Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

শিলিগুড়ি করিডোর নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

  • বাংলাদেশ সীমান্ত ঘুরে দেখলেন অমিত শাহ
  • চিকেনস নেকে নজরদারি বাড়ানোর নির্দেশ
সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৮:১৯
শিলিগুড়ি করিডোর নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক

শিলিগুড়ি করিডোর নিয়ে বৈঠক করেছেন অমিত শাহ- সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষাকারী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিয়ে এবার বিশেষ গুরুত্ব দিল দেশটির সরবার। আজ শনিবার দেশটির উত্তরবঙ্গ সফরে এসে সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ রোধ এবং পরিচয় যাচাই প্রক্রিয়া আরও শক্তিশালী করার বিষয়ে একাধিক নির্দেশনা ও আলোচনা করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গতকাল রাতে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন শাহ। সেখানে তাকে অভ্যর্থনা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে তিনি বিএসএফের কদমতলা সদর দপ্তরে রাত্রিযাপন করেন। আজ সকালে সীমান্ত এলাকা পরিদর্শনের মধ্য দিয়েই শুরু হয় তার ব্যস্ত কর্মসূচি।

প্রথমে ডাবগ্রাম-ফুলবাড়ি সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে যান অমিত শাহ। জামুড়িয়া ভিটা ও সন্ন্যাসীকাঁটার মতো স্পর্শকাতর সীমান্ত অঞ্চল ঘুরে দেখার পাশাপাশি তিনি জুমাগাছ সীমান্ত চৌকিতে বিএসএফের সঙ্গে কথা বলেছেন। সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন তিনি।

এরপর উত্তরকন্যায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের উত্তরবঙ্গের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারতীয় প্রশাসনিক সূত্র জানায়, বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পায় শিলিগুড়ি করিডরের নিরাপত্তা। উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যের সঙ্গে দেশের বাকি অংশকে যুক্ত রাখা এই সরু ভূখণ্ডকে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সম্প্রতি বাংলাদেশ, নেপাল ও ভুটান সীমান্ত ঘিরে বিভিন্ন নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে নজরদারি আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি বৈঠকে জন্ম ও মৃত্যুর নথি ডিজিটাইজেশন, আধার কার্ড সংক্রান্ত বিষয়, অবৈধ ভোটার শনাক্তকরণ এবং গুন্ডাদমন আইন নিয়েও আলোচনা হয়েছে। ভারতীয় প্রশাসনের মতে, অতীতে জাল পরিচয়পত্র ব্যবহার করে সীমান্ত পেরিয়ে প্রবেশের অভিযোগ সামনে এসেছে। সেই কারণে পরিচয় যাচাই ব্যবস্থাকে আরও প্রযুক্তিনির্ভর ও নির্ভুল করার ওপর জোর দেওয়া হয়েছে।

উত্তরকন্যার বৈঠকে শুভেন্দু ছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার জনপ্রতিনিধি এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর উত্তরবঙ্গে অমিত শাহের এটিই প্রথম সফর। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের একাংশের মতে, সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ রোধে কেন্দ্রের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত মিলেছে এই সফরে। পাশাপাশি চিকেনস নেকের নিরাপত্তা আরও মজবুত করতে আগামী দিনে নতুন পদক্ষেপও ঘোষণা করা হতে পারে।

ভারতশিলিগুড়ি করিডোরঅমিত শাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    ২০ দেশের কিছু ওষুধ যুক্তরাষ্ট্রে ঢুকবে বিনা শুল্কে, আছে বাংলাদেশও

    ২০ দেশের কিছু ওষুধ যুক্তরাষ্ট্রে ঢুকবে বিনা শুল্কে, আছে বাংলাদেশও

    পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর

    পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও

    খারাপ নজিরকে অনুসরণ করল বিএনপিও