন্ট্রোল এবং অটোমেটিক ট্রেন অপারেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই ব্যবস্থায় ট্রেন নিজে থেকেই গতি নিয়ন্ত্রণ, ব্রেক করা এবং স্টেশনে নির্ভুলভাবে থামতে পারে। রবিবারের পরীক্ষায় গঙ্গার তলদেশের প্রায় ৫২০ মিটার দীর্ঘ আন্ডারওয়াটার টানেল মাত্র ৪৫ সেকেন্ডে অতিক্রম করে ট্রেন। একই সঙ্গে ১২টি স্টেশনের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও খতিয়ে দেখেন নিরাপত্তা কর্তারা।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত প্রায় এক বছর ধরে এই স্বয়ংক্রিয় প্রযুক্তির বিভিন্ন ধাপের পরীক্ষা চলেছে। গবেষণা নকশা ও মান সংস্থার একাধিক পরীক্ষাও এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরই সিআরএস নিরাপত্তা মূল্যায়ন করেছে। চূড়ান্ত অনুমোদন পেলে কলকাতা ভারতের সেই কয়েকটি শহরের তালিকায় জায়গা করে নেবে, যেখানে আধুনিক স্বয়ংক্রিয় মেট্রো প্রযুক্তিতে নিয়মিত যাত্রী পরিষেবা চালু রয়েছে।

কলকাতাচালকহীন মেট্রো
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    এমসিকিউর পূর্ণ সময় পাননি কুমিল্লা বোর্ডের শতাধিক পরীক্ষার্থী

    এমসিকিউর পূর্ণ সময় পাননি কুমিল্লা বোর্ডের শতাধিক পরীক্ষার্থী

    ১৪ জুলাই ২০২৬, ০০:১৫

    এক হাতেই মানবতার জয়

    এক হাতেই মানবতার জয়

    ১৪ জুলাই ২০২৬, ০২:১০

    প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরা, রাত পর্যন্ত সূত্র পেল না পুলিশ

    প্রধানমন্ত্রীর বহরের গাড়িতে ইটের টুকরা, রাত পর্যন্ত সূত্র পেল না পুলিশ

    ১৪ জুলাই ২০২৬, ০১:১৪

    সড়ক ধসে পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন বাঘাইছড়ি, চরম দুর্ভোগে মানুষ

    সড়ক ধসে পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন বাঘাইছড়ি, চরম দুর্ভোগে মানুষ

    ১৪ জুলাই ২০২৬, ০৫:৩৯

    বুকে সন্তান, চোখে ক্ষুধা—মা বানরের পাশে মানুষ

    বুকে সন্তান, চোখে ক্ষুধা—মা বানরের পাশে মানুষ

    ১৪ জুলাই ২০২৬, ০৫:১৬

    দলের স্বার্থে ইচ্ছে করে কার্ড দেখেন লোপেজ!

    দলের স্বার্থে ইচ্ছে করে কার্ড দেখেন লোপেজ!

    ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৪

    ৯ দিন পর কক্সবাজার সৈকতে সূর্যাস্তের দেখা

    ৯ দিন পর কক্সবাজার সৈকতে সূর্যাস্তের দেখা

    ১৪ জুলাই ২০২৬, ০৫:৪৬

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    মঙ্গলবার ঢাকার যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

    ১৪ জুলাই ২০২৬, ০৭:৪১

    আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, কাউকে ভয় পাই না

    আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, কাউকে ভয় পাই না

    ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৫

    চার সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ তেলের দাম

    চার সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে সর্বোচ্চ তেলের দাম

    ১৪ জুলাই ২০২৬, ০৮:৪১

    ৪ মাসে ২০০০ বদলি চক্রের পকেটে ৬০ কোটি

    ৪ মাসে ২০০০ বদলি চক্রের পকেটে ৬০ কোটি

    ১৪ জুলাই ২০২৬, ০২:৫০

    দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়

    দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকায়

    ১৪ জুলাই ২০২৬, ০৮:১৩

    আজকের নামাজের সময়সূচি (১৪ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (১৪ জুলাই)

    ১৪ জুলাই ২০২৬, ০৭:২৫

    আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সেই বিতর্কিত রেফারি

    আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে সেই বিতর্কিত রেফারি

    ১৪ জুলাই ২০২৬, ১০:৩৯

    ১৩৬ বছরের পুরোনো মসজিদে সাময়িকভাবে নামাজ বন্ধ

    ১৩৬ বছরের পুরোনো মসজিদে সাময়িকভাবে নামাজ বন্ধ

    ১৪ জুলাই ২০২৬, ০৪:৫৮

    advertiseadvertise