Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

আইআইটি-জেইইতে সুযোগ পাননি, ২৬ বছরেই বাবাকে দিলেন ৫৫ লাখের বিএমডব্লিউ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১৩:৩৯
আইআইটি-জেইইতে সুযোগ পাননি, ২৬ বছরেই বাবাকে দিলেন ৫৫ লাখের বিএমডব্লিউ

৫৫ লাখ রুপি মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউর সামনে শৌর্য শিখর। ছবি : সংগৃহীত

ব্যর্থতা মানেই কি জীবনের শেষ, নাকি নতুন কোনো শুরুর ইঙ্গিত? জীবনের এক চরম হতাশার অধ্যায় পার করে ঘুরে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ২৬ বছর বয়সী শৌর্য শিখর।

একসময় যে তরুণ নিজেকে পুরোপুরি ব্যর্থ ভাবতেন, তিনিই আজ সফল উদ্যোক্তা। মাত্র ২৬ বছর বয়সেই বাবাকে উপহার দিয়েছেন ৫৫ লাখ রুপি মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি।

সম্প্রতি জনপ্রিয় উদ্যোক্তা এবং কনটেন্ট ক্রিয়েটর অঙ্কুর ওয়ারিকু সামাজিক যোগাযোগমাধ্যমে শৌর্যের এই অনুপ্রেরণামূলক জীবনযুদ্ধের গল্প শেয়ার করেছেন। পর তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বিএমডব্লিউর সঙ্গে আল্পুত শৌর্য। ছবি : সংগৃহীতআজ থেকে ঠিক পাঁচ বছর আগের কথা। শৌর্য তখন এক চরম ব্যর্থতার গ্লানি বয়ে বেড়াচ্ছিলেন। ভারতের অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ আইআইটি-জেইই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি।

এই ব্যর্থতা তার বুকে আরও ভারী হয়ে চেপে বসেছিল। কারণ তার বাবা নিজেই ছিলেন একজন আইআইটির সাবেক ছাত্র। বাবার মতো হতে না পারার এই হতাশা শৌর্যকে তীব্র আত্মবিশ্বাসের সংকটে ফেলে দেয়।

প্রকৌশলে পড়ার সুযোগ না পেয়ে তিনি বিবিএ ডিগ্রিতে ভর্তি হন। কিন্তু কলেজের দিনগুলোকে তিনি ঘৃণা করতেন। মানসিক চাপের পাশাপাশি তার শারীরিক অবস্থারও চরম অবনতি ঘটে। ওজন গিয়ে ঠেকে ১১০ কেজির ওপরে।

সব মিলিয়ে নিজের ক্যারিয়ার, পড়াশোনা আর ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই অনিশ্চয়তায় ভুগছিলেন, যা নিজের ভবিষ্যৎ কল্পনা করাও তার জন্য কঠিন হয়ে পড়েছিল।

শৌর্য শিখর। ছবি : সংগৃহীতঅঙ্কুর ওয়ারিকু লিংকডইন পোস্টে শৌর্যের সেই দিনগুলোর কথা স্মরণ করে লিখেছেন, ‘সে আইআইটি-জেইই পরীক্ষা দিয়েছিল। কিন্তু ব্যর্থ হয়েছিল। এটি তাকে চরম এক ব্যর্থতার অনুভূতি দেয়। বিশেষ করে তার বাবা আইআইটির সাবেক ছাত্র ছিলেন, সেটার স্মরণ তাকে আরও বেশি পীড়া দেয়।’

‘এর ওপর সে ইঞ্জিনিয়ারিং না পড়ে বিবিএ শুরু করে। ওজন হয়ে যায় ১১০ কেজির বেশি। তার মনে হতো, সে বাবা-মাকে হতাশ করেছে। নিজের কলেজকে ঘৃণা করত। সে নিশ্চিত ছিল, তার জীবন দিয়ে আর কিচ্ছু হবে না’, পোস্টে যোগ করেন ওয়ারিকু।

কলেজজীবনের এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার সময় শৌর্য যুক্ত হন অঙ্কুর ওয়ারিকুর টিমের সঙ্গে। আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের মোড় পরিবর্তন। অঙ্কুর মনজি ডটকো নামে একটি প্রাইভেট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানির প্রতিষ্ঠাতা।

শত হতাশার মধ্যেও তিনি হাল ছাড়েননি। বরং নিজেকে নতুন করে গড়তে প্রতিদিন একটু একটু করে চেষ্টা চালিয়ে গেছেন।

ডেস্কের সামনে পোষা মার্জারের সঙ্গে মনোযোগী শৌর্য। ছবি : সংগৃহীতপাঁচ বছর পর আজ ২৬ বছর বয়সে শৌর্যের জীবন পুরোপুরি বদলে গেছে। তিনি এখন একজন সফল পেশাদার কর্মী। প্রতি মাসে তার আয় সাত অঙ্কের ঘরে।

সম্প্রতি বাবার অবসরের উপহার হিসেবে তিনি ৫৫ লাখ রুপির একটি বিএমডব্লিউ গাড়ি কিনেছেন।

আর্থিক এই সাফল্যের পাশাপাশি শৌর্য তার স্বাস্থ্যের দিকেও সমান নজর দিয়েছেন। ১১০ কেজির বেশি ওজনের সেই তরুণ কঠোর পরিশ্রমে নিজের ফিটনেস ফিরিয়ে এনেছেন। বর্তমানে তিনি তার জীবনের সবচেয়ে সুস্থ ও ফিট অবস্থায় রয়েছেন।

৫৫ লাখ রুপি মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউটি। ছবি : সংগৃহীতঅঙ্কুর ওয়ারিকু স্পষ্ট করেছেন, এই গল্পটি কেবল অর্থসম্পদ, বিলাসবহুল গাড়ি বা আর্থিক মাইলফলক অর্জনের নয়। এটি আসলে একটি স্মারক, সাময়িক কোনো ধাক্কা বা ব্যর্থতা কখনোই একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে না।

সোশ্যাল মিডিয়ায় এই গল্পটি হাজার হাজার মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকেই নিজেদের জীবনের অনিশ্চয়তা ও হতাশার দিনগুলোর সঙ্গে শৌর্যের এই লড়াইয়ের মিল খুঁজে পেয়েছেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, যখন কেউ জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে, তখন মিথ্যা আশাবাদের চেয়ে নিজের কাজ করে যাওয়াটাই আসল শক্তি দেয়। শৌর্যের এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত সত্যিই অনুপ্রেরণাদায়ী।

সূত্র : এনডিটিভি 

ভারতসাফল্যের গল্পআইআইটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক

    সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিবাদের চেয়েও ভয়ানক