Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

জেন জি-র ভোটে বদলে যেতে পারে ভারতের রাজনীতির সমীকরণ

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৬:০৭
জেন জি-র ভোটে বদলে যেতে পারে ভারতের রাজনীতির সমীকরণ

ভারতের রাজনীতিতে নতুন এক পরিবর্তনের আভাস স্পষ্ট হচ্ছে। এটি শুধু নতুন প্রজন্মের ভোটার বৃদ্ধির বিষয় নয়; বদলে যাচ্ছে রাজনৈতিক প্রচার, জনমত গঠন এবং নির্বাচনী কৌশলের ধরনও। সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার মধ্যেই সামনে এসেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—জেন জি বা তরুণ ভোটাররাই কি আগামী দিনের নির্বাচনের সবচেয়ে বড় নিয়ামক হয়ে উঠছেন?

বিশ্লেষকদের মতে, ককরোচ জনতা পার্টি আপাতত নিজেদের রাজনৈতিক চাপ সৃষ্টিকারী একটি গোষ্ঠী হিসেবেই রাখতে চায়। তবে ভবিষ্যতেও তাদের আন্দোলন একইভাবে জনসমর্থন পাবে কি না, কিংবা একসময় তারা পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে পরিণত হবে কি না—তা নিয়েও আলোচনা চলছে। এমনকি দল হিসেবে আত্মপ্রকাশ না করলেও ২০২৯ সালের লোকসভা নির্বাচন এবং তার আগে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে তাদের প্রভাব কতটা পড়বে, সেটিও এখন আলোচনার বিষয়।

প্রতিবেশী দেশগুলোর অভিজ্ঞতা

দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে তরুণদের ভূমিকাই সবচেয়ে বেশি আলোচিত হয়েছে।

নেপালে ১৮ থেকে ৪০ বছর বয়সীদের সংখ্যা মোট জনসংখ্যার ৪২ শতাংশের বেশি। সরকারবিরোধী তরুণদের আন্দোলনের মুখে সেখানে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়। পরে আকস্মিক নির্বাচনে যুব নেতৃত্বাধীন ‘ন্যাশনাল ইন্ডিপেনডেন্ট পার্টি’ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।

বাংলাদেশেও ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়। একইভাবে শ্রীলঙ্কার ‘আরাগালয়া’ আন্দোলন প্রচলিত রাজনৈতিক শক্তিকে সরিয়ে দিয়ে অনুরা কুমার দিসানায়েকের নেতৃত্বে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করে।

ভারতেও বাড়ছে তরুণ ভোটারদের প্রভাব


ভারতেও তরুণ ভোটারদের প্রভাব ক্রমেই দৃশ্যমান হচ্ছে।

২০২৪ সালের ভোটার তালিকা অনুযায়ী, ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় ২১ কোটি, যা মোট ভোটারের প্রায় ২২ শতাংশ। আর ৪০ বছরের নিচের সব ভোটারকে ধরলে এই সংখ্যা আরও অনেক বেশি।

তামিলনাড়ুর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ৫ কোটি ৭৩ লাখ ভোটারের মধ্যে প্রায় ৪১ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এই নির্বাচনের সবচেয়ে আলোচিত মুখ ছিলেন মুখ্যমন্ত্রী বিজয়।

‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, প্রথমবার ভোট দেওয়া নাগরিকদের ৬৮ শতাংশ বিজয়ের দল টিভিকে-কে সমর্থন করেছেন। ২০ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এই সমর্থন ছিল ৫৯ শতাংশ এবং ৩০ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে ৪৫ শতাংশ। বিপরীতে, ৪০ বছরের বেশি বয়সী ভোটারদের মধ্যে টিভিকে-র জনপ্রিয়তা তুলনামূলকভাবে কম ছিল।

শিক্ষিত তরুণদের সমর্থনও পেয়েছে টিভিকে

সমীক্ষাটি আরেকটি প্রচলিত ধারণাকেও ভুল প্রমাণ করেছে।

অনেকের ধারণা ছিল, কম শিক্ষিত বা শুধু চলচ্চিত্রপ্রেমী ভোটারদের সমর্থনেই বিজয়ের উত্থান হয়েছে। কিন্তু তথ্য বলছে, মাধ্যমিক উত্তীর্ণ, স্নাতক, স্নাতকোত্তর এবং পেশাগত ডিগ্রিধারী ভোটারদের মধ্যেও টিভিকে এগিয়ে ছিল। শুধু নিরক্ষর এবং নবম শ্রেণি পর্যন্ত শিক্ষিত ভোটারদের মধ্যে ঐতিহ্যবাহী দ্রাবিড় দলগুলো এগিয়ে ছিল।


আরও পড়ুন

মিশিগান সিনেটে আল সাইয়িদের জয়ে বাংলাদেশি ভোটের প্রভাব

০৬ আগস্ট ২০২৬

এই ফলাফলের পর তামিলনাড়ুর প্রধান রাজনৈতিক দলগুলোও নিজেদের প্রচার কৌশল বদলাতে শুরু করেছে। তথ্যপ্রযুক্তি শাখাকে আরও সক্রিয় করা, সামাজিক মাধ্যমে ব্যঙ্গচিত্র ও স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্রকাশ বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা কর্মসূচি নেওয়ার মতো উদ্যোগ এরই মধ্যে শুরু হয়েছে।


বদলাচ্ছে রাজনৈতিক প্রচারের ধরন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সম্প্রতি মন্ত্রীদের সামাজিক মাধ্যমে আরও সক্রিয় হওয়ার এবং আকর্ষণীয় ছোট ভিডিও প্রকাশের পরামর্শ দিয়েছেন। বিশ্লেষকদের মতে, এটি রাজনৈতিক প্রচারের পরিবর্তিত বাস্তবতারই প্রতিফলন।

তবে বিজেপির সামনে নতুন চ্যালেঞ্জও দেখা দিচ্ছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর প্রকাশিত এক সমীক্ষায় দেখা গেছে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী ভোটারদের মধ্যে বিজেপির ভোটের হার প্রায় ২ শতাংশ কমেছে। একই সময়ে কংগ্রেসের সমর্থন প্রায় ২ শতাংশ বেড়েছে।

২০১৪ সালে যে তরুণদের বিপুল সমর্থন নরেন্দ্র মোদিকে ক্ষমতায় এনেছিল, এক দশক পর সেই প্রজন্মের রাজনৈতিক পছন্দে পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে।

২০২৯-এর আগে বড় পরীক্ষা

ভারত এখন শুধু নতুন ভোটারের আগমন দেখছে না; একই সঙ্গে প্রত্যক্ষ করছে রাজনীতির নতুন বাস্তবতা। ডিজিটাল প্রজন্মের চিন্তাভাবনা, যোগাযোগের ধরন এবং প্রত্যাশা আগামী দিনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাদের মতে, তরুণ ভোটারদের এই পরিবর্তিত মানসিকতা যে রাজনৈতিক দল সবচেয়ে ভালোভাবে বুঝতে এবং কাজে লাগাতে পারবে, আগামী দিনের ভারতীয় রাজনীতিতে তারাই এগিয়ে থাকবে।


ভারতভোটরাজনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!