Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

জয়সওয়াল

আইনি প্রক্রিয়ায় হাসিনার প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখছে ভারত

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ২০:৪১
আইনি প্রক্রিয়ায় হাসিনার প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখছে ভারত

রণধীর জয়সওয়াল- সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর অনুরোধটি আইনি প্রক্রিয়ার অধীনে খতিয়ে দেখছে ভারত। আজ শুক্রবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি জানিয়েছেন, আইনি প্রয়োজনীয়তা এবং বিচারিক প্রক্রিয়া মেনেই এই বিষয়টি বিবেচনা করা হবে।

নয়াদিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল নিশ্চিত করেন, বাংলাদেশের কাছ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছে ভারত।

জয়সওয়াল বলেছেন, ‘হ্যাঁ, আমরা প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। এই অনুরোধটি, যেমনটা আমরা আগেও বলেছি, বর্তমানে পরীক্ষা-নিরীক্ষাধীন।’

তিনি যোগ করেন, এই অনুরোধটি প্রত্যর্পণের আইনি বাধ্যবাধকতা এবং বিচারিক প্রক্রিয়া বিবেচনা করে দেখা হবে।

ব্রিফিংয়ে জয়সওয়ালের কাছে আরও জানতে চাওয়া হয়, বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে এক রাজনীতিবিদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং বর্তমানে ভারতীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা এক ব্যক্তিকে ফেরত চেয়ে বাংলাদেশ থেকে অন্য কোনো প্রত্যর্পণের অনুরোধ এসেছে কি না।

তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করতে পারেননি জয়সওয়াল। তিনি জানান, ‘আমি এই মুহূর্তে এটি নিশ্চিত করতে পারছি না। বিষয়টি আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে।’ অবশ্য যে সাংবাদিক এই প্রশ্নটি করেছিলেন, তিনি অভিযুক্ত বা ভুক্তভোগী কারোরই নাম-পরিচয় উল্লেখ করেননি।

তা সত্ত্বেও রণধীর জয়সওয়াল আবার জোর দিয়ে বলেছেন, ভারতের কাছে আসা যেকোনো প্রত্যর্পণের অনুরোধই প্রচলিত আইনি প্রয়োজনীয়তা এবং বিচারিক প্রক্রিয়া মেনেই পরীক্ষা করা হয়ে থাকে।

ভারতরণধীর জয়সওয়ালশেখ হাসিনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    বয়স্কদের যত্নে ইসলামের শিক্ষা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    গণপতির শোবার ঘর পরিদর্শনের অনুমতি পেলেন না আইনজীবীরা

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ

    আশ্রয়ণের ঘর নিয়ে দুর্ভোগ