Agamir Somoy E-Paper
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
৪০০ মানুষের চোখের আলো খায়রুল
রবিবার, ২১ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

বঙ্গোপসাগরে শক্তি বাড়াল ভারত, যুক্ত হলো তিন যুদ্ধজাহাজ

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৬:৪৪
বঙ্গোপসাগরে শক্তি বাড়াল ভারত, যুক্ত হলো তিন যুদ্ধজাহাজ

ভারতীয় নৌ বহরে যুক্ত হলো নতুন তিনটি যুদ্ধজাহাজ- প্রতিনিধি

আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নৌবহরে একসঙ্গে তিনটি নতুন যুদ্ধজাহাজ যুক্ত করল ভারত। আজ রবিবার কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ বন্দরে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুদ্ধজাহাজগুলোর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নৌসেনার কর্মকর্তাসহ আরও বিশিষ্টরা।

ভারতের নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন তিন জাহাজের মধ্যে রয়েছে একটি স্টেলথ ফ্রিগেট, একটি আধুনিক জরিপ জাহাজ এবং একটি সাবমেরিনবিধ্বংসী যুদ্ধ জাহাজ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, তিনটি জাহাজের ভিন্ন ভিন্ন সক্ষমতা ভারতকে সমুদ্রপথে নজরদারি, যুদ্ধ পরিচালনা এবং পানির নিচের হুমকি মোকাবিলায় আরও এগিয়ে দেবে। নতুন সংযোজনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্টেলথ ফ্রিগেট ‘আইএনএস দুনাগিরি’। অত্যাধুনিক রাডার, সেন্সর ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সজ্জিত এই যুদ্ধজাহাজ দূরপাল্লার হামলা পরিচালনায় সক্ষম। শত্রুপক্ষের নজর এড়িয়ে অভিযান চালানোর জন্য বিশেষ প্রযুক্তিও এতে ব্যবহার করা হয়েছে।

নৌবাহিনীর বহরে যুক্ত হয়েছে ‘আইএনএস সংশোধক’ নামের একটি হাইড্রোগ্রাফিক জরিপ জাহাজও। উপকূল ও গভীর সমুদ্রের তলদেশ, নৌপথ এবং সামুদ্রিক ভূপ্রকৃতি সম্পর্কে তথ্য সংগ্রহে এই জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সামরিক প্রয়োজনের পাশাপাশি বেসামরিক সমুদ্র গবেষণাতেও এর তথ্য কাজে লাগানো যাবে।

অন্যদিকে ‘অগ্রয়’ নামের অ্যান্টি-সাবমেরিন যুদ্ধজাহাজটি বিশেষভাবে তৈরি করা হয়েছে অগভীর সমুদ্র এলাকায় শত্রু সাবমেরিন শনাক্ত ও ধ্বংসের জন্য। এতে রয়েছে টর্পেডো এবং দেশীয় প্রযুক্তিতে নির্মিত রকেট লঞ্চার। ফলে সমুদ্রের নিচ থেকে আসা সম্ভাব্য হুমকি মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তিনটি জাহাজই দেশীয় নকশা ও প্রযুক্তির ভিত্তিতে নির্মিত। নির্মাণে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের ব্যাপক অংশগ্রহণ ছিল। জাহাজগুলো ডিজাইন করেছে নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। নির্মাণকাজ সম্পন্ন হয়েছে কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) দ্বারা।

মোদির হাত ধরে উদ্বোধনের পর সমুদ্রে একযোগে কাজ চালাবে জাহাজগুলো। বিশেষজ্ঞদের মতে, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে ক্রমবর্ধমান কৌশলগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে নতুন এই যুদ্ধজাহাজগুলো ভারতের সামুদ্রিক উপস্থিতিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে নজরদারি, প্রতিরক্ষা ও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

ভারতনৌবাহিনীযুদ্ধজাহাজ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২১ জুন ২০২৬
    রাত ২:০০ টা
    জার্মানি
    ২
    আইভরি কোস্ট
    ১
    ২১ জুন ২০২৬
    রাত ৪:০০ টা
    ইকুয়েডর
    ০
    কুরাসাও
    ০
    ২১ জুন ২০২৬
    সকাল ১০:০০ টা
    তিউনিশিয়া
    ০
    জাপান
    ৪
    ২১ জুন ২০২৬
    রাত ১০:০০ টা
    স্পেন
    ০
    সৌদি আরব
    ০
    কে হচ্ছেন বিএনপি মহাসচিব

    কে হচ্ছেন বিএনপি মহাসচিব

    ২১ জুন ২০২৬, ০৬:২৫

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    হরমুজ বন্ধের ঘোষণার পরপরই লেবাননে হামলা বন্ধে নেতানিয়াহুর নির্দেশ

    ২১ জুন ২০২৬, ০০:১২

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    বিশ্ব মানচিত্রে নয়া খেলোয়াড়

    ২১ জুন ২০২৬, ০০:৩৯

    অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

    অবিশ্বাস্য কিপিংয়ে কুরাসাওয়ের প্রথম পয়েন্ট

    ২১ জুন ২০২৬, ০৭:৫৬

    একদিকে উদ্‌যাপন অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    একদিকে উদ্‌যাপন অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    ২১ জুন ২০২৬, ০৬:২৪

    ৪০০ মানুষের চোখের আলো খায়রুল

    ৪০০ মানুষের চোখের আলো খায়রুল

    ২১ জুন ২০২৬, ০৪:৫৬

    দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়ল বিশ্বকাপ

    দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়ল বিশ্বকাপ

    ২১ জুন ২০২৬, ০৯:০১

    চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

    চুক্তি মানছে না ইসরায়েল, আবার বন্ধ হরমুজ

    ২১ জুন ২০২৬, ০৬:২২

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    কামাল লোহানীর মৃত্যুবার্ষিকীতে উদীচীর স্মরণসভা

    ২১ জুন ২০২৬, ০১:০২

    ইবনে সিনায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

    ইবনে সিনায় চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

    ২১ জুন ২০২৬, ০৭:২৫

    মেঘ-বৃষ্টির লুকোচুরি, ভ্যাপসা গরম থাকবে বছরের দীর্ঘতম দিন

    মেঘ-বৃষ্টির লুকোচুরি, ভ্যাপসা গরম থাকবে বছরের দীর্ঘতম দিন

    ২১ জুন ২০২৬, ০৮:৩৪

    রাফিনিয়ার চোটে কার ভাগ্য খুলবে?

    রাফিনিয়ার চোটে কার ভাগ্য খুলবে?

    ২১ জুন ২০২৬, ০৯:৫০

    বছরের দীর্ঘতম দিন আজ, কার কী পরিকল্পনা

    বছরের দীর্ঘতম দিন আজ, কার কী পরিকল্পনা

    ২১ জুন ২০২৬, ০৮:১১

    একদিকে উদ্‌যাপন, অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    একদিকে উদ্‌যাপন, অন্যদিকে সংগীত শিক্ষায় আপত্তি

    ২১ জুন ২০২৬, ১৩:৩৯

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    সুফিয়া কামাল স্মরণে ছায়ানটের সাংস্কৃতিক আয়োজন

    ২১ জুন ২০২৬, ০১:৪৩

    advertiseadvertise