Agamir Somoy E-Paper
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
কমলের বিনা বেতনের পাঠশালা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

ফের রাজপথে ককরোচ

ককরোচের থালা-চামচ নিয়ে বিক্ষোভ

  • শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি
রুবাইয়া জেসমিন, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৩:০০
ককরোচের থালা-চামচ নিয়ে বিক্ষোভ

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে গতকাল ককরোচ জনতা পার্টির বিক্ষোভ। ছবি: রয়টার্স

দেশের শিক্ষাব্যবস্থার সংকট কতটা গভীর হলে থালা-চামচও প্রতিবাদের ভাষা হয়ে ওঠে? গতকাল শনিবার দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভ সেই প্রশ্নই নতুন করে ছুড়ে দিল সরকার, প্রশাসন এবং সমাজের সামনে। আর এই থালা-চামচের শব্দে যেন ধরা পড়ল দেশের হাজার হাজার পরীক্ষার্থীর হতাশা, ক্ষোভ, অনিশ্চয়তার প্রতিধ্বনি। নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে গত কয়েক মাসে যে বিতর্ক, বিভ্রান্তি ও উদ্বেগের আবহ সৃষ্টি হয়েছে, তারই এক প্রতীকী প্রকাশ ঘটল ককরোচ জনতা পার্টির ডাকে আয়োজিত এই কর্মসূচিতে।

প্রতীক বেছে নেওয়ার মধ্যেও ছিল একটি ব্যঙ্গময় রাজনৈতিক বার্তা। ২০২০ সালে করোনা অতিমারির শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে দেশ জুড়ে থালা-ঘণ্টা বাজানোর যে দৃশ্য তৈরি হয়েছিল। ছয় বছর পর সেই একই থালা এবার প্রতিবাদের অস্ত্র হয়ে ফিরল রাজধানীর রাজপথে। তখন উদ্দেশ্য ছিল করোনা যোদ্ধাদের প্রতি সম্মান জানানো, আর গতকাল সেই শব্দ উঠল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনের মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই আন্দোলন থামবে না। গ্রেপ্তার হোক, লাঠিচার্জ হোক, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকলে প্রতিবাদ চলবে।

তার পাশে ছিল জাতীয় পতাকা, মহাত্মা গান্ধী ও ড. বি আর আম্বেদকরের ছবি। উপস্থিত ছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুকও। বিক্ষোভস্থলের একাংশে টাঙানো ছিল আত্মহত্যা করা কয়েকজন শিক্ষার্থীর ছবি ও পোস্টার।

দীপকের দাবি, গত কয়েক সপ্তাহে নিট-সংক্রান্ত বিতর্কের আবহে ১৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। দেশের বিভিন্ন প্রান্তে কোচিং সেন্টার, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সাফল্যের অমানবিক চাপ আজ লাখ লাখ তরুণ-তরুণীর জীবনকে ঘিরে ফেলেছে। প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা সেই সংকটকেই আরও গভীর করে।

শুক্রবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ এবং শিক্ষামন্ত্রীর অপসারণের দাবি জানিয়েছেন দীপকে।

ককরোচবিক্ষোভশিক্ষামন্ত্রীদিল্লি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    হিমালয়ের বার্তা ও আমাদের প্রস্তুতি

    ৩১ আগস্ট ২০২৬, ০৪:৪৫

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    কাঁচা পাটে উৎসে কর প্রত্যাহার চান ব্যবসায়ীরা

    ৩১ আগস্ট ২০২৬, ০৫:১৬

    কমলের বিনা বেতনের পাঠশালা

    কমলের বিনা বেতনের পাঠশালা

    ৩১ আগস্ট ২০২৬, ০২:৫৩

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    advertiseadvertise