Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

অক্সফোর্ড থেকে নাগাল্যান্ডে ফিরছে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ

শিভাশিষ ভট্টাচার্য, মিজোরাম থেকে
agamir somoy
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪০
অক্সফোর্ড থেকে নাগাল্যান্ডে ফিরছে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ

দেহাবশেষ হস্তান্তরের দিনক্ষণ চূড়ান্ত করতে নাগা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে মিউজিয়াম কর্তৃপক্ষ।

দীর্ঘ প্রতীক্ষার পর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিট রিভার্স মিউজিয়াম থেকে ৩৯ জন নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ভারতের নাগাল্যান্ডে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দেহাবশেষ হস্তান্তরের দিনক্ষণ চূড়ান্ত করতে নাগা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে মিউজিয়াম কর্তৃপক্ষ।

দেহাবশেষগুলো ভারতে ফেরানোর সময় নাগা প্রতিনিধিদের একটি দলও সঙ্গে থাকবে। এতে বিভিন্ন নাগা উপজাতীয় হোহো (সামাজিক সংগঠন)-এর নেতা ও প্রবীণদের পাশাপাশি ফোরাম ফর নাগা রিকনসিলিয়েশন (এফএনআর) এবং রিকভার, রিস্টোর অ্যান্ড ডিকলোনাইজ (আরআরএডি)-এর প্রতিনিধিরা থাকবেন।

ফেব্রুয়ারিতে এফএনআরের দাবির পর ৪০টি দেহাবশেষের মধ্যে ৩৯টি ফেরানোর অনুমোদন দেয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। পরে ১৩ জুলাই বিশ্ববিদ্যালয় কাউন্সিল আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের সিদ্ধান্ত অনুমোদন করে।

তবে একটি দেহাবশেষের নাগা পরিচয়ের নির্ভরযোগ্য প্রমাণ না থাকায় সেটি ফেরানোর দাবি নাকচ করা হয়েছে।

পিট রিভার্স মিউজিয়াম জানিয়েছে, ২০২০ সাল থেকে এফএনআর ও আরআরএডির পাশাপাশি বিভিন্ন নাগা উপজাতীয় হোহো, প্রবীণ, চার্চ এবং নাগা-অধ্যুষিত এলাকার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে।

দেহাবশেষগুলো কীভাবে যথাযথভাবে সংরক্ষণ করে মর্যাদার সঙ্গে নাগাল্যান্ডে ফিরিয়ে দেওয়া হবে, মূলত তা নিয়েই এই আলোচনা। মিউজিয়ামের পরিচালক অধ্যাপক লরা ভ্যান ব্রুকহোভেন বলেন, এই উদ্যোগ ধীরে ধীরে নাগাদের বৃহত্তর ঐক্য ও নিরাময়ের আন্দোলনে পরিণত হয়েছে।

নাগা প্রতিনিধিদের সঙ্গে কাজ করে ৩৯ জন পূর্বপুরুষকে তাঁদের মাতৃভূমিতে ফিরিয়ে দেওয়ার পথ তৈরি করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন বলেও জানান তিনি।

২০২০ সাল পর্যন্ত পিট রিভার্স মিউজিয়ামে মানবদেহাবশেষগুলো প্রদর্শন করা হতো। ওই বছর মিউজিয়াম কর্তৃপক্ষ সব মানবদেহাবশেষ প্রদর্শনী থেকে সরিয়ে নেয়। মিউজিয়ামটিতে বিশ্বের সবচেয়ে বড় নাগা-সম্পর্কিত সংগ্রহ রয়েছে। এর বড় একটি অংশ ব্রিটিশ ঔপনিবেশিক আমলে সংগ্রহ করা হয়েছিল।

মিউজিয়ামের নথি অনুযায়ী, এক শতাব্দীরও বেশি আগে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসক ও নৃতত্ত্ববিদ জন হেনরি হাটনের মাধ্যমে প্রথম নাগা পূর্বপুরুষদের দেহাবশেষ মিউজিয়ামটির সংগ্রহে আসে। পরে ১৯১০ থেকে ১৯৪০ সালের মধ্যে হাটন এবং আরেক প্রশাসক-নৃতত্ত্ববিদ জেমস ফিলিপ মিলস বিপুলসংখ্যক নাগা-সম্পর্কিত নিদর্শন ও সংগ্রহ অক্সফোর্ডে নিয়ে আসেন।

নাগা-অক্সফোর্ড ঘোষণাপত্রে এই প্রত্যর্পণকে পূর্বপুরুষদের জন্য মর্যাদাপূর্ণ শেষ বিশ্রামের ব্যবস্থা এবং নাগা জনগণের ঐক্য, শান্তি ও নিরাময়ের প্রতীক হিসেবে একটি স্মারক গড়ে তোলার সম্মিলিত উদ্যোগ হিসেবে বর্ণনা করা হয়েছে।

যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আদিবাসী জনগোষ্ঠীর পূর্বপুরুষদের দেহাবশেষ ও সাংস্কৃতিক সম্পদ নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়ার কাজে সহায়তা করছে ‘হোমবাউন্ড প্রজেক্ট’।

দীর্ঘ আলোচনার পর ৩৯ জন নাগা পূর্বপুরুষের দেহাবশেষ নাগাল্যান্ডে ফিরিয়ে দেওয়ার উদ্যোগকে তাঁদের ঐতিহাসিক মাতৃভূমিতে ফেরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নাগাল্যান্ডঅক্সফোর্ড বিশ্ববিদ্যালয়পিট রিভার্স মিউজিয়ামনাগাপূর্বপুরুষের দেহাবশেষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise