Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মমতা শিবিরে নতুন সংকট

  • এক দপ্তর হাতছাড়া, অন্যটিতে পুলিশের তালা
কলকাতা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২২:০৭
শেয়ার করুন:
মমতা শিবিরে নতুন সংকট

ছবি: রয়টার্স

কলকাতায় দলীয় কার্যালয় নিয়ে অস্বস্তিতে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। মেট্রোপলিটনের রাজ্য দপ্তর এখন তাদের নিয়ন্ত্রণে নেই। এবার তোপসিয়ার একটি নির্মীয়মাণ দলীয় ভবনেও ঢুকতে বাধা দিচ্ছে কলকাতা পুলিশ। ফলে কলকাতায় দলীয় কার্যক্রম চালানোর জন্য কার্যত দ্বিতীয় জায়গাটিও হারানোর মুখে মমতাপন্থীরা।


গত শুক্রবার সন্ধ্যায় তোপসিয়ার ৩৬ জি, তোপসিয়া রোডে ভবনটির প্রবেশপথে ব্যারিকেড বসায় আনন্দপুর থানা পুলিশ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশি তৎপরতাও বাড়ে। ভবনের সামনে বসানো হয় লোহার গার্ড-রেল। শনিবার সকালেও ছিল কড়া নজরদারি। নির্মাণশ্রমিক ও নিরাপত্তারক্ষী ছাড়া অন্যদের প্রবেশ করতে দেওয়া হয়নি। দলীয় সভা কিংবা সাংগঠনিক বৈঠকও আপাতত বন্ধ থাকবে।


কলকাতা পৌরসভার অভিযোগের ভিত্তিতেই পুলিশ এ ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। ছয়তলা ভবনটির নির্মাণকাজ এখনো শেষ হয়নি। ভবন ব্যবহারের জন্য প্রয়োজনীয় সমাপ্তির ছাড়পত্রও নেই। পুলিশের দাবি, নির্মাণ শেষ হওয়ার আগে সেখানে রাজনৈতিক সভা বা অন্য কোনো অনুষ্ঠান হলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই নির্মাণকাজ চললেও ভবনটি দলীয় কাজে ব্যবহার করা যাবে না।


পুলিশের এই যুক্তি অবশ্য মানছেন না মমতাপন্থী নেতারা। তাদের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের আড়ালে দলীয় সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চলছে। শনিবার ভবনটির সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দোলা সেন। তার দাবি, প্রায় ৩০ বছর ধরে জায়গাটি তাদের দলের সম্পত্তি। মালিকানার পক্ষে প্রয়োজনীয় নথিও রয়েছে। শুক্রবার রাতে তৃণমূল নেতা তথা সাংসদ কুণাল ঘোষও ঘটনাস্থলে গিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। দলীয় কর্মীরা নির্মাণকাজের দেখভাল করতে গেলে কেন তাদের বাধা দেওয়া হচ্ছে— প্রশ্ন তুলেছেন তিনি।


অন্যদিকে পুলিশের পদক্ষেপকে প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবেই দেখছে বিজেপি। দলের মুখপাত্র দেবজিৎ সরকারের বক্তব্য, নির্মাণকাজ বন্ধ করা হয়নি। আইন নিয়ে আপত্তি থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হতে পারেন। নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশের পদক্ষেপকে সমর্থন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। স্বাভাবিকভাবেই তৃণমূলের অভ্যন্তরীণ বিরোধের মধ্যে এ ঘটনা মমতাপন্থীদের জন্য নতুন চাপ তৈরি করেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর দলটি দুই প্রতিদ্বন্দ্বী শিবিরে ভাগ হয়েছে। মেট্রোপলিটনের দপ্তর রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নিয়ন্ত্রণে। অন্যদিকে, মমতার অনুসারীরা তোপসিয়ার ভবনটিকে সাংগঠনিক কাজের জন্য ব্যবহার করছিলেন এতদিন। দলীয় নাম ও প্রতীক নিয়েও নির্বাচন কমিশনে দুই পক্ষের বিরোধ চলছে। এই পরিস্থিতিতে তোপসিয়ার ভবনে পুলিশের বাধা মমতাপন্থীদের সাংগঠনিক সমস্যাকে আরও বাড়িয়ে তুলল।

কলকাতামমতা বন্দ্যোপাধ্যায়তৃনমূল কংগ্রেস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে