Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বিতর্কিত কুরিল দ্বীপে সফর পুতিনের, জাপানের তীব্র প্রতিবাদ

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১৯:০০
বিতর্কিত কুরিল দ্বীপে সফর পুতিনের, জাপানের তীব্র প্রতিবাদ

ছবি: রয়টার্স

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষত বয়ে চলা এক দ্বীপে বৃহস্পতিবার পা রাখলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাপানের দখল দাবি করা সেই দ্বীপে পুতিনের এই সফরকে শুধু একটি সরকারি সফর হিসেবে দেখছে না টোকিও। কয়েক দশকের পুরনো ভূখণ্ড বিরোধের মাঝখানে রুশ প্রেসিডেন্টের উপস্থিতিকে জাপানের জন্য সরাসরি বার্তা হিসেবেই দেখা হচ্ছে। আর তাতেই ক্ষুব্ধ জাপান বলছে, পুতিনের এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কের উন্নতির পথ আরও কঠিন করে তুলেছে।

রাশিয়ায় ইতুরুপ এবং জাপানে এতোড়ুফু নামে পরিচিত দ্বীপটি কুরিল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপের একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পরপরই মস্কো দ্বীপটি দখল করে নেয়। জাপানের প্রধান দ্বীপগুলোর কাছাকাছি অবস্থিত এসব দ্বীপের ওপর এখনও দাবি বজায় রেখেছে টোকিও। আনুষ্ঠানিক শান্তিচুক্তি সইয়ের শর্ত হিসেবে দ্বীপগুলো ফেরত দেওয়ার দাবি করে আসছে জাপান। এর মাধ্যমে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্কের পথও খুলতে পারে।

আরও পড়ুন

‘ডোকডো’ দ্বীপ নিয়ে নতুন করে জাপান-দক্ষিণ কোরিয়া উত্তেজনা

০৮ আগস্ট ২০২৬

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বললেন, ‘এটি জাপানের জনগণের অনুভূতিতে আঘাত করে এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও বললেন, ‘আমরা আশা করি, রুশ পক্ষ বিষয়টির গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করবে।’

২০২২ সালে পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার নির্দেশ দেওয়ার পর মস্কো ও টোকিওর সম্পর্কের অবনতি ঘটে। জাপান অন্যান্য দেশের সঙ্গে রাশিয়ার হামলার নিন্দা জানায় এবং মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

জাপানের আত্মসমর্পণের ৮১ বছর পূর্তি উপলক্ষে দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি স্মরণ করার দুই দিন আগে পুতিনের এ সফর হলো। এর এক দিন আগে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বড় ধরনের যৌথ সামরিক মহড়ার আগে জাপান ও কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী সাগরে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া।

২০১০ সালে রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভই প্রথম রুশ নেতা হিসেবে বিতর্কিত এ ভূখণ্ড সফর করেছিলেন।
আরও পড়ুন

পুতিনকে ‘পরনির্ভর’ বলে খোঁচা জেলেনস্কির

১৩ আগস্ট ২০২৬

এদিকে বৃহস্পতিবার জাপানে নিযুক্ত রাশিয়া ও চীনের রাষ্ট্রদূত নিকোলাই নোজদ্রেভ এবং উ জিয়াংহাও একটি যৌথ বিবৃতি দিয়েছেন। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল পুনর্বিবেচনার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করার অঙ্গীকার করা হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পুনরায় সামরিকীকরণের বিরুদ্ধেও সতর্ক করেছেন তারা। এ বক্তব্যে মস্কোর সেই অবস্থানেরই প্রতিফলন ঘটেছে, যেখানে দ্বীপগুলো নিয়ে জাপানের দাবি প্রত্যাখ্যান করা হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের ভাষ্য অনুযায়ী, কুরিল দ্বীপপুঞ্জে এটিই পুতিনের প্রথম সফর। সফরে তিনি ইতুরুপ দ্বীপের ইয়াসনি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন। এর আগে তিনি রাশিয়ার দূরপ্রাচ্যে নৌবাহিনীর সামরিক মহড়া পর্যবেক্ষণ করেন।

ভেস্তি টেলিভিশন চ্যানেলের প্রকাশিত ছবিতে পুতিনকে কালো স্যুট পরা অবস্থায় একটি টেবিলের পাশে দেখা যায়। টেবিলে দুটি বড় টুনা মাছ ও একটি হ্যালিবাট রাখা ছিল। সেখানে দুই কর্মকর্তা মাছ ধরা এবং মাছের পরিযায়ী আচরণ নিয়ে কথা বলেন। পুতিন স্থানীয় মাছের ডিমও খেয়ে দেখেন।

স্থানীয় বাসিন্দাদের একটি দলের উদ্দেশে পুতিন বললেন, ‘আপনাদের ওখানে কী সুন্দর আবহাওয়া! একেবারে অবকাশযাপন কেন্দ্রের মতো!’

কুরিল দ্বীপভ্লাদিমির পুতিনরাশিয়াজাপান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!