Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

শীতের রাজধানীর স্বপ্নে মিজোরাম

  • শীতকালীন উৎসবে থাকবে ক্রিসমাস প্যারেড, বাঁশের প্রদর্শনী ও মাছ ধরার আয়োজন
শিভাশিষ ভট্টাচার্য, মিজোরাম থেকে
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫
শীতের রাজধানীর স্বপ্নে মিজোরাম

শীতকালীন উৎসবকে বড় পরিসরে আয়োজনের উদ্যোগ নিয়েছে মিজোরাম সরকার। ছবি: সংগৃহীত

মিজোরামকে ভারতের ‘শীতকালীন রাজধানী’ হিসেবে তুলে ধরতে শীতকালীন উৎসবকে বড় পরিসরে আয়োজনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। শীতের মৌসুমে পর্যটক আকর্ষণ, স্থানীয় শিল্প ও উদ্যোগকে তুলে ধরা এবং রাজ্যের পর্যটন সম্ভাবনা দেশের সামনে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য।

সোমবার মুখ্যমন্ত্রী লালদুহোমার সভাপতিত্বে আইজলে শীতকালীন উৎসবের আয়োজক কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উৎসবের প্রস্তুতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে লালদুহোমা বলেন, মিজোরামকে ‘শীতকালীন রাজধানী’ হিসেবে প্রতিষ্ঠা করতে সক্রিয়ভাবে কাজ করছে সরকার। এই লক্ষ্য পূরণে শীতকালীন উৎসব অন্যতম প্রধান উদ্যোগ। উৎসবের মাধ্যমে পর্যটনের পাশাপাশি রাজ্যের উদ্যোক্তা ও স্থানীয় শিল্পকেও সামনে আনা হবে।

উৎসবের মূল দায়িত্ব পর্যটন দপ্তরের হলেও একাধিক সরকারি দপ্তরকে পৃথক কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্য দপ্তরের উদ্যোগে মাছ ধরার আয়োজন, বাণিজ্য ও শিল্প দপ্তরের উদ্যোগে বাঁশের উদ্ভাবনী পণ্য নিয়ে প্রদর্শনী এবং তথ্য ও জনসংযোগ দপ্তরের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছে।

এর পাশাপাশি উৎসবে যোগ করা হচ্ছে বড়দিনের আবহ। আইজল শহরে বড়দিন উপলক্ষে বিশেষ সাজসজ্জা, শোভাযাত্রা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে।

আরও পড়ুন

৪০ ট্রিলিয়ন ডলারের ঋণ, ইরান যুদ্ধ ও শুল্ক : জি-২০-তে ট্রাম্পের বড় পরীক্ষা

০১ সেপ্টেম্বর ২০২৬

পর্যটনকে কেন্দ্র করে মিজোরামে ইতিমধ্যেই আগ্রহ বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত রাজ্যে ৫ লাখ ৩৭ হাজারের বেশি পর্যটক এসেছেন। পর্যটনমন্ত্রী লালনঘিংলোভা হামার গত সপ্তাহে বিধানসভায় জানিয়েছিলেন, তাঁদের মধ্যে ৫ লাখ ২৮ হাজারের বেশি ছিলেন দেশীয় পর্যটক এবং প্রায় ৮ হাজার ৭০০ জন বিদেশি।

রাজ্য সরকারের মতে, পর্যটক বৃদ্ধির পেছনে যোগাযোগব্যবস্থার উন্নতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত বছর সেপ্টেম্বরে বৈরাবি-সাইরাং রেলপথ চালু হওয়ায় আইজল দেশের রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে মিজোরামে পর্যটকদের যাতায়াত আগের তুলনায় সহজ হয়েছে।

এই পরিস্থিতিতে শীতকালীন উৎসবকে সামনে রেখে মিজোরামকে একটি স্বতন্ত্র শীতকালীন পর্যটনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে রাজ্য সরকার। ‘শীতকালীন রাজধানী’ হওয়ার পরিকল্পনার সঙ্গে পর্যটন, স্থানীয় শিল্প ও সাংস্কৃতিক কর্মসূচিকে একসূত্রে বেঁধেই এগোতে চাইছে আইজল।

ভারতমিজোরাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫১

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৮

    advertiseadvertise