Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

১৭ দিনের অনশনে সোনম ওয়াংচুক, প্রশ্ন তুললেন ‘থ্রি ইডিয়টস’-এর চতুর

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ২০:২৬
১৭ দিনের অনশনে সোনম ওয়াংচুক, প্রশ্ন তুললেন ‘থ্রি ইডিয়টস’-এর চতুর

ওমি বৈদ্য ‘থ্রি ইডিয়টস’ ছবিতে চতুর রামালিঙ্গম চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন

ককরোচ জনতা পার্টির নেতৃত্বে ১৭ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ, উদ্ভাবক ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। শারীরিক অবস্থার অবনতি হলেও তার দাবিগুলো নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কোনও ইতিবাচক পদক্ষেপ বা স্পষ্ট বার্তা সামনে আসেনি। এই পরিস্থিতিতে তার সমর্থনে সরব হয়েছেন বলিউড অভিনেতা ওমি বৈদ্য, যিনি ‘থ্রি ইডিয়টস’ ছবিতে চতুর রামালিঙ্গম চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন।

সোনম ওয়াংচুকের আন্দোলন মূলত শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার স্বচ্ছতা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে। আন্দোলনকারীদের দাবি, দেশের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সরকার গুরুত্ব না দেওয়াতেই এই প্রতিবাদের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন সোনম।

অনশনের ১৭তম দিনে প্রকাশ্যে আসা ছবি ও ভিডিওতে তাকে অত্যন্ত দুর্বল অবস্থায় দেখা গিয়েছে। ঘনিষ্ঠ মহলের দাবি, তার ওজন প্রায় ৯ কেজি কমেছে এবং শারীরিক শক্তিও অনেকটাই ক্ষয় হয়েছে। তা সত্ত্বেও তিনি আন্দোলন থেকে সরে আসার কোনও ইঙ্গিত দেননি।

এই আবহে একটি ভিডিও বার্তায় ওমি বৈদ্য বলেছেন, তিনি চান না বাস্তব জীবনের সেই মানুষ, যার অনুপ্রেরণায় ‘ফুংসুখ ওয়াংড়ু’ চরিত্রটি তৈরি হয়েছিল, তিনি এভাবে মৃত্যুর দিকে এগিয়ে যান। সোনমকে তিনি একজন অসাধারণ উদ্ভাবক, শিক্ষাবিদ এবং সমাজসংস্কারক বলে উল্লেখ করেন। একই সঙ্গে দেশের মানুষের কাছে আবেদন জানান, তাচরা যেন সোনমের আন্দোলনের উদ্দেশ্য ও বার্তাকে গুরুত্ব দিয়ে দেখেন।

উল্লেখযোগ্যভাবে, ‘থ্রি ইডিয়টস’-এ সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান। কিন্তু সোনমের দীর্ঘ অনশন ঘিরে এখনও পর্যন্ত তার কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া সামনে আসেনি। বিষয়টি নিয়েও সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সোনম ওয়াংচুককে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। তার বক্তব্য, সোনমের আন্দোলন ইতিমধ্যেই দেশের অসংখ্য তরুণকে ন্যায়বিচারের দাবিতে একত্রিত করেছে। তাই জীবনকে ঝুঁকির মুখে না ফেলে অন্যভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আইনজীবী প্রশান্ত ভূষণও ওমি বৈদ্যের অবস্থানকে স্বাগত জানিয়েছেন। তার মতে, জনপ্রিয় সাংস্কৃতিক জগতের মানুষেরা যখন গণতান্ত্রিক আন্দোলনের পাশে দাঁড়ান, তখন সেই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়।

সোনম ওয়াংচুকথ্রি ইডিয়টসচতুরককরোচ জনতা পার্টি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪

    advertiseadvertise