Agamir Somoy E-Paper
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
অসহায়দের আলোর দিশারি বীথি
সোমবার, ২৫ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ভারত

ড্রোন ক্যামেরায় পাহাড়ের আর্তনাদ, আন্তর্জাতিক পুরস্কার জিতলেন অন্ধ্রপ্রদেশের রুকিয়া মুহাম্মদ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৪:১৯
ড্রোন ক্যামেরায় পাহাড়ের আর্তনাদ, আন্তর্জাতিক পুরস্কার জিতলেন অন্ধ্রপ্রদেশের রুকিয়া মুহাম্মদ

ক্যামেরা হাতে রুকিয়া মুহাম্মদ। ছবি : সংগৃহীত

প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি পরিবেশ ধ্বংসের ভয়াবহ ছবিও যে ক্যামেরার মাধ্যমে তুলে ধরা যায়, তা আবারও প্রমাণ করলেন ভারতের অন্ধ্রপ্রদেশের তরুণ ফটোগ্রাফার রুকিয়া মুহাম্মদ। পূর্বঘাট পর্বতমালার বদলে যাওয়া রূপ এবং মানুষের কর্মকাণ্ডে প্রকৃতির ক্ষতির ছবি তুলে তিনি জিতেছেন বিখ্যাত ‘নেচার ইন ফোকাস অ্যাওয়ার্ড ২০২৫’-এর ‘ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ সম্মান।

অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার বাসিন্দা রুকিয়া পেশায় একজন আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সফটওয়্যার অ্যাসেট ম্যানেজার। তবে এই কাজের বাইরেও প্রকৃতি, পাহাড়, বন ও সবুজের প্রতি তার গভীর টান রয়েছে। আর সেই টান থেকেই তিনি একা ভ্রমণ করেন, ড্রোন ক্যামেরায় পাহাড়-জঙ্গল ধারণ করেন এবং সমুদ্রের নিচেও স্কুবা ডাইভিং করে ছবি তোলেন। পরিবেশের বদলে যাওয়া ছবিও তার ক্যামেরায় ধরা পড়ে।

‘ইকোস অব দ্য ইস্টার্ন ঘাটস’ নামে তার পুরস্কারজয়ী ফটো সিরিজে পূর্বঘাট এলাকার নানান বাস্তব ছবি উঠে এসেছে। কোথাও বন কেটে রাস্তা তৈরি হচ্ছে আবার কোথাও পাহাড় ভেঙে খনি চলছে। কোথাও পর্যটনকেন্দ্র বা রিসোর্ট গড়তে ধ্বংস হচ্ছে সবুজ বনাঞ্চল। ড্রোন থেকে তোলা এসব ছবি শুধু সুন্দর দৃশ্যই নয় পরিবেশ সংকটের এক সতর্কবার্তাও বহন করছে।

রুকিয়ার মতে, ছবি শুধু শিল্প নয় এটি সচেতনতা তৈরির শক্তিশালী মাধ্যম। মানুষের তথা কর্পোরেট ভোগবাদী কোম্পানিগুলোর কর্মকাণ্ডে প্রকৃতি কীভাবে বদলে যাচ্ছে, তা দৃশ্যের মাধ্যমে দেখাতে পারলে সাধারণ মানুষও পরিবেশ রক্ষার গুরুত্ব বুঝতে পারেন। তিনি মনে করেন, পাহাড় বা বন কেবল ভৌগোলিক স্থান নয়। এগুলো জীবন্ত বাস্তুতন্ত্র, যেখানে মানুষ, প্রাণী ও প্রকৃতি একে অপরের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে।

উল্লেখ্য, এর আগেও রুকিয়ার কাজ আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছে। ২০২১ সালে তিনি ড্রোন ফটোগ্রাফির জন্য ‘স্যানচুয়ারি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ পান। এছাড়া ২০২৩ সালে ‘সিয়েনা ড্রোন অ্যাওয়ার্ডস’-এও সম্মানিত হন।

স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে পরিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের উদ্বেগের সময় রুকিয়ার এই অর্জন নতুন করে মনে করিয়ে দিল, একটি ছবি কখনও কখনও হাজার কথার চেয়েও বেশি শক্তিশালী হতে পারে।


রুকিয়া মুহাম্মদনেচার ইন ফোকাস অ্যাওয়ার্ড ২০২৫ফটোগ্রাফার অব দ্য ইয়ার
    শেয়ার করুন:
    মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

    মহাকাশ অভিযানে চীনের ৩ নভোচারী

    ২৫ মে ২০২৬, ০২:০১

    সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সাবেক যুগ্ম জজ নিহত

    সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সাবেক যুগ্ম জজ নিহত

    ২৫ মে ২০২৬, ০২:৪১

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    সংবাদ উপস্থাপনায় বড় টিপ ও একপাশে ওড়নায় নিষেধাজ্ঞা

    ২৫ মে ২০২৬, ০০:০৯

    আবাসিক মাদ্রাসায় সিসিটিভি, পৃথক বেড ও কড়া নজরদারির সুপারিশ

    আবাসিক মাদ্রাসায় সিসিটিভি, পৃথক বেড ও কড়া নজরদারির সুপারিশ

    ২৫ মে ২০২৬, ০১:৫৬

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    হার দিয়ে শেষ সিটির গার্দিওলা অধ্যায়

    ২৪ মে ২০২৬, ২৩:৪০

    কলার দোকান থেকে সবুজ ফণিমনসা উদ্ধার

    কলার দোকান থেকে সবুজ ফণিমনসা উদ্ধার

    ২৫ মে ২০২৬, ০১:৩৬

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় কে-নাইন

    ২৫ মে ২০২৬, ০০:৪৩

    জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

    জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ

    ২৫ মে ২০২৬, ০২:৩৭

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    খাঁচায় কেন টিয়া, গুনতে হলো জরিমানা

    ২৫ মে ২০২৬, ০০:১৭

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    পার্বতীপুরে ট্রাকচাপায় নিহত ১, আহত মা-শিশু

    ২৫ মে ২০২৬, ০০:১৮

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

    ২৫ মে ২০২৬, ০৭:৪৪

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

    ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

    ২৫ মে ২০২৬, ০১:১৬

    মধ্যরাতে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, সাঁড়াশি অভিযান শুরু

    মধ্যরাতে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, সাঁড়াশি অভিযান শুরু

    ২৫ মে ২০২৬, ০৫:০০

    নিষিদ্ধ আ.লীগ সভাপতির ভবনে থানা, পুনর্বাসনের অভিযোগ স্থানীয়দের

    নিষিদ্ধ আ.লীগ সভাপতির ভবনে থানা, পুনর্বাসনের অভিযোগ স্থানীয়দের

    ২৫ মে ২০২৬, ০০:৫০

    অসহায়দের আলোর দিশারি বীথি

    অসহায়দের আলোর দিশারি বীথি

    ২৫ মে ২০২৬, ০৫:১১

    advertiseadvertise