Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

১৭ বছর পর ফের সম্পর্ক গড়ছে ইসরায়েল-ভেনেজুয়েলা

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১৪:২৩
১৭ বছর পর ফের সম্পর্ক গড়ছে ইসরায়েল-ভেনেজুয়েলা

সংগৃহীত ছবি

একসময় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইরানের পাশে দাঁড়িয়েছিল ভেনেজুয়েলা। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই হিসাব। ১৭ বছর পর ইসরায়েলের সঙ্গে আবারও কনস্যুলার সেবা চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ভেনেজুয়েলা। দুই দেশের সরকারের এই ঘোষণাকে কারাকাসের ভূরাজনৈতিক অবস্থান বদলের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ভেনেজুয়েলা ও ইসরায়েল মঙ্গলবার জানায়, দুই দেশই পরস্পরের ভূখণ্ডে কনস্যুলার সেবা পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়েছে।

২০০৯ সালে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল ভেনেজুয়েলা। এরপর দীর্ঘ ১৭ বছর দুই দেশের সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন ছিল।

তবে সাম্প্রতিক সময়ে সেই অবস্থান বদলাতে শুরু করেছে। জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর কারাকাস ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। একই সময়ে ঐতিহাসিক মিত্র ইরান থেকেও ভেনেজুয়েলার দূরত্ব বাড়ছে।

আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পের এক মাস

২৫ জুলাই ২০২৬


বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেসের নেতৃত্বাধীন ভেনেজুয়েলার সরকার জানিয়েছে, জুনে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পের পর ইসরায়েলের একটি মানবিক সহায়তা দল সেখানে যায়। ওই সফরের সময় দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়। সেখান থেকেই কনস্যুলার সেবা পুনরায় চালুর বিষয়ে সমঝোতা হয়েছে।

দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ও ভেনেজুয়েলার সম্পর্ক এবং দেশটিতে বসবাসকারী ইহুদি সম্প্রদায়ের গুরুত্বকে উভয় সরকার স্বীকার করে। এই সম্প্রদায় দুই দেশের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ সেতু বলেও উল্লেখ করা হয়েছে।

ভেনেজুয়েলার সঙ্গে ইরানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশই তেল উৎপাদনকারী এবং বছরের পর বছর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে ছিল। ওয়াশিংটন সম্প্রতি কারাকাসে হস্তক্ষেপ করার পরও তার নিন্দা জানিয়েছিল ইরান।

ভেনেজুয়েলাইসরায়েলকনস্যুলার সেবা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    বনমালী

    বনমালী

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার