দীর্ঘ প্রতীক্ষার পর যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিট রিভার্স মিউজিয়াম থেকে ৩৯ জন নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ভারতের নাগাল্যান্ডে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দেহাবশেষ হস্তান্তরের দিনক্ষণ চূড়ান্ত করতে নাগা প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে মিউজিয়াম কর্তৃপক্ষ।দেহাবশেষগুলো ভারতে ফেরানোর সময় নাগা প্রতিনিধিদের একটি দলও সঙ্গে থাকবে। এতে বিভিন্ন নাগা উপজাতীয় হোহো (সামাজিক সংগঠন)-এর নেতা ও প্রবীণদের পাশাপাশি ফোরাম ফর নাগা রিকনসিলিয়েশন (এফএনআর) এবং রিকভার, রিস্টোর অ্যান্ড ডিকলোনাইজ (আরআরএডি)...