Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

ককরোচদের আন্দোলনে যোগ দিতে লাদাখ থেকে আসছেন সোনম ওয়াংচুক

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৩:১০
ককরোচদের আন্দোলনে যোগ দিতে লাদাখ থেকে আসছেন সোনম ওয়াংচুক

সোনম ওয়াংচুক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির জন্তর মন্তরে শুরু হওয়া আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়ালেন শিক্ষাসংস্কার আন্দোলনের মুখ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। তিনি ঘোষণা দিয়েছেন, ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বা সংগঠনের অন্য কোনো সদস্যকে আন্দোলনের আগে গ্রেপ্তার করা হলে তিনি টানা ৪২ দিনের অনশন শুরু করবেন।

আর এই ঘোষণার ফলে শনিবারে জন্তর মন্তরের কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে আরও বেশি আলোচনা শুরু হয়েছে। ওয়াংচুক জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি নিজে লাদাখ থেকে দিল্লি এসে আন্দোলনে যোগ দেবেন।

সূত্রের খবর, শনিবার দুপুর দেড়টা নাগাদ তার দিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে।

কয়েক দিন আগেই ওয়াংচুক একটি ভিডিও বার্তায় বলেছিলেন, শিক্ষাব্যবস্থার নানা সমস্যার সমাধান জরুরি। তার বক্তব্য, নিট, সিইউইটি, সিবিএসইসহ একাধিক পরীক্ষাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা দেশের লাখ লাখ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তিনি দাবি করেন, শুধু নীতিপত্র তৈরি করলেই হবে না, সেগুলোর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

আরশোলার মুখোশে জন্তর মন্তর ভরালেন ককরোচ পার্টির সমর্থকরা

০৬ জুন ২০২৬

এদিকে শনিবার সকালে আমেরিকা থেকে দিল্লিতে আসেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সকাল প্রায় ৮টা নাগাদ তিনি বিমানবন্দরে নামেন এবং সেখান থেকে সরাসরি জন্তর মন্তরের উদ্দেশে রওনা হন। দিল্লি পৌঁছে তিনি সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেছেন, আন্দোলন যেন সংবিধানের পথ মেনে এবং সম্পূর্ণ অহিংসভাবে পরিচালিত হয়।

সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি পুলিশ শেষ পর্যন্ত জন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দিয়েছে। সকাল ১০টা থেকে আন্দোলন শুরু হয়। প্রথমে সমর্থকদের পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জড়ো হওয়ার কথা থাকলেও পরে সরাসরি জন্তর মন্তরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।



গত কয়েক দিনে সোনম ওয়াংচুকের সমর্থন এই আন্দোলনকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। শিক্ষাব্যবস্থায় জবাবদিহি, স্বচ্ছতা এবং ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষার দাবিকে সামনে রেখে তিনি আন্দোলনের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন। তার ৪২ দিনের অনশনের হুঁশিয়ারি আন্দোলনের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।


আরও পড়ুন

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ পার্টির বিক্ষোভে জনতার ঢল

০৬ জুন ২০২৬



তবে সোনম ওয়াংচুক শুধু একজন পরিবেশকর্মী নন, তিনি ভারতের অন্যতম পরিচিত উদ্ভাবক, প্রকৌশলী ও শিক্ষাসংস্কারক। বলিউডের জনপ্রিয় ছবি থ্রি ইডিয়টসে আমির খানের অভিনীত ‘ফুনসুখ ওয়াংডু’ চরিত্রটি মূলত তার জীবন ও কাজ থেকে অনুপ্রাণিত। লাদাখের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেকমল, যা বিকল্প শিক্ষার এক সফল মডেল হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তার তৈরি ‘আইস স্টুপা’ বা কৃত্রিম হিমবাহ প্রকল্প বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে। এই কাজের জন্য তিনি একাধিক আন্তর্জাতিক সম্মান পেয়েছেন।

ককরোচ জনতা পার্টিসোনম ওয়াংচুকঅভিজিৎ দীপকে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা