Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

‘২৬ নভেম্বর: ৭৭তম সম্বিধান দিবস’

ছাপাখানা নয়, হাতে লেখা হয়েছিল ভারতের মূল সংবিধান!

  • বিশ্বের ৬০ দেশের সংবিধান ঘেঁটে ২ বছর ১১ মাস ১৭ দিনের মহাযজ্ঞ
রুবাইয়া জেসমিন
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ২০:৫৬
শেয়ার করুন:
ছাপাখানা নয়, হাতে লেখা হয়েছিল ভারতের মূল সংবিধান!

সংগৃহীত ছবি

ভারতের সংবিধান শুধু একটি আইনি দলিল নয়, এটি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের রাষ্ট্র পরিচালনার ভিত্তি। নাগরিকের অধিকার, স্বাধীনতা, সমতা এবং রাষ্ট্রের দায়িত্ব— সবকিছুর দিশা রয়েছে এ দলিলে। তবে সংবিধানের সঙ্গে জড়িয়ে রয়েছে আরও একটি বিস্ময়কর ইতিহাস। দেশের মূল সংবিধান ছাপাখানায় ছাপানো হয়নি। ইংরেজি ও হিন্দি— দুই ভাষাতেই তা হাতে লেখা হয়েছিল। প্রতিটি পাতায় ছিল নিখুঁত ক্যালিগ্রাফি এবং শিল্পীদের আঁকা নকশা। সেই কাজের নেপথ্যে ছিলেন প্রেম বিহারি নারায়ণ রায়জাদা, নন্দলাল বসুসহ একাধিক শিল্পী। আর সংবিধান রচনার ঐতিহাসিক প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছিলেন ড. বি আর আম্বেদকর।

২৬ নভেম্বর। ভারতের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। প্রতি বছর এই দিনটি ‘সংবিধান দিবস’ বা ‘সম্বিধান দিবস’ (Samvidhan Divas) হিসেবে পালিত হয়। ১৯৪৯ সালের এই দিনে ভারতের গণপরিষদ সংবিধান গ্রহণ করেছিল। সেই ঘটনার ৭৭ বছর পূর্ণ হলো ২০২৬ সালে। স্কুল, কলেজ, সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে দিনটি উপলক্ষে সংবিধানের প্রস্তাবনা পাঠ, আলোচনা এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনেকেই ২৬ নভেম্বরের সংবিধান দিবসের সঙ্গে ২৬ জানুয়ারির প্রজাতন্ত্র দিবসকে গুলিয়ে ফেলেন। কিন্তু দুটি দিনের তাৎপর্য আলাদা। ২৬ নভেম্বর সংবিধান গৃহীত হওয়ার দিন। অন্যদিকে, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সংবিধান কার্যকর হয়েছিল। সেদিন থেকেই ভারত আনুষ্ঠানিকভাবে প্রজাতন্ত্র হিসেবে যাত্রা শুরু করে।

কেন ২৬ নভেম্বর?

১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসনের অবসান ঘটে। স্বাধীনতা পেলেও সদ্য স্বাধীন ভারতের সামনে তখন বড় দায়িত্ব ছিল নিজস্ব রাষ্ট্র পরিচালনার কাঠামো তৈরি করা। সে লক্ষ্যেই গণপরিষদ সংবিধান রচনার কাজ শুরু করে। গণপরিষদের প্রথম বৈঠক বসেছিল ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর। পরে ১৯৪৭ সালের ২৯ আগস্ট ড. বি আর আম্বেদকরের নেতৃত্বে গঠিত হয় খসড়া কমিটি। সংবিধানের খসড়া তৈরি এবং তা নিয়ে আলোচনা-পর্যালোচনার কাজ চলে দীর্ঘ সময়। সংবিধান রচনায় সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৭ দিন। খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে আম্বেদকরের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এ কাজ তার একার ছিল না। গণপরিষদের সদস্য, বিভিন্ন কমিটির প্রতিনিধি, সাংবিধানিক উপদেষ্টা এবং বিশেষজ্ঞদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছিল ভারতের সংবিধান। ১৯৪৮ সালের ৪ নভেম্বর খসড়া সংবিধান গণপরিষদে পেশ করা হয়। এরপর চলে বিস্তারিত আলোচনা ও সংশোধনের প্রক্রিয়া। অবশেষে ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদ সংবিধান গ্রহণ করে। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তা পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়।

ভারতের সংবিধান তৈরির ক্ষেত্রে শুধু দেশের অভিজ্ঞতাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের সাংবিধানিক ব্যবস্থাও পর্যালোচনা করা হয়েছিল। প্রচলিত হিসাবে প্রায় ৬০টি দেশের সংবিধান ও শাসনব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেছিলেন সংবিধানপ্রণেতারা। তবে সেখান থেকে সরাসরি কোনো ব্যবস্থা নকল করা হয়নি। ভারতের সামাজিক, রাজনৈতিক ও ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে মানানসই বিষয়গুলো গ্রহণ ও পরিবর্তন করা হয়েছিল। ব্রিটেনের সংসদীয় ব্যবস্থা, আমেরিকার মৌলিক অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা, আয়ারল্যান্ডের রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এবং ফ্রান্সের স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর আদর্শের প্রভাব সংবিধানে দেখা যায়।

‘আইন দিবস’ থেকে ‘সংবিধান দিবস’

দীর্ঘদিন ২৬ নভেম্বর ভারতে ‘জাতীয় আইন দিবস’ বা ‘ল ডে’ হিসেবে পরিচিত ছিল। ১৯৭৯ সাল থেকে আইনজীবী মহলে দিনটি বিশেষভাবে পালিত হতে শুরু করে। তৎকালীন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজ্ঞ এল এম সিংভির উদ্যোগে এই দিনকে আইন দিবস হিসেবে পালনের প্রচলন আরও গুরুত্ব পায়। আইনব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসনের গুরুত্ব তুলে ধরাই ছিল এর অন্যতম উদ্দেশ্য।

পরে ২০১৫ সালে ড. বি আর আম্বেদকরের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকার ২৬ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে ‘সংবিধান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। ১৯ নভেম্বর ২০১৫ সালে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়। নাগরিকদের মধ্যে সংবিধানের মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বাড়ানোই ছিল এই উদ্যোগের লক্ষ্য। তবে সংবিধান দিবসের স্বীকৃতির পর আইন দিবসের ঐতিহাসিক পরিচয় পুরোপুরি মুছে যায়নি। আইন ও সংবিধানের সম্পর্ক তুলে ধরতে পরবর্তী সময়েও জাতীয় আইন দিবসের কর্মসূচি হয়েছে।

আম্বেদকর থেকে প্রেম বিহারি

সংবিধান রচনার ইতিহাসে ড. বি আর আম্বেদকরের নাম বিশেষভাবে স্মরণ করা হয়। তিনি ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। তবে সংবিধানের মূল পাণ্ডুলিপির সঙ্গে জড়িয়ে রয়েছে আরেকটি নাম— প্রেম বিহারি নারায়ণ রায়জাদা। ইংরেজি ভাষার মূল সংবিধানটি তার হাতে লেখা। ১৯৪৯ সালের ২৮ নভেম্বর তিনি ক্যালিগ্রাফির কাজ শুরু করেন। ১৯৫০ সালের এপ্রিলের শেষ সপ্তাহে কাজ শেষ হয়। হাতে তৈরি বিশেষ কাগজে লেখা হয়েছিল সংবিধানের প্রতিটি পাতা। এ কাজের জন্য তাকে ৪ হাজার টাকা দেওয়া হয়েছিল।

হিন্দি ভাষার মূল পাণ্ডুলিপিও হাতে লেখা হয়েছিল। সেই কাজ করেন বসন্ত কৃষ্ণ বৈদ্য। শুধু লেখাই নয়, সংবিধানের পাতাগুলোকে শিল্পসম্মতভাবে সাজানোর দায়িত্বও ছিল গুরুত্বপূর্ণ। শান্তিনিকেতনের শিল্পী নন্দলাল বসু এবং তার সহযোগীরা প্রতিটি অংশের শুরুতে ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে ছবি আঁকেন। মহেঞ্জোদারো, বৈদিক যুগ থেকে স্বাধীনতা আন্দোলন— ভারতের দীর্ঘ ইতিহাসের নানা অধ্যায় জায়গা পেয়েছে সেই অলংকরণে। সংবিধানের ২২টি অংশের শুরুতে রয়েছে বিশেষ চিত্রকর্ম। সোনালি নকশা ও অলংকরণে পাণ্ডুলিপিটি হয়ে উঠেছে এক অনন্য শিল্পকীর্তি।

সংবিধানের মূল ইংরেজি ও হিন্দি পাণ্ডুলিপি আজও সংসদ গ্রন্থাগারে বিশেষ সুরক্ষাব্যবস্থার মধ্যে সংরক্ষিত রয়েছে। অর্থাৎ দেশের সর্বোচ্চ আইনি দলিলটি শুধু আইনজ্ঞদের কাজের ফল নয়, একই সঙ্গে তা শিল্প ও কারুশিল্পেরও অসাধারণ নিদর্শন।

নাগরিকের অধিকার ও সংবিধানের গুরুত্ব

ভারতের সংবিধানের প্রস্তাবনায় ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শের কথা বলা হয়েছে। এই মূল্যবোধকে বাস্তব জীবনে কার্যকর করার জন্য মৌলিক অধিকারের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে কয়েকটি অনুচ্ছেদ নাগরিক জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ।

অনুচ্ছেদ ১৪ আইনের চোখে সমতা এবং আইনের সমান সুরক্ষার নিশ্চয়তা দেয়। অনুচ্ছেদ ১৯ নাগরিকদের বাকস্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, সংগঠন গঠন, দেশের মধ্যে চলাচল, বসবাস এবং পেশা বেছে নেওয়ার অধিকার দেয়। তবে এই স্বাধীনতার ক্ষেত্রে সংবিধানে নির্দিষ্ট যুক্তিসংগত বিধিনিষেধের কথাও বলা হয়েছে। অনুচ্ছেদ ২১ জীবনের অধিকার ও ব্যক্তিস্বাধীনতা রক্ষা করে। সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে এই অধিকারের ব্যাখ্যা বিস্তৃত হয়েছে। ব্যক্তির মর্যাদা ও গোপনীয়তার মতো বিষয়ও এর সঙ্গে যুক্ত হয়েছে। অনুচ্ছেদ ২১এ অনুযায়ী, ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার রয়েছে। ২০০২ সালের ৮৬তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই অধিকার যুক্ত হয়। অন্যদিকে, অনুচ্ছেদ ৩২ মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সুযোগ দেয়। আম্বেদকর এই অনুচ্ছেদকে সংবিধানের ‘হৃদয় ও আত্মা’ বলে অভিহিত করেছিলেন।

সংবিধান দিবস তাই শুধু একটি ঐতিহাসিক দিন হিসেবে স্মরণ করার উপলক্ষ নয়। নাগরিকের অধিকার, রাষ্ট্রের দায়িত্ব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা বোঝারও দিন। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর যে সংবিধান গৃহীত হয়েছিল, ৭৭ বছর পরেও তা ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি হয়ে রয়েছে। সেই দলিলের প্রতিটি পাতায় যেমন আইনপ্রণেতাদের চিন্তা রয়েছে, তেমনই রয়েছে হাতে লেখা অক্ষর ও শিল্পীদের শ্রমের ছাপ।

সংবিধান দিবসসম্বিধান দিবসভারত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য