খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়: ট্রাম্প

সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতার নিয়োগ প্রক্রিয়ায় তার ‘জড়িত থাকা প্রয়োজন’। এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে তার উত্তরসূরি হতে পারেন, এমন প্রতিবেদনের কথাও ট্রাম্প উল্লেখ করেছেন।
ট্রাম্প বলেছেন, ‘তারা সময় নষ্ট করছে। খামেনির ছেলে তেমন শক্তিশালী কেউ নয়। ভেনেজুয়েলায় ডেলসির ক্ষেত্রে যেমন হয়েছিল, এখানেও নিয়োগ প্রক্রিয়ায় আমার জড়িত থাকা প্রয়োজন।’
‘খামেনির ছেলে আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমরা এমন একজনকে চাই, যে ইরানে সম্প্রীতি ও শান্তি নিয়ে আসবে’, ট্রাম্প বলেছেন।
ডেলসি রদ্রিগেজ বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। জানুয়ারিতে মার্কিন বাহিনীর হাতে নিকোলাস মাদুরো আটক হওয়ার পর তিনি তার স্থলাভিষিক্ত হন।




