Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ভক্তদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১০:১০
মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ভক্তদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ১২

নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি দুমড়েমুচড়ে গেছে। ছবি: রয়টার্স

ভারতের মধ্যপ্রদেশে একটি মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারানো ট্রাক ভক্তদের ওপর উঠে যাওয়ায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর।

শনিবার গভীর রাতে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে। ধানবোঝাই ট্রাকটি পুলিশের ব্যারিকেড ভেঙে ভক্তদের চাপা দেয়। পরে সেটি মন্দিরের ফটক ও বাইরের দেয়ালে গিয়ে ধাক্কা দেয়।

গোয়ালিয়রের জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) ধর্মবীর সিং জানিয়েছেন, রাত প্রায় দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটি ছিনোরের দিক থেকে আসছিল। ওই সড়কে খাড়া ঢাল থাকায় ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

ধর্মবীর সিং বলেছেন, ‘অনেক ভক্ত শীতলা মাতা মন্দিরে যাচ্ছিলেন। ছিনোরের দিক থেকে আসা সড়কটিতে খাড়া ঢাল রয়েছে এবং সেখানে ভারী যান চলাচল নিষিদ্ধ। রাত দেড়টার দিকে ধানবোঝাই একটি ট্রাক সেখানে থামানো হয়েছিল। সেটি পুলিশের ব্যারিকেড ভেঙে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে আসে।’

তিনি আরও বলেছেন, ট্রাকটি সড়কে থাকা ভক্তদের চাপা দিয়ে মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

এসএসপি জানিয়েছেন, দুর্ঘটনার পর মোট ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১২ জন মারা গেছেন। পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে হাড় ভেঙেছে। বাকিদের আঘাত তুলনামূলক কম।

গোয়ালিয়রের কালেক্টর রুচিকা চৌহান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন পাঠিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়। তিনি প্রাথমিকভাবে ১১ জন নিহত ও প্রায় ২৯ জন আহত হওয়ার তথ্য দিয়েছিলেন।

নবরাত্রি উপলক্ষে ওই সড়কে পুলিশের তল্লাশিচৌকি ও যানবাহন আটকানোর ব্যবস্থা ছিল। এরপরও ট্রাকটি কীভাবে ব্যারিকেড পেরিয়ে সেখানে পৌঁছাল, তা তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

১৭ অক্টোবর ২০২৬

রুচিকা বলেছেন, ‘ওই সড়কে একটি স্টপার ও পুলিশের তল্লাশিচৌকি ছিল। তারপরও গাড়িটি কীভাবে ভেতরে ঢুকল, তা তদন্তের বিষয়।’

ট্রাকটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা জানতে আঞ্চলিক পরিবহন দপ্তরের (আরটিও) একটি দলকে পরীক্ষা করতে পাঠানো হয়েছে। আহতদের সিটি স্ক্যান ও এক্স-রে করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, ট্রাকটিতে অতিরিক্ত মাল ছিল। দুর্ঘটনায় তার ভাইও আহত হয়েছেন। তিনি বলেছেন, ‘ট্রাকটি হঠাৎ এসে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকটি দোকান ও মানুষের ওপর উঠে যায়। আমি ঘটনাস্থলেই কয়েকজনকে মারা যেতে দেখেছি।’

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

সূত্র : এনডিটিভি 



ভারতের মধ্যপ্রদেশট্রাক দুর্ঘটনামন্দির
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’