Agamir Somoy E-Paper
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
সুনীল নিজেই ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি’
রবিবার, ৩১ মে, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • চট্টগ্রাম
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

পরীক্ষামূলক উৎক্ষেপণেই বিস্ফোরিত ব্লু অরিজিনের রকেট

agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ০১:৫৪
পরীক্ষামূলক উৎক্ষেপণেই বিস্ফোরিত ব্লু অরিজিনের রকেট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরীক্ষামূলক স্থির ইঞ্জিন পরীক্ষা চলাকালে বিস্ফোরণে ধ্বংস হয়েছে জেফ বেজোসের মহাকাশ প্রতিষ্ঠান ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেট। এ ঘটনায় কেউ হতাহত না হলেও নাসার চাঁদে ঘাঁটি নির্মাণ ও মানববাহী চন্দ্র মিশনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে রকেটটির নির্ধারিত ‘হটফায়ার’ পরীক্ষা শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ঘটে এ বিস্ফোরণ। লঞ্চিং প্যাড গ্রাস করে নেয় বিশাল আগুনের গোলা। বিস্ফোরণের ধাক্কা লাগে কয়েক কিলোমিটার দূরের স্থাপনার গায়েও। আকাশের কমলা আভা নজরে পড়ে দূরবর্তী এলাকা থেকেও। তবে জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি হয়নি।

নিউ গ্লেন রকেট ব্যবহার করে নাসার চন্দ্র অভিযানের জন্য ল্যান্ডার উৎক্ষেপণের পরিকল্পনা ছিল ব্লু অরিজিনের। ভবিষ্যতে মহাকাশচারীদের চাঁদের পৃষ্ঠে পৌঁছে দেওয়ার মিশনেও এ রকেট ব্যবহারের কথা ছিল।

ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, প্রতিষ্ঠানের সব কর্মী নিরাপদ আছেন এবং কেউ আহত হননি। ‘ঘটনাটির মূল কারণ জানতে এখনো সময় লাগবে। আমরা কারণ অনুসন্ধানে কাজ করছি। শিগগিরই আবার ফিরে আসব আমরা।’

ঘটনার মাত্র দুই দিন আগে নাসা ঘোষণা দিয়েছিল, তাদের ২০ বিলিয়ন ডলারের চন্দ্র ঘাঁটি নির্মাণ প্রকল্পের প্রথম মিশন উৎক্ষেপণের দায়িত্ব পেয়েছে ব্লু অরিজিন। একই সঙ্গে ২০২৮ সালে নির্ধারিত আর্টেমিস-৪ মিশনের জন্য চন্দ্র ল্যান্ডার সরবরাহে ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে প্রতিষ্ঠানটি।

নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান এক্সে দেওয়া সেই প্রতিক্রিয়ায় মন্তব্য করেছেন, ‘মহাকাশযাত্রা অত্যন্ত কঠিন, নতুন ভারী রকেট প্রযুক্তি তৈরি করা আরও কঠিন।’ তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং এর ফলে আর্টেমিস কর্মসূচি ও চন্দ্র ঘাঁটি প্রকল্পে কী প্রভাব পড়তে পারে তা মূল্যায়ন করা হবে।

সাম্প্রতিক সময়ে ব্লু অরিজিন একাধিক ধাক্কার মুখে পড়েছে। গত মাসে নিউ গ্লেনের তৃতীয় ফ্লাইটে বহন করা পেলোড পৌঁছে যায় ভুল কক্ষপথে। এর পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সাময়িকভাবে রকেটটির উড্ডয়ন স্থগিত করেছিল। গত সপ্তাহেই সংস্থাটি আবার পরীক্ষামূলক উড্ডয়নের অনুমতি দেয়।

ব্লু অরিজিন ও স্পেসএক্স উভয়ই নাসার সহযোগিতায় ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল অঞ্চলে গড়ে তুলেছে নতুন অবকাঠামো। ব্লু অরিজিনের ব্লু মুন ল্যান্ডার এবং স্পেসএক্সের স্টারশিপ হিউম্যান ল্যান্ডিং সিস্টেম পরীক্ষার পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের আর্টেমিস-৩ মিশনের জন্য। এর ভিত্তিতেই ভবিষ্যৎ চন্দ্র অভিযানে কোন প্রযুক্তি ব্যবহৃত হবে, সে বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

ব্লু অরিজিনের এই দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইলন মাস্কও। এক্সে তিনি সংক্ষিপ্ত মন্তব্য করেছেন, ‘খুবই দুর্ভাগ্যজনক। রকেট তৈরি করা কঠিন কাজ।’

যুক্তরাষ্ট্রমহাকাশ অভিযানরকেট বিস্ফোরণ
    শেয়ার করুন:
    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ব্যক্তি হিসেবে আমাদের সঙ্গে এই অর্থের কোনো সম্পর্ক নেই

    ৩০ মে ২০২৬, ২৩:৪৫

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    অতিরিক্তি সময়ে গড়ালো ম্যাচ

    ৩১ মে ২০২৬, ০০:১৬

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, ইট-ডিম ছোড়ার অভিযোগ

    ৩০ মে ২০২৬, ২৩:৩১

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ‘প্রধানমন্ত্রী সিনেমা দেখেন, আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দেখতে পারবে না?’

    ৩০ মে ২০২৬, ২৩:৩৬

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ইতিহাস গড়ে পিএসজির টানা দ্বিতীয় শিরোপা

    ৩১ মে ২০২৬, ০১:০১

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    বেপরোয়া ম্যানেজারকে নিয়ে অভিযোগ বাফুফের কাছে

    ৩১ মে ২০২৬, ০০:৫১

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    প্রেমিক যুগলকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

    ৩০ মে ২০২৬, ২৩:২২

    রোমাঞ্চ ছড়িয়ে টাইব্রেকারে গেল ম্যাচ

    রোমাঞ্চ ছড়িয়ে টাইব্রেকারে গেল ম্যাচ

    ৩১ মে ২০২৬, ০০:৪৫

    প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ

    প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ

    ৩১ মে ২০২৬, ০১:০৪

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    নানী ও দুই নাতির লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদে মা

    ৩০ মে ২০২৬, ২২:২৩

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ব্রাশফায়ারে ঝাঁঝরা রাষ্ট্রপতি, ২০০ গজ দূরে আমি

    ৩০ মে ২০২৬, ০৭:৪৯

    যে কীর্তি শুধু রোনালদো ও দেম্বেলের

    যে কীর্তি শুধু রোনালদো ও দেম্বেলের

    ৩১ মে ২০২৬, ০১:১৮

    পুরান ঢাকায় বর্ণাঢ্য ঈদ র‌্যালি

    পুরান ঢাকায় বর্ণাঢ্য ঈদ র‌্যালি

    ৩০ মে ২০২৬, ২২:১৬

    জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

    জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

    ৩০ মে ২০২৬, ২২:৩০

    advertiseadvertise